ই-পেপার রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যানের পেছনে বাসের ধাক্কায় নিহত ১, আহত ১২

আমার বার্তা অনলাইন
১২ এপ্রিল ২০২৬, ১০:৫৩

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগরে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১২ জন আহত হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) রাত ১টার দিকে উপজেলার দোগাছি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুদ বরগুনা জেলার আমতলী থানার মধ্য চন্দ্রা গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি অজ্ঞাত গাড়ির পেছনে যাত্রীবাহী স্বপ্নতরী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মাসুদ মারা যান এবং বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকায় একটি গাড়ির পেছনে যাত্রীবাহী বাস ধাক্কা দিলে একজন নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

  ময়মনসিংহে হামের প্রাদুর্ভাব এখনও উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে গত

নদীতে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু

খাগড়াছড়িসহ পার্বত্য অঞ্চলে শুরু হয়েছে পাহাড়ি জনগোষ্ঠীর প্রাণের উৎসব বর্ষবরণ। চাকমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী “ফুল বিজু”

স্ত্রীকে হত্যার পর লাশ উদ্ধারের জন্য প্রতিবেশীকে স্বামীর ফোন

গাজীপুরের শ্রীপুরে স্বামীর হাতে স্ত্রী হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর মরদেহ উদ্ধার করতে প্রতিবেশীকে ফোন

কুষ্টিয়ায় কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর-অগ্নিসংযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে পবিত্র কোরআন শরিফ নিয়ে আপত্তিকর ও অবমাননাকর মন্তব্য করার অভিযোগে শামীম রেজা ওরফে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার পর জেলা পর্যায়ে প্রবাসী সিটি করার প‌রিকল্পনা সরকারের

স্বাক্ষরিত জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর

ঢামেকে চিকিৎসকের সঙ্গে হাতাহাতির অভিযোগে আটক রোগীর স্বজন

১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, সেই পাটোয়ারী বাবুর আত্মসমর্পণ

হত্যাচেষ্টা মামলায় শিরীন শারমিন চৌধুরীর জামিন

পুরুষের কোন বয়সে সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

ময়মনসিংহে হামের লক্ষণ নিয়ে ২ শিশুর মৃত্যু

বিপিডিবির সাবেক চেয়ারম্যান বেলায়েতের আয়কর নথি সরবরাহের নির্দেশ

শিশুদের হাম-রুবেলা: ডিএনসিসির ১০ অঞ্চলের ৫৯৯ কেন্দ্রে চলবে টিকাদান

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

শপথ নিলেন নবনির্বাচিত দুই সংসদ সদস্য

পহেলা বৈশাখে ১১ উপজেলায় কৃষক কার্ড উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাটের সোনালি যুগ পুনরুদ্ধারে নানাবিধ কর্মসূচি নিয়েছি: প্রতিমন্ত্রী শরীফুল

মতিঝিল-কমলাপুরে অটোমোবাইল ওয়ার্কশপ উচ্ছেদ না করার আহ্বান

লিবিয়ার পররাষ্ট্র উপমন্ত্রীর স‌ঙ্গে রাষ্ট্রদূ‌তের বৈঠক

রাতের অন্ধকারে দৈত্যের মতো হঠাৎ করে হাম আমাদের আক্রমণ করে: স্বাস্থ্যমন্ত্রী

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি দল ও পরিবারের সম্পদ নয়: প্রধানমন্ত্রী

হাম মোকাবিলায় সরকার বদ্ধপরিকর: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা জেলার সিএনজিচালিত অটোরিকশা মহানগরীতেও চলাচলের অনুমতি দাবি

কিছু মতপার্থক্য থাকলেও আলোচনা চালিয়ে যাবে ইরান ও যুক্তরাষ্ট্র