ই-পেপার রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩

কুষ্টিয়ায় পাথর বোঝাই ট্রাক উল্টে দুইজন নিহত

আমার বার্তা অনলাইন:
২১ জুন ২০২৬, ১১:২৭

কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক উল্টে চালক আনিস (৩৫) ও সহকারী রতন (৩৫) নিহত হয়েছেন।

রোববার (২১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় সহকারী রতনের মরদেহ উদ্ধার করা হলেও এখনো চালকের সন্ধান পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতায় ফায়ার সার্ভিস কাজ করছে।

নিহত ট্রাকচালক আনিসের বাড়ি ফরিদপুর জেলায় এবং সহকারী রতনের বাড়ি কুষ্টিয়ার সদর উপজেলার মিনাপাড়ায় এলাকায়।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও ফায়ার সার্ভিস জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ থেকে পাথর নিয়ে একটি ট্রাক খুলনায় যাচ্ছিল। পথে কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে ট্রাকটি হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। মুহূর্তের মধ্যে ট্রাকটিতে আগুন লেগে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে ট্রাকের কেবিন থেকে হেলপার রতনের মরদেহ উদ্ধার করা হলেও পাথরের নিচে চাপা পড়া চালক আনিসের সন্ধানে উদ্ধার তৎপরতায় কাজ করছে ফায়ার সার্ভিস।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরশেদ আলী বলেন, ট্রাকটিতে কোনো যান্ত্রিক ত্রুটি অথবা চালক ঘুমিয়ে পড়ার ফলে দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হেলপারের মরদেহ উদ্ধার করা হয়েছে। ক্রেন দিয়ে ট্রাকটি সরানো হয়েছে। ট্রাকেরচালক মারা গেছেন। চালকের মরদেহ উদ্ধারকাজ চলমান রয়েছে।

কুষ্টিয়া হাইওয়ে থানার ওসি সেকান্দার আলী বলেন, সকালে কুষ্টিয়া বাইপাস রোড এলাকায় পাথর বোঝায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশেই উল্টে পড়ে। এতে ট্রাকটি আগুন ধরে যায়। ঘটনাস্থলে কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ সদস্যরা উদ্ধার কাজ করছে। একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পাথরের নিচে আরও একজন চাপা পড়া অবস্থায় রয়েছে। তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

আমার বার্তা /জেএইচ

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগরের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন (৭৮) মারা গেছেন। শনিবার

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’

  আধুনিক কারা ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘ক্যাশলেস কারা ব্যবস্থাপনা’ চালু হয়েছে মুন্সিগঞ্জ জেলা কারাগারে।

তিস্তা সেতু রক্ষা বাঁধে ১৪ লাখ টাকার পাইলিংয়ে ভয়াবহ ভাঙন, হুমকিতে সেতু

রংপুরের গঙ্গাচড়ায় মহিপুর তিস্তা সেতু রক্ষা বাঁধে ভাঙন দেখা দিয়েছে। নদীতে পানি প্রবাহ বৃদ্ধি পাওয়ায়

বেফাঁস মন্তব্যের জেরে খুলনার অতিরিক্ত পুলিশ কমিশনারকে প্রত্যাহার

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে প্রত্যাহার করা হয়েছে। তাকে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আ.লীগের কেউ বিশৃঙ্খলা করলে নিজেরাই ঝুঁকিতে পড়বে: র‌্যাব

ছয় সপ্তাহ পর খারগ দ্বীপ থেকে আবার তেল রপ্তানি শুরু করল ইরান

আঞ্চলিক ‘অ্যাভিয়েশন হাব’ হতে মহাপরিকল্পনা হাতে নিচ্ছে সরকার

ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ডোনাল্ড ট্রাম্প

ঋণের বোঝা নিয়ে অর্থনীতি ঘুরে দাঁড়াতে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী

মহানবীর (সা.) হিজরতের সঙ্গে যেভাবে মিশে আছে এক প্রজন্মের আত্মত্যাগ

বাজেটে নিম্ন আয়ের মানুষের করদায় সাড়ে ১৬ শতাংশ বাড়তে পারে: সিপিডি

চট্টগ্রামে যুবককে হত্যা : পলাতক আসামির যাবজ্জীবন

৫ গোল দেওয়া সুইডেনকেই এবার ৫ গোলে ভাসাল নেদারল্যান্ডস

এক লাখ স্বাস্থ্যকর্মী ও ২৫ হাজার ধাত্রী নিয়োগ দেবে সরকার

লক্ষ্মীপুরের সাবেক এমপি মোশাররফ আর নেই

এখন কারা অনলাইনে আছে জানা যাবে হোয়াটসঅ্যাপে

মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিলের চেষ্টা, আটক ১০

১১ বলে সুরিয়াভানশির ফিফটির বিশ্বরেকর্ড, ৬ রানের জন্য সেঞ্চুরি মিস

বিশ্বকাপের হাজারতম ম্যাচে তিউনিসিয়াকে গুঁড়িয়ে নকআউটে জাপান

'চলতি বছরের শেষে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধন'

বাবা জীবনের প্রথম নায়ক ও এক বটবৃক্ষ

যুদ্ধবিরতির ২৪ ঘণ্টা না পেরোতেই লেবাননে ইসরাইলের হামলা, নিহত ২৯

যুক্তরাজ্যের লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জন নিহত 

মুন্সিগঞ্জে চালু হলো দেশের প্রথম ‘ক্যাশলেস কারাগার’