ই-পেপার বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

মাইকে ঘোষণা দিয়ে যুবককে পিটিয়ে হত্যা, সড়কে মিলল হাত-পা বাঁধা মরদেহ

আমার বার্তা অনলাইন:
২৫ জুন ২০২৬, ১২:৩০

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে শাহাদাত (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাত শ্যামসিদ্ধি এলাকার শামসুল শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে মত্তগ্রাম সড়কের ওপর এক যুবকের হাত-পা বাঁধা মরদেহ পড়ে থাকার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়দের কাছ থেকে জানা যায়, মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে রাতে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে শাহাদাতকে আটক করা হয়। এরপর তাকে মারধর করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। যুবকের হাত-পা বাঁধা অবস্থায় মরদেহটি সড়কে পড়ে ছিল। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুয়েল মিয়া বলেন, নিজ এলাকায় চুরি করতে গেলে এলাকার লোকজন শাহাদাতকে দেখে ফেলে এবং আটকে মারধর করে। পরে সকালে তার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহত শাহাদাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি ঘটনার বিস্তারিত তদন্ত করা হচ্ছে।

আমার বার্তা /জেএইচ

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর

গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় কর্মরত এক নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ, সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা 

লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া বাসায় ঢুকে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পরিবারের

মহেশখালীতে শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও বিনামূল্যে চিকিৎসাসেবা

কক্সবাজারের মহেশখালী উপজেলায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ এবং অসহায় মানুষের

মেহেরপুর সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধ

মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা সীমান্ত দিয়ে আবারও ৭ জনকে বাংলাদেশে অবৈধভাবে পুশইনের চেষ্টা করেছে ভারতীয়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার ঢাকার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না

হাওর ও পার্বত্য অঞ্চলের খাদ্য নিরাপত্তা ও দুর্যোগ প্রস্তুতি জোরদারের আহ্বান

প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলায় আরিফ-বাবর-গৌছসহ ৯ জন খালাস, একজনের মৃত্যুদণ্ড

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠনের শুনানি ২৬ জুলাই

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত্রীর

অনুমোদনবিহীন এজেন্সির আকর্ষণীয় হজ প্যাকেজ, সতর্ক করলো মন্ত্রণালয়

যুক্তরাষ্ট্রে প্রো-ইসরায়েল রাজনীতিতে ধাক্কা, মামদানিপন্থি প্রার্থীদের জয়

প্রত্যাবর্তনে উচ্ছ্বসিত নেইমার, ‘ভিনিসিয়ুসই ব্রাজিলের প্রধান খেলোয়াড়’

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার: নৌপরিবহন মন্ত্রী

সংস্কৃতি ও ধর্মকে জোর করে মুখোমুখি দাঁড় করানো হয়: সংগীত প্রসঙ্গে শিক্ষা প্রতিমন্ত্রী

ছুটি না পেয়ে কর্মস্থলেই অসুস্থ শ্রমিকের মৃত্যু, তিনটি কারখানায় ভাঙচুর

বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প বর্তমান সরকারের জন্য বড় দায়

শাহজালালে উড়োজাহাজের ইঞ্জিন বিকল, জরুরি দরজা ভেঙে যাত্রীদের উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের তিনজনকে গলাকেটে হত্যা 

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা

দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ : টিআইবি

মামলাজটের কারণে অনেক ক্ষেত্রে আসামিরাই সুবিধা পাচ্ছেন: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে: রিজভী