ই-পেপার সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

কক্সবাজার সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এলো পর্যটকের মরদেহ

আমার বার্তা অনলাইন:
০১ জুন ২০২৬, ১২:২৮

কক্সবাজার সমুদ্র সৈকতে নিখোঁজের ১৬ ঘণ্টা পর ভেসে এসেছে পর্যটক মো. আবিরের (১৮) মরদেহ। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৫টার দিকে শহরের সমিতিপাড়ার নাজিরার টেক পয়েন্টের বালিয়াড়িতে মরদেহটি ভেসে আসলে স্থানীয়রা দেখতে পেয়ে বিষয়টি সংশ্লিষ্টদের জানান।

পরে সি-সেইফ লাইফগার্ড কর্মী ও পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। নিহত আবির পুরান ঢাকার লালবাগের শহীদ নগর এলাকার ইলিয়াস মুন্সির ছেলে বলে জানা গেছে।

সমুদ্রসৈকতে পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত সি-সেইফ লাইফগার্ডের সুপারভাইজার মো. ওসমান জানান, রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আবিরসহ ৯ বন্ধু টিউব নিয়ে সুগন্ধা পয়েন্টে গোসল করতে নামেন। একপর্যায়ে তাদের মধ্যে দুজন টিউব থেকে ছিটকে পড়েন। একজনকে উদ্ধার করা গেলেও আবির স্রোতের টানে হারিয়ে যান।

পরে লাইফগার্ড কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও আবিরকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার ১৬ ঘণ্টা পর নাজিরাটেক পয়েন্টে পাওয়া মরদেহটি আবিরের বলে শনাক্ত করেছে তার পরিবার।

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

যশোরের বেনাপোল সীমান্তে আন্তর্জাতিক আইন অমান্য করে কথিত ‘বাংলাদেশী’ আখ্যা দিয়ে একদল নারী, পুরুষ ও

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য (এমপি) শফিকুল ইসলামের (মাসুদ) বক্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকায় আবারও বড় ধরনের ঝটিকা মিছিল করেছে নিষেধাজ্ঞাপ্রাপ্ত ছাত্রলীগের নেতাকর্মীরা। মিছিলটিতে

জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে শিবচরে সেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, আধুনিক বাংলাদেশের রূপকার এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেনাপোল সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি

অন্যান্য দেশের সাথে তুলনা করলে বাংলাদেশে এখনও তেলের দাম অনেক কম

ভারতে বিশ্বকাপ দেখাবে জি এন্টারটেইনমেন্ট, কথা চলছে বাংলাদেশের

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে ৩০ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ পাবে ইরান

দুই ঘণ্টার মধ্যে ওসিকে চেয়ার থেকে সরিয়েছি, মেজরকে চেইঞ্জ করছি: এমপি মাসুদ

উত্তরার মেট্রোরেল এলাকায় নতুন করে গাছ লাগিয়ে সবুজায়ন করা হয়েছে

দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এলো মে মাসে

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডিপিএলে বিসিবি খাবার দেওয়ায় চিন্তামুক্ত থাকছে দলগুলো

আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন

ইসলামী ব্যাংক নিয়ে আইন মেনেই সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক

এলার্জি ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে গরু-মহিষের মাংস কতটুকু খাবেন

১৬ বছরের প্রাতিষ্ঠানিক অবক্ষয় ও ধ্বংসস্তূপ তিন মাসে দূর করা সম্ভব নয়

ইরানের সঙ্গে চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে: সমালোচকদের ট্রাম্প

নয়াদিল্লিতে উচ্চপর্যায়ের বৈঠকে বসছে বিএসএফ-বিজিবি

বাধ্য হয়েই জ্বালানি তেলের দাম বাড়িয়েছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মে মাসে নগদে সর্বোচ্চ লেনদেনের নতুন রেকর্ড

ফ্যাসিবাদের পুনরুত্থান ঘটলে কেউ রক্ষা পাবেন না: রিজভী

চট্টগ্রামে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের শতাধিক নেতাকর্মীর ঝটিকা মিছিল

বিশ্বকাপে নজরে রাখার মতো ১০ খেলোয়াড়