ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলো‌মিটার যানজট

আমার বার্তা অনলাইন
২৭ মে ২০২৬, ১০:১৩

অতিরিক্ত যানবাহনের চাপ, যমুনা সেতুতে একাধিক গাড়ি বিকল ও বৃষ্টির কারণে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ৪৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃ‌ষ্টি হয়েছে। এতে ঈদে ঘরমুখো মানুষের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ বেশি হচ্ছে।

বুধবার (২৭ মে) ভোর থেকে যমুনা সেতুর টোল প্লাজা থেকে সদর উপজেলার ঘারিন্দা পর্যন্ত এবং নাটিয়াপাড়া থেকে গোড়াই পর্যন্ত এ যানজটের সৃষ্টি হ‌য়।

পুলিশ ও যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রাতভর গাজীপুরে চন্দ্রা এলাকায় তীব্র যানজট ছিল৷ এর প্রভাবে পড়ে টাঙ্গাইল অংশে। মহাসড়কের যমুনা সেতু থেকে মির্জাপুর পর্যন্ত যানবাহনের দীর্ঘসারি তৈরি হয়। ফলে মহাসড়কের মির্জাপুর উপজেলার গোড়াই থেকে দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া পর্যন্ত ২০ কিলোমিটার এবং টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা থেকে যমুনা সেতু পর্যন্ত ২৭ কিলোমিটার যানবাহনের জটলা তৈরি হয়।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত যানবাহনের চাপে মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিট থেকে এক ঘণ্টা ৪০ মিনিট ও এবং বুধবার ভোর ৪টা থেকে সকাল ৭টা পর্যন্ত দুই দফায় একমুখী যানবাহন চলাচল করা হয়। এছাড়া সেতুতে রাত ১২টা থেকে এখন পর্যন্ত ৫টি গাড়ি বিকল হয়৷

মৌচাক থেকে আসা পাবনাগামী আফাজ মিয়া বলেন, চন্দ্রা থেকে যানবাহনের ধীরগতি। টাঙ্গাইল থেকে যানজট। দেড় ঘণ্টার সড়ক আসতে সময় লেগেছে প্রায় সাড়ে ৫ ঘণ্টা। মহাসড়কের পৌলিতে এসেও আটকে আছি।

নারী যাত্রী খোদেজা বেগম বলেন, আমি নাটোর যাবো। ঢাকার মৌচাক থেকে ধীরগতি। টাঙ্গাইলের ঘারিন্দার পর থেকে যানজট। ৯ ঘণ্টায়ও টাঙ্গাইল পার হতে পারলাম না।

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর একাধিক গাড়ি বিকল হওয়ার কারণে জটলা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে স্বাভাবিক হবে ।

টাঙ্গাইলের মুহাম্মদ শামসুল আলম সরকার বলেন, ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে পুরো সড়কেই যানবাহনের চাপ রয়েছে। বৃষ্টির কারণে ধীর গতিতে রয়েছে। দ্রুত সময়ে স্বাভাবিক হবে।

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

যশোরে খেলার সময় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত

গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

অফিসিয়ালি ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পেলো ভাইরাল মহিষটি!

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাস

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে আনা হলো

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকায় ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার