ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, দুজনকে অব্যাহতি

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১০:৩৩

জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পক্ষ নিয়ে শিক্ষার্থীদের হুমকি দেওয়ার অভিযোগে আওয়ামীপন্থী তিন শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

তারা হলেন- ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ এবং সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন।

সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম।

সভায় জুলাই অভ্যুত্থানের সময় আওয়ামী লীগের পক্ষ নেওয়ার অভিযোগে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়াকে সাময়িকভাবে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে গান গেয়ে আলোচিত শিক্ষক তাশরিক-ই-হাবিবকেও বিভাগের শিক্ষক-শিক্ষার্থীর অভিযোগের ভিত্তিতে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এছাড়াও জুলাই অভ্যুত্থানে সমালোচিত ভূমিকায় সাবেক ছাত্রলীগ নেতা ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার লাভলু মোল্লা শিশিরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সভার এক সদস্য জানান, বাংলা বিভাগের একাডেমিক কমিটি কর্তৃক সুপারিশ অনুযায়ী বাংলা বিভাগের শিক্ষক তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগ আনা হয়েছিল। এ ছাড়াও সভায় ২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে নির্বাচিত গোলাম রব্বানীর সাধারণ সম্পাদক (জিএস) পদ বাতিল এবং উক্ত পদে জিএস প্রার্থী রাশেদ খানকে বিবেচনার জন্য আইন উপদেষ্টার মতামতের জন্য পাঠানো হয়েছে।

এর আগে গত বছরের নভেম্বরে ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় তা বাতিল এবং একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার জিএস পদ অবৈধ ঘোষণার সুপারিশ করেছিল একাডেমিক কাউন্সিল।

আমার বার্তা /জেএইচ

নিষিদ্ধ আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

সারাদেশে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে এবং ফ্যাসিবাদীদের বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী

কেআইবি ইস্যুতে কৃষিবিদের ওপর হামলার অভিযোগ, বাকৃবিতে প্রতিবাদ সমাবেশ

কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) কেন্দ্রিক চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ করায় কৃষিবিদ ডাঃ শাহাদাত হোসেন পারভেজের ওপর

উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি

উচ্চশিক্ষা খাতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে যৌথ অংশীদারিত্ব সম্প্রসারণ এবং আন্তর্জাতিক মানসম্পন্ন দ্বৈত ডিগ্রি কর্মসূচি

এস এম সুলতান পদক পেলেন সৈয়দা ইকবাল মানদ বানু

বাংলাদেশের চিত্রশিল্পের কিংবদন্তী শিল্পী এস এম সুলতানের ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে ‘সুলতান
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন জুয়াকে ফৌজদারি অপরাধের আওতায় আনা হয়েছে: অর্থমন্ত্রী

মার্চ পর্যন্ত মোট বৈদেশিক ঋণ ৭৮.২২ বিলিয়ন ডলার: সংসদে অর্থমন্ত্রী

ব্যবসা শুরু করতে ৩৫৫ দিন নয়, লক্ষ্য মাত্র ১৪ দিন : বাণিজ্যমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত