ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

এক্সপ্রেসওয়েতে দুই মোটরসাইকেলের সংঘর্ষ, আহত ৪

আমার বার্তা অনলাইন
২৭ মে ২০২৬, ১০:৩৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বেজগাঁও ফিলিং স্টেশনের সামনে দুই মোটরসাইকেলের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। বুধবার (২৮ মে) সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন, পাবনা সদর উপজেলার লতিফের ছেলে কাইয়ুম (২৫), কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার আবু বক্করের ছেলে সুজন (২৮), ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার উজ্জলের ছেলে হৃদয় ভূঁইয়া (১৮) ও ফরিদপুর জেলার রাজ্যের উপজেলার সোহেলের ছেলে বাইজিদ শেখ (১৩)। আহতদের উদ্ধার করে ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী প্রকৌশলী সফিকুল ইসলাম বলেন, ঢাকা হতে মাওয়ার দিকে যাওয়ার পথে এক মোটরসাইকেল অপর মোটর সাইকেলে ধাক্কা দিলে দুই মোটরসাইকেলে থাকা চারজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এই সময় যান চলাচল স্বাভাবিক রাখার জন্য ছনবাড়ী আন্ডার পাসকে বিকল্প রাস্তা হিসেবে ব্যবহার করা হয়।

আমার বার্তা/জেএইচ

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায়

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ভেল্লাপাড়া এলাকায় বেপরোয়া গতির ঈগল পরিবহনের একটি বাস ও লেগুনার মুখোমুখি

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

যশোরে খেলার সময় কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮

গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা, ৫ জন নিহত

গোপালগঞ্জ সদরের বেদগ্রাম এলাকায় মোটরসাইকেলে ধাক্কা দিয়ে ঢাকা থেকে যাওয়া দোলা পরিবহনের একটি বাস উল্টে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

অফিসিয়ালি ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পেলো ভাইরাল মহিষটি!

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাস

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে আনা হলো

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকায় ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার