ই-পেপার বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৮ মাঘ ১৪৩২

গাবতলীতে বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ ঘরেফেরা যাত্রীদের

আমার বার্তা অনলাইন
১১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪

রাত পোহালেই জাতীয় নির্বাচন। ভোট দিতে নিজ নিজ এলাকায় ফিরছেন অসংখ্য মানুষ। এর সঙ্গে যুক্ত হয়েছে টানা ছুটি। ফলে বুধবার সকাল থেকেই রাজধানীর গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। তবে বাড়ি ফেরার এই স্বস্তির মাঝে বিষফোঁড়া হয়ে দাঁড়িয়েছে অতিরিক্ত ভাড়া। টার্মিনালে আসা অধিকাংশ যাত্রীরই অভিযোগ– পরিবহনগুলো নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি টাকা আদায় করছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে গাবতলী বাস টার্মিনাল সরেজমিনে ঘুরে দেখা যায়, ভোরের আলো ফুটতেই যাত্রীরা ভিড় জমাতে শুরু করেছেন। পরিবহন শ্রমিকদের হাঁকডাকে মুখর চারপাশ। টার্মিনালে বাসের সংখ্যাও ছিল পর্যাপ্ত।

যশোর-খুলনাগামী ঈগল পরিবহনের কাউন্টার ম্যানেজার জানান, গত রাত পর্যন্ত যাত্রীদের প্রচণ্ড চাপ ছিল। সেই তুলনায় আজ ভিড় কিছুটা কম। তবে যাত্রীদের আসা অব্যাহত রয়েছে এবং তাদের সামাল দিতে পর্যাপ্ত বাস প্রস্তুত রাখা হয়েছে।

একই চিত্র দেখা গেল মাগুরা-ঝিনাইদহগামী উত্তরা পরিবহনের কাউন্টারে। সেখানকার কর্মী আলামিন বলেন, ‘অধিকাংশ যাত্রী গতকালই চলে গেছেন। আজকেও অনেকে যাচ্ছেন। আমাদের বাসের কোনো সংকট নেই।’

তবে বাসের সংকট না থাকলেও বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। রয়্যাল পরিবহনে মাছকান্দি যাওয়ার জন্য টিকিট কাটছিলেন মো. আশিক। তিনি বলেন, ‘ভোট দেওয়ার জন্য বাড়ি যাচ্ছি। আমার কাছ থেকে ৫০০ টাকা ভাড়া রাখা হয়েছে, যা স্বাভাবিক সময়ে ৪০০ টাকা থাকে। কেন বেশি রাখা হচ্ছে– জানতে চাইলেও কোনো সদুত্তর পাইনি।’

কুষ্টিয়াগামী জামান পরিবহনের যাত্রী সেলিম মিয়াও শোনালেন একই অভিজ্ঞতার কথা। তিনি বলেন, ‘অন্য সময় ৪৫০ টাকায় কুষ্টিয়া যেতাম। আজ নিল ৫০০ টাকা। কাউন্টারে সবার কাছ থেকেই এমন বাড়তি ভাড়া রাখা হচ্ছে।’

অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে পরিবহন সংশ্লিষ্টদের যুক্তি কিছুটা ভিন্ন। তাদের দাবি, বাসগুলো যাত্রী নিয়ে ঢাকা ছাড়লেও ফেরার সময় একদম খালি আসছে। রয়াল পরিবহনের টিকিট বিক্রেতা মোর্শেদ বলেন, ‘গাবতলী থেকে বাস ভরে গেলেও ফেরার পথে কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। এই তেলের খরচ তুলতেই ভাড়া কিছুটা বেশি নেওয়া হচ্ছে।’

জামান পরিবহনের কাউন্টার ম্যানেজার আবদুর রাজ্জাক বলেন, ‘সারা দিনে ৩ থেকে ৪টি বাস ছাড়ব। ঢাকা ছাড়ার সময় বাস বোঝাই থাকলেও ফেরার সময় প্রতিটা বাসই খালি আসবে। কিন্তু আমাদের তেল খরচ, কর্মীদের বেতন আর টোলের খরচ তো কমছে না। তাই খরচ মেটাতেই ভাড়া সামান্য বাড়ানো হয়েছে।’

আমার বার্তা /জেএইচ

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

ঢাকা ৬ আসনের ভোট কেনার সময় সূত্রাপুরে থানা জামায়াতে নায়েবে আমির মো: হাবিবকে আটক করেছে

ঢাকায় সর্বোচ্চ সতর্কতা পুলিশের, থাকছে সোয়াত, কে-৯ ও ক্রাইম সিন টিম

আগামীকাল বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

কূটনীতিক দিবসে রাশিয়ান দূতাবাসের সংবর্ধনা

ঢাকাস্থ রাশিয়ান দূতাবাস ১০ ফেব্রুয়ারির কূটনীতিক দিবস উপলক্ষে গতকাল (০৯ ফেব্রুয়ারি) একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

ঢাকায় ৩৭ ঝুঁকিপূর্ণ কেন্দ্র, মোতায়েন থাকবে ২৫ হাজার পুলিশ সদস্য

ঢাকা মহানগরীতে ভোটকেন্দ্রগুলোর মধ্যে ৩৭টি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। তিনি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামায়াতের নির্বাচনী কার্যালয় থেকে ৭ লাখ টাকাসহ পোলিং অফিসার আটক

টকশোতে নীতিকথা বলা লোকেরা ভোটারদের টাকা দিচ্ছেন: নজরুল ইসলাম

চক্রান্ত-সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধের ঘোষণা জামায়াতের

জামায়াত নেতাকে যারা আটক করেছে তারা সিদ্ধান্ত নেবে: ইসি সচিব

রাজনৈতিক দলগুলোকে ফলাফল মেনে নেওয়ার আহ্বান সিইসির

সুত্রাপুরে ভোট কেনার সময় জামায়াতের নায়েবে আমির আটক

মির্জাপুরে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, ১২টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত

নির্বাচনের আগের দিন দুই ডিআইজি ও ২ পুলিশ সুপারকে বদলি

ঠাকুরগাওয়ের জামায়াত আমির রংপুর মেডিকেলের সিসিউতে ভর্তি

রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১০ লাখ পোস্টাল ব্যালট

ফলাফল ঘোষণা পর্যন্ত সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা রয়েছে: ফয়জুল করীম

ভোটগ্রহণ চলাকালে ৪ ধাপে ভোটের শতকরা হার পাঠাতে ইসির নির্দেশ

একটি বিশেষ পোশাক নিয়ে শঙ্কা জোনায়েদ সাকির

মানিকগঞ্জে ১৩ লাখ ভোটারের জন্য প্রস্তুত ৫১৫ কেন্দ্র, পাঠানো হয়েছে নির্বাচনী সরঞ্জাম

নওগাঁয় ভোট কেন্দ্রের পাশে ৫ টি পেট্রোল বোমা উদ্ধার নিষ্ক্রিয় করে যৌথবাহিনি

চাকরি, সুশাসন আর কথা বলার স্বাধীনতা চায় বাংলাদেশের জেন-জি

আলেম-ওলামাদের প্রতি তারেক রহমানের কৃতজ্ঞতা ও অভিনন্দন

গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন প্রধান উপদেষ্টা

কাল ভোট শুরু হবে সকাল সাড়ে ৭টায়, চলবে একটানা ৯ ঘণ্টা

ভোটকেন্দ্রে গিয়ে জনগণকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে বললেন প্রধান উপদেষ্টা