ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

যুবককে হানিট্র্যাপে ফেলে টাকা দাবি, দুই নারীসহ পুলিশ সদস্য গ্রেপ্তার

আমার বার্তা অনলাইন:
২৫ জুলাই ২০২৬, ১৩:১১

গাজীপুরের কালিয়াকৈরে হানিট্র্যাপের ফাঁদে ফেলে সাইমন ইসলাম নামে এক যুবককে একটি ফ্ল্যাটে আটকে নির্যাতন ও টাকা দাবি করার অভিযোগে দুই নারীসহ এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের ব্যবহৃত মোবাইল ফোন তল্লাশি করে একাধিক আপত্তিকর ছবি-ভিডিও এবং হানিট্র্যাপের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তাররা হলেন—পাপিয়া আক্তার (২৬), তার স্বামী সজীব মিয়া এবং সহযোগী মাসুমা আক্তার (২৪)। সজীব ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে কর্মরত। তিনি বর্তমানে সাময়িক বরখাস্ত রয়েছেন।

পুলিশ জানায়, কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকার একটি আবাসিক ভবনে পাপিয়া, তার স্বামী সজীব ও মাসুমা দীর্ঘদিন ধরে বসবাস করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন উপায়ে তারা বিভিন্ন ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে তুলে হানিট্র্যাপের মাধ্যমে প্রতারণা করতেন বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে সাইমন ইসলামকে বিশ্বাসপাড়া এলাকার মদিনা নামের একটি ভবনের সপ্তম তলায় পাপিয়ার কক্ষে ডেকে নেওয়া হয়। সেখানে তাকে আটকে রেখে মারধর ও টাকা দাবি করা হয় বলে জানায় পুলিশ।

একপর্যায়ে সাইমন কক্ষের ভেতর থেকে বারান্দায় গিয়ে নিজেকে নিরাপদে রেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে এবং পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে সজীব উল্টো সাইমনের বিরুদ্ধে তার স্ত্রীকে হেনস্তার অভিযোগ তোলেন।

তবে তদন্তে পুলিশের সন্দেহ হলে সজীবের কাছ থেকে একটি হ্যান্ডকাফ ও পুলিশের কটি (জ্যাকেট) উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের মোবাইল ফোন তল্লাশি করে হানিট্র্যাপের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য-প্রমাণ পাওয়া গেলে তিনজনকেই গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, "আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের সচেতনতা, দায়িত্ববোধ

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে ভারতীয় ৯ নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে ছিঁচকে চুরি ও পাইরেসি প্রতিরোধে অভিযান অব্যাহত রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। শনিবার (২৫ জুলাই)

জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও রক্ষণাবেক্ষণ জরুরি: বাণিজ্যমন্ত্রী

পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতে এবং বর্ষাকালে বন্যা ও জলাবদ্ধতা নিয়ন্ত্রণে নিয়মিত খাল খনন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনাবাসযোগ্য ঢাকার আর্তনাদ: দায় কার, মুক্তির পথ কোথায়?

পররাষ্ট্রমন্ত্রীর মালদ্বীপ সফর: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে নতুন দিগন্তের প্রত্যাশা

ত্রিপাক্ষিক ইকোসিস্টেম গড়ে তুলবে সরকার : মাহ্দী আমিন

নিরপেক্ষভাবে কাজ করাই সাংবাদিকতার মূল দর্শন হওয়া উচিত: তথ্যমন্ত্রী

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নেমে আসছে: আইনমন্ত্রী

ধানমন্ডিতে হাসিনার পরিত্যক্ত ভবন থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যন্তর মন্তরের আন্দোলন প্রত্যাহার করলো ককরোচ জনতা পার্টি

পরিচ্ছন্ন নগর গড়তে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিক সচেতনতা জরুরি

বিক্ষোভকারীদের আরও দুই দাবি মেনে নিলো মোদি সরকার

কুশিয়ারায় পানি কমছে, সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতির আভাস

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি

জাতীয় নিরাপত্তায় আধুনিক প্রযুক্তি ও সমন্বয়ের বিকল্প নেই: প্রতিরক্ষা উপদেষ্টা

এআইয়ের দায়িত্বশীল ব্যবহারই এখন বড় চ্যালেঞ্জ: তথ্যমন্ত্রী

বিএনপি ৩১ দফার মুলা ঝুলিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ ইসলাম

দারুণ কাজ করেছে শিক্ষার্থীরা: ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে রাহুল গান্ধী

দিনাজপুর সীমান্তে ৯ নারীকে পুশইনের চেষ্টা, প্রতিহত করল বিজিবি

পরকীয়া প্রেমিক ছাত্রদল নেতার হাত ধরে পালালেন দুই সন্তানের জননী!

হাসিনাকে তাড়িয়েছি, যদি ফ্যাসিবাদ কায়েম করেন জনগণ আপনাদেরও তাড়াবে

চট্টগ্রাম বহিঃনোঙরে অপরাধ ঠেকাতে কোস্ট গার্ডের অভিযান