ই-পেপার সোমবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩৩

ইউপি চেয়ারম্যান থেকে গাজীপুর সিটির দায়িত্বে শওকত হোসেন সরকার

আমার বার্তা অনলাইন
২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮

গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন গাজীপুর মহানগর বিএনপির নেতা শওকত হোসেন সরকার। দলটির একাধিক নেতা–কর্মী বলেন, স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার কারণেই তাঁকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।

শওকত হোসেন সরকার গাজীপুর মহানগর বিএনপির সভাপতি। তিনি কাশিমপুর এলাকার বাসিন্দা এবং একই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান গিয়াসউদ্দিন সরকারের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৩ সাল থেকে গাজীপুর সিটি করপোরেশন গঠনের আগপর্যন্ত শওকত হোসেন কাশিমপুর ইউপির চেয়ারম্যান ছিলেন। একই ইউপিতে তাঁর বাবা গিয়াসউদ্দিন সরকার প্রায় ১০ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। এর আগে তাঁর দাদা জবেদ আলী সরকার ও চাচা সোহরাব উদ্দিন সরকারও পৃথক সময়ে ১০ বছর করে চেয়ারম্যান ছিলেন।

দলীয় সূত্রের ভাষ্য, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও স্থানীয় সরকার পরিচালনার অভিজ্ঞতার কারণেই শওকত হোসেনকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। সিটি করপোরেশনের চলমান উন্নয়নকাজ তদারকি, নাগরিক সেবা নিশ্চিত এবং প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখাই হবে তাঁর প্রধান চ্যালেঞ্জ।

মুঠোফোনে শওকত হোসেন সরকার বলেন, ‘নগরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করব। সবার সহযোগিতা কামনা করছি।’

আমার বার্তা /জেএইচ

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় ৬৩ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রাথমিক প্রমাণ পাওয়ায় যশোর-১ আসনের সাবেক সংসদ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবন-এর সংরক্ষিত এলাকায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে ১৪ জন জেলেকে আটক

আলোচিত দীপু হত্যা মামলায় আরও একজন গ্রেপ্তার

ময়মনসিংহের ভালুকায় আলোচিত দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে

কেসিসির প্রশাসক হলেন নজরুল ইসলাম মঞ্জু

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জুকে খুলনা সিটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক এমপি আফিল ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

১৫ বছরের অস্ত্রের লাইসেন্স পর্যালোচনা করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি এখন রাশিয়ার সর্বোচ্চ অগ্রাধিকার: পুতিন

আরব আমিরাত ও বাংলাদেশের যৌথ উদ্যোগে কোটি ডলার বিনিয়োগের চুক্তি

অপরাধীদের প্রাপ্য সাজা পেতেই হবে: নতুন চিফ প্রসিকিউটরের কড়া বার্তা

মাংস ছোলাসহ কিছু পণ্যের দাম কমানোর ঘোষণা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের

অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ চাইবে না বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বিডিআর হত্যাকাণ্ড নিয়ে পুনরায় কমিশন গঠন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সম্পর্কের নতুন অধ্যায় শুরুর অপেক্ষায় আছি: ইইউর রাষ্ট্রদূত

খুব দ্রুত পুলিশে ২ হাজার ৭শ কনস্টেবল নিয়োগ দেওয়া হবে

প্রকৃত কৃষকদের শনাক্ত করে সরকারি সেবা পৌঁছে দেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

ঢাকায় রাশিয়ান আর্মি ও ডিফেন্ডার অব দ্য ফাদারল‍্যান্ড ডে পালিত

দিল্লি বা ইসলামাবাদ নয়, তারেক রহমানের হাত ধরে নতুন পথে বাংলাদেশ

সুন্দরবনে অভয়ারণ্যে মাছ শিকার, ১৪ জেলে আটক

বাংলাদেশকে নিরাপদ-শক্তিশালী করতে কাজ চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র

কারওয়ান বাজারে র‍্যাবের অভিযান: ৯ মামলায় ২৬ হাজার টাকা জরিমানা

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী হচ্ছেন নতুন অ্যাটর্নি জেনারেল

সারা দেশের পরিত্যক্ত গভীর নলকূপ ভরাটের নির্দেশ হাইকোর্টের

খুব ভালো বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন

ফ্যামেলি কার্ডের মতো কৃষক কার্ড বিতরণ করবে সরকার: তথ্যমন্ত্রী