পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ১৭:৪৬ | অনলাইন সংস্করণ
আনিছ মাহমুদ লিমন:

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় ১৫ বছরের দাম্পত্য জীবন ভেঙে দুই সন্তান রেখে এক গৃহবধূ পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত করা হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিককে। এ ঘটনায় বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী বলে দাবি করা স্বামী ও তার সন্তানরা।
শনিবার (২৫ তারিখ) দুপুর ১টার দিকে রাজধানীর মিরপুর-১ চিড়িয়াখানা সড়কের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সংলগ্ন একটি অফিস কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে ভুক্তভোগী হিসেবে পরিচয় দেওয়া আমিনুল ইসলাম নাঈম তার বক্তব্য তুলে ধরেন।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের দুটি ছেলে সন্তানের জন্ম হয় এবং সুখেই সংসার চলছিল। তবে ২০২৪ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর নির্বাচনকেন্দ্রিক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সময় তার স্ত্রী জাহানারা আক্তার আইভীর সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ছাত্রদলের সাধারণ সম্পাদক আনিসুর রহমান মানিকের ঘনিষ্ঠতা সম্পর্ক হয়। সেই থেকে তাদের মধ্যে পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আইবির ছেলে বলেন আমার বাবা বাসায় না থাকলে তখনই এই মানিক আঙ্কেল আমাদের বাসায় আসতো এবং আমাদের ঘরে আম্মুর সাথে সময় কাটাতো। এই ঘটনা আমি আব্বুর কাছে বলে দিতে চাইলে আমার আম্মু এবং মানিক আঙ্কেল আমাকে ভয় রীতি দেখাতো তাই আমি ভয় আব্বুকে আগে জানাতে পারিনি।
তার দাবি, একপর্যায়ে তার স্ত্রী দুই সন্তান ও সংসার ছেড়ে অভিযুক্ত ছাত্রদল নেতার সঙ্গে চলে যান। এ ঘটনায় তিনি ও তার সন্তানরা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার দুটি সন্তান মায়ের স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। একটি সুন্দর ও গোছানো সংসার ভেঙে গেছে। রাজনৈতিক পরিচয় বা প্রভাব খাটিয়ে কেউ যদি এ ধরনের কাজ করেও পার পেয়ে যায়, তাহলে ভবিষ্যতে আরও অনেক পরিবার একই ধরনের সংকটে পড়বে।”
তিনি ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
সংবাদ সম্মেলনে তিনি আরও আশঙ্কা প্রকাশ করে বলেন, “এই সংবাদ সম্মেলনের পর আমার, আমার সন্তান কিংবা পরিবারের কোনো ধরনের ক্ষতি হলে এর দায়ভার অভিযুক্ত আনিসুর রহমান মানিককে বহন করতে হবে।”
তবে এ বিষয়ে অভিযুক্ত আনিসুর রহমান মানিক বা জাহানারা আক্তার আইভীর বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
আমার বার্তা/এমই
