মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৭:৩০ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

রাজধানীর মধ্যবাড্ডা ইউলুপের ব্রিজে সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় আনুমানিক ২৫ বছর বয়সী মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন।

সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে নিয়ে আসা মো. বাদশা জানান, মধ্য বাড্ডা ইউলুপের ব্রিজে  সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক যুবক গুরুতর আহত হন। পরে আমরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।


আমার বার্তা/এমই