প্রবাসে সাংবাদিকতায় অবদানের জন্য মাইনুল ইসলামকে টাইম টেলিভিশনের বিশেষ সম্মাননা
প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১৪:১৬ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

প্রবাসে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় সাংবাদিক মাইনুল ইসলামকে বিশেষ সম্মাননা দিয়েছে টাইম টেলিভিশন। টাইম টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান হাকিম জেফরিসসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে টাইম টেলিভিশনের পক্ষ থেকে আবু তাহের সাংবাদিক মাইনুল ইসলামের হাতে সম্মাননা তুলে দেন।
মাইনুল ইসলাম ২০০৪ সালে সাংবাদিকতা জীবন শুরু করেন। দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে তিনি দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় গণমাধ্যমে রিপোর্টিং, অ্যাসাইনমেন্ট, সম্পাদনা ও সংবাদ ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
২০০৯ সালে তিনি একুশে টেলিভিশনে (ETV) রিপোর্টার হিসেবে যোগ দেন এবং ২০১৫ সালে স্টাফ রিপোর্টার হিসেবে পদোন্নতি পান। ২০১৬ সালে GTV-তে স্টাফ রিপোর্টার হিসেবে যোগ দিয়ে ২০২৩ সালে অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে মাইনুল ইসলাম Channel i-এর Special Correspondent ও Business Development Coordinator হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ২০২৪ সাল থেকে VTVUS-এর Assignment Editor হিসেবেও দায়িত্ব পালন করছেন।
The Bangla Hour ও BHTV
গণমাধ্যম পরিচালনার ক্ষেত্রেও মাইনুল ইসলামের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিবন্ধিত The Bangla Hour এবং Bangla Hour TV (BHTV)-এর সঙ্গে প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনার গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্ত রয়েছেন।
তিনি The Bangla Hour-এর সম্পাদক, প্রকাশক ও স্বত্বাধিকারী। এবং অনলাইন নিউজ পোর্টাল www.banglahour.com বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুমোদনপ্রাপ্ত যার নির্বাহী সম্পাদক ও স্বত্ত্বাধিকারী মাইনুল ইসলাম । যা বাংলাদেশে জনপ্রিয় অনলাইন সংবাদমাধ্যম হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন।
The Bangla Hour-এর মাধ্যমে বাংলাদেশ ও প্রবাসের গুরুত্বপূর্ণ সংবাদ, প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন বিষয়, আন্তর্জাতিক সংবাদ, অর্থনীতি, রাজনীতি, অভিবাসন ও সমসাময়িক বিভিন্ন ইস্যু তুলে ধরা হয়।
অন্যদিকে Bangla Hour TV (BHTV) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক একটি গণমাধ্যম উদ্যোগ, যেখানে সংবাদ, আন্তর্জাতিক বিষয়, আইন ও অভিবাসন, ব্যবসা, বিনোদনসহ বিভিন্ন বিষয় নিয়ে অনুষ্ঠান ও সংবাদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। মাইনুল ইসলাম BHTV-এর CEO ও Head of News হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতা প্রশিক্ষণ ও সংবাদ ব্যবস্থাপনা
GTV-এর অ্যাসাইনমেন্ট এডিটর হিসেবে দায়িত্ব পালনের সময় মাইনুল ইসলাম রিপোর্টিং টিমের কাজ মনিটরিং ও মূল্যায়নের পাশাপাশি ইন্টার্ন রিপোর্টারদের কাজ পর্যবেক্ষণ করে চূড়ান্ত নিয়োগের ক্ষেত্রে মতামত ও সুপারিশ দেওয়ার দায়িত্ব পালন করেন।
২০১৪ থেকে ২০২৩ সাল পর্যন্ত তিনি BIJAM-এ খণ্ডকালীন শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। সেখানে নিজস্ব কারিকুলামের মাধ্যমে সাংবাদিকতা, রিপোর্টিং, নিউজ প্রেজেন্টেশন, লাইভ রিপোর্টিং এবং মোবাইল সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেন।
বিশেষ করে একটি স্মার্টফোন ব্যবহার করেই কীভাবে একটি পূর্ণাঙ্গ সংবাদ তৈরি, ধারণ, সম্পাদনা ও প্রচার করা যায়, সে বিষয়ে তিনি ব্যবহারিক প্রশিক্ষণ দিয়েছেন। তার প্রশিক্ষণ নেওয়া অনেক শিক্ষার্থী বর্তমানে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিক হিসেবে কর্মরত রয়েছেন।
সাংবাদিকতা পুরস্কারের বিচারক
সাংবাদিকতার পাশাপাশি মাইনুল ইসলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংবাদিকতা পুরস্কার ও সম্মাননা কার্যক্রমে Judge/Jury Member হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সাংবাদিকের কাজ মূল্যায়ন, রিপোর্টিংয়ের মান, অনুসন্ধানী সাংবাদিকতা, সংবাদ উপস্থাপন, বিষয় নির্বাচন ও পেশাগত দক্ষতার মতো বিষয় বিবেচনায় নিয়ে পুরস্কার নির্বাচন ও মূল্যায়ন প্রক্রিয়ায় তিনি দায়িত্ব পালন করেছেন।
দীর্ঘদিনের সাংবাদিকতা অভিজ্ঞতা কাজে লাগিয়ে নতুন প্রজন্মের সাংবাদিকদের কাজ মূল্যায়ন ও পেশাগত বিকাশে তার এই সম্পৃক্ততা সাংবাদিকতা অঙ্গনে তার অভিজ্ঞতার একটি গুরুত্বপূর্ণ দিক।
আন্তর্জাতিক সাংবাদিকতা
আন্তর্জাতিক অঙ্গনেও সাংবাদিক হিসেবে মাইনুল ইসলামের রয়েছে দীর্ঘ অভিজ্ঞতা। তিনি একাধিকবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন (UNGA) কাভার করেছেন। ২০১৯, ২০২৩, ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে জাতিসংঘের বিভিন্ন কার্যক্রমে নিউইয়র্ক থেকে সরাসরি সংবাদ সংগ্রহ ও প্রতিবেদন করেছেন।
এছাড়া বিশ্বব্যাংক, BIMSTECসহ বিভিন্ন আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং আন্তর্জাতিক সম্পর্ক, বৈশ্বিক অর্থনীতি ও সমসাময়িক বৈশ্বিক ইস্যু নিয়ে কাজ করেছেন।
২০২৬ সালে FIFA World Cup-সংক্রান্ত মিডিয়া অ্যাক্রিডিটেশন কার্যক্রমের সঙ্গেও তিনি যুক্ত ছিলেন।
একাধিক পুরস্কার ও সম্মাননা
দীর্ঘ সাংবাদিকতা জীবনে মাইনুল ইসলাম কাজের স্বীকৃতি হিসেবে একাধিক জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন।
উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে ২০১৪ সালে একুশে টেলিভিশনের Best Reporting Award, ২০১৯ সালে GTV Award, ২০২৫ সালে VTVUS Award এবং ২০২৬ সালে Channel i Award। এছাড়া যুক্তরাষ্ট্রে প্রবাসী সাংবাদিকতায় অবদানের জন্য FOBANA 40th Convention-এ তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
উল্লেখিত পুরস্কার ও সম্মাননার বাইরেও সাংবাদিকতা, আন্তর্জাতিক সংবাদ কাভারেজ, প্রবাসী সাংবাদিকতা এবং গণমাধ্যমে অবদানের জন্য তিনি বিভিন্ন সময়ে আরও একাধিক পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন।
এরই ধারাবাহিকতায় এবার টাইম টেলিভিশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রবাসে সাংবাদিকতায় অবদানের জন্য বিশেষ সম্মাননা পেলেন সাংবাদিক মাইনুল ইসলাম।
পেশাজীবী সংগঠনে সম্পৃক্ততা
মাইনুল ইসলাম International Relations Reporters Forum, Bangladesh-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ), Broadcast Journalists Center (BJC) এবং Technology Media Guild Bangladesh (TMGB)-এর সদস্য।
সম্মাননা গ্রহণের পর
সম্মাননা গ্রহণের পর মাইনুল ইসলাম বলেন, প্রবাসে সাংবাদিকতা শুধু সংবাদ পরিবেশনের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রবাসী বাংলাদেশিদের কথা তুলে ধরা, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিভিন্ন বিষয় তুলে ধরা এবং প্রবাস ও বাংলাদেশের মধ্যে তথ্যের সেতুবন্ধন তৈরি করাও একজন সাংবাদিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি বলেন, সাংবাদিকতার দীর্ঘ পথচলায় অর্জিত অভিজ্ঞতা নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও পেশাগত বিকাশে কাজে লাগাতে চান। পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গণমাধ্যমের প্রতিনিধিত্ব এবং প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরার কাজও ভবিষ্যতে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
