ই-পেপার বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মিরপুরে পৃথক স্থানে দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৩ যাত্রীবাহী বাস

আমার বার্তা অনলাইন:
১১ নভেম্বর ২০২৬, ১১:৫৯

রাজধানীর মিরপুরে পৃথক দুই স্থানে পার্কিং করে রাখা তিনটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে কেউ হতাহত হয়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতারও করা যায়নি।

বুধবার (১১ নভেম্বর) রাতে শাহ আলী থানার চিড়িয়াখানা রোড ও এ দিন ভোরে পল্লবী থানার কালশী রোডের ফুলকলি মোড়ে এসব অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে তিনটি বাসই ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, বুধবার রাত ১২টা ৪৫ মিনিটে শাহ আলী থানাধীন চিড়িয়াখানা রোডের জাহাঙ্গীর হোটেলের সামনে পার্কিং করে রাখা চিড়িয়াখানা সিটি পরিবহণের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন বাসে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় বাসটির পেছনের অংশের ১৪ থেকে ১৬টি সিট, সিটের কাভার, জানালার গ্লাস, পেছনের গ্লাস ও বডির অংশ পুড়ে যায়। এতে আনুমানিক দুই থেকে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন শাহ আলী থানার ডিউটি অফিসার উপ পরিদর্শক (এসআই) মো. রিপন।

তিনি জানান, রাত আনুমানিক ১টার দিকে চিড়িয়াখানার পাশে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাস্থলে আমাদের পুলিশের একাধিক টিম উপস্থিত রয়েছেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের রাশেদ বিন খালেদ জানান, রাত ১টা ১৯ মিনিটের দিকে খবর পেয়ে আমাদের ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছায় কিন্তু তার আগেই স্থানীয়ভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। আমরা জানতে পেরেছি চিড়িয়াখানা সিটি পরিবহণ নামে একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছিল।

অন্যদিকে, বুধবার সকাল আনুমানিক ৬টা ৪০ মিনিটে পল্লবী থানাধীন মিরপুর সেকশন-১২-এর ফুলকলি মোড়ে রাস্তার ওপর পার্কিং করে রাখা দুটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, বাস দুটি হলো বিকল্প পরিবহণ ও অভিজাত পরিবহণ। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে পানি দিয়ে তা নিয়ন্ত্রণে আনেন।

এ ঘটনায় বিকল্প পরিবহণের বাসটির সব সিট, গ্লাস ও বডি পুড়ে যায়। অন্যদিকে, অভিজাত পরিবহণের বাসটির পেছনের দুটি জানালার গ্লাস, সিট ও সিটের কাভার পুড়ে গেছে। এতে বিকল্প পরিবহণের আনুমানিক আট থেকে ১০ লাখ টাকা এবং অভিজাত পরিবহণের প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন পল্লবী থানার ওসি জালাল উদ্দিন। তিনি বলেন, জনগণের মনে আতঙ্ক সৃষ্টিতে বাসে আগুন দিচ্ছে দুষ্কৃতিকারীরা। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

রাজধানীর গাবতলীতে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয়

ঢাকায় পুলিশের অভিযানে গ্রেফতার ৪৬৬, মামলা ৬৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকার জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে লাগা আগুনের ঘটনায় ধোঁয়ায় আক্রান্তদের শ্বাসনালি

ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে অ্যালার্ম 

গাজীপুরের চন্দ্রার পর রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন ইউপিতে কবে ভোট, ১৬ নভেম্বর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ইসি

পোড়া তেলে মিষ্টি তৈরি, ধুলাবালিতে বেকারির খাবার-মানিকগঞ্জে চার প্রতিষ্ঠানকে জরিমানা

বিএমইউতে আন্তর্জাতিক মানের ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ

আন্তর্জাতিক সিঙ্গেল দিবস: একা থাকা মানেই অসম্পূর্ণ জীবন নয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

সেগুনবাগিচায় সড়ক দেবে গর্ত, ভাঙা সোয়ারেজ লাইনে দুর্ভোগ

যুবককে ছুরিকাঘাত মামলার তিন সপ্তাহ পরও অধরা অভিযুক্তরা, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

ভাইরাল ভিডিওতে অস্ত্রের মহড়া, হুমকি ও চাঁদাবাজির অভিযোগে নোয়াখালী থেকে ‘বুলেট’ গ্রেপ্তার

পরিবেশ সুরক্ষায় চট্টগ্রামের পাঁচ যুব সংগঠনকে হারিয়ে ‘প্লাস্টিক সার্কুলারিটি চ্যাম্পিয়ন’ এন২এস

টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: ১০ কোটি টাকা মূল্যের ২ লাখ পিস ইয়াবাসহ আটক ২

বাংলাদেশে ১৫ লাখের বেশি রোহিঙ্গা, অর্থনীতিতে বড় চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড

২০৩০ সালের মধ্যে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা অর্জন করতে চায় বাংলাদেশ

বাংলাদেশে সংঘটিত অপরাধের বিচার এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ

সাভারের বন্ধ ট্যানারি চালু করতে সহায়তা দেবে সরকার: বাণিজ্যমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড

এসএমই খাতে পুনঃঅর্থায়ন বরাদ্দ বেড়ে ২ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের সংশোধিত বাজেট প্রণয়নে ব্যয় সংকোচনের উদ্যোগ সরকারের