ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

মধুখালীতে পেসেন্ট পয়েন্ট লি.-এর উদ্যোগে চিকিৎসা ক্যাম্প, উপকৃত শতাধিক রোগী

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২৬, ১৫:২০

দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে কাজ করে যাচ্ছে Patient Point Ltd.। অসহায় ও দরিদ্র মানুষের জন্য সঠিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান, নির্ভরযোগ্য চিকিৎসা নিশ্চিতকরণ, মানসম্মত প্যাথলজিক্যাল পরীক্ষা, জরুরি অ্যাম্বুলেন্স সেবা, ২৪ ঘণ্টার অনলাইন চিকিৎসা পরামর্শ এবং বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে আজ শুক্রবার (১২ জুন ২০২৬) ফরিদপুর জেলার মধুখালী উপজেলার দিঘলিয়া ইউনিয়নে দিনব্যাপী একটি **ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সকাল থেকে বিকেল পর্যন্ত আয়োজিত এই স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় শতাধিক অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রোগীদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা, স্বাস্থ্য সচেতনতা বিষয়ক পরামর্শ এবং পরবর্তী চিকিৎসা গ্রহণের দিকনির্দেশনাও দেওয়া হয়।

ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল (বি,এ,এম,এস) ডি.ইউ, পিজিটি, এমপিএইচ-রোগতত্ত্ব। তিনি রোগীদের বিভিন্ন শারীরিক সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন Patient Point Ltd.-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ আমিনুল ইসলাম (বাবু) । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ বাচ্চু শেখ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন Patient Point Ltd.-এর হেলথ কার্ড সেক্টরের প্রধান মোঃ আনিসুর রহমান ।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ আমিনুল ইসলাম (বাবু) বলেন,

"বাংলাদেশের অসংখ্য মানুষ এখনো সঠিক স্বাস্থ্যসেবা সম্পর্কে পর্যাপ্ত তথ্যের অভাবে বিভিন্ন দালালচক্র ও প্রতারকদের খপ্পরে পড়ে সর্বস্ব হারাচ্ছেন। অনেকেই বিপুল অর্থ ব্যয় করেও সঠিক চিকিৎসা পান না। Patient Point Ltd.-এর লক্ষ্য হলো প্রতিটি মানুষকে নির্ভরযোগ্য স্বাস্থ্যসেবা তথ্য, সঠিক চিকিৎসা এবং নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সহায়তা করা। দেশের প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র মানুষের পাশে থেকে আমরা মানবিক স্বাস্থ্যসেবা কার্যক্রম আরও বিস্তৃত করতে চাই।"

তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার বাস্তবায়নে Patient Point Ltd. নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠানটি রোগীদের জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য, সাশ্রয়ী এবং নির্ভরযোগ্য করার লক্ষ্যে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মসূচি নিয়মিত পরিচালনা করছে।

বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জ্যোতিষ চন্দ্র মন্ডল বলেন,

"Patient Point Ltd.-এর মতো একটি মানবিক প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। তারা সাধারণ মানুষের জন্য বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষায় উল্লেখযোগ্য ছাড়ের ব্যবস্থা করে দিয়েছে, যার ফলে অনেক দরিদ্র রোগী স্বল্প খরচে প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা গ্রহণের সুযোগ পাচ্ছেন।"

তিনি আরও বলেন, প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা ও সময়মতো রোগ নির্ণয় নিশ্চিত করা গেলে অনেক জটিল রোগ সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

চিকিৎসা সেবা নিতে আসা একাধিক রোগী জানান, Patient Point Ltd.-এর সদস্য হওয়ার পর তারা স্বাস্থ্যসেবা বিষয়ে সঠিক দিকনির্দেশনা পাচ্ছেন এবং প্রয়োজনের সময় দ্রুত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারছেন। অনেকেই প্রতিষ্ঠানটির আন্তরিকতা, সেবার মান এবং রোগীবান্ধব কার্যক্রমের প্রশংসা করেন।

আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন জেলা ও প্রত্যন্ত গ্রামাঞ্চলে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ক্যাম্পে আগত সকল রোগীর জন্য দুপুরের খাবারেরও ব্যবস্থা করা হয়, যা উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রশংসিত হয়।

Patient Point Ltd.-এর লক্ষ্য হলো—সঠিক স্বাস্থ্য তথ্য, বিশ্বস্ত চিকিৎসা পরামর্শ, জরুরি স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তার মাধ্যমে একটি সুস্থ, সচেতন ও প্রতারণামুক্ত বাংলাদেশ গড়ে তোলা।

আমার বার্তা /জেএইচ

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তরকুল সীমান্তে বাংলাদেশি ও ভারতীয় নাগরিকদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারতীয় সীমান্তরক্ষী

লক্ষ্মীপুরে আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির আবাসিক হল থেকে মেহেদী হাসান (১৫) নামে ছাত্রের ঝুলন্ত

শিশু শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ঘিরে রণক্ষেত্র আদিতমারী, ওসিসহ আহত ৩০

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টাখেত থেকে মাটিচাপা দেওয়া অবস্থায় নন্দিনী রানী (৭) নামে প্রথম শ্রেণির এক

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি আটক

মাদকের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান; টেকনাফে প্রায় ৬ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ১ লাখ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, কব্জি কাটা গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি

লক্ষ্মীপুরে আবাসিক হল থেকে ছাত্রের মরদেহ উদ্ধার, উত্তেজনা-ভাঙচুর

বিশ্বকাপে একদিনে তিন তারকার গোল উৎসব

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

সিলেট পৌঁছেছেন প্রধানমন্ত্রী, সড়কপথে মৌলভীবাজার যাত্রা

নাঈমকে পিটিয়ে থানায় নেওয়া সোর্স ৫ আগস্টের মামলায় গ্রেপ্তার

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত