মধুপুরে মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড ও জরিমানা

প্রকাশ : ০৮ জুলাই ২০২৬, ১৭:৪০ | অনলাইন সংস্করণ

  মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ দুই জনকে আটক করেছে  মধুপুর থানা পুলিশ। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ১ মাসের  বিনাশ্রম কারাদণ্ড  ও তিন শত টাকা জরিমানা প্রদান করা হয়েছে। 

‎বুধবার (৮ জুলাই) সকালে  মধুপুর উপজেলার মধুপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পৌরশহরের  কাইতকাই পুলিশ চেক পোস্টে সিএনজি যাত্রীর নিকট থেকে গাঁজা সহ দুই জনকে আটক করে মধুপুর থানার এস আই আমিনুল ইসলাম। 

 অভিযানে আটককৃত দুই জনের মধ্যে  ধনবাড়ী  এলাকার   সমসের আলীর ছেলে মো: নাছির (২৭) কে ১ মাসের  ও মধুপুরের গোলাবাড়ি  গ্রামের ফরজ আলীর ছেলে  সাগর  (২৩) কে  তিন শত টাকা জারিমানা  ও ১ মাসের  বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

‎এ সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও  নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: জুবায়ের হোসেন।


আমার বার্তা/মো: নাজমুল হক/এমই