ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

মিয়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২০ জন

আমার বার্তা অনলাইন:
০২ জুন ২০২৬, ১৯:৩৬

সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১ হাজার ৭০০ বস্তা সিমেন্ট ও দুটি ইঞ্জিনচালিত বোটসহ ২০ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার (২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, দেশের বিস্তীর্ণ সমুদ্রসীমায় সার্বভৌমত্ব সুরক্ষা, সামুদ্রিক নিরাপত্তা জোরদার এবং সমুদ্রে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহল ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় টহল পরিচালনাকালে আজ (মঙ্গলবার) সেন্টমার্টিন দ্বীপ সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ১ হাজার ৭০০ বস্তা সিমেন্টসহ দুইটি ইঞ্জিন চালিত বোট আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আইএসপিআর আরও জানায়, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ টহল কাজে নিয়োজিত থাকাকালীন সেন্টমার্টিন লাইট হাউস থেকে ১৯ মাইল দূরে সন্দেহজনক দুইটি ইঞ্জিনচালিত কাঠের ফিশিং বোট দেখতে পায়। ফিশিং বোট দুইটির গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলরত নৌবাহিনী জাহাজ ধাওয়া করে ‘মা-২’ এবং ‘নিশান-২’ নামক বোট দুইটিকে আটক করে। আটক করা বোটগুলো তল্লাশি করে যথাক্রমে ‘মা-২’ থেকে ৯০০ বস্তা এবং ‘নিশান-২’ থেকে ৮০০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়। এ সময় সিমেন্ট পাচারকারী দলের ২০ জন সদস্যকেও আটক করা হয়।

আটক ব্যক্তিরা জানান, অধিক মুনাফা লাভের আশায় সিমেন্টগুলো মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। অভিযান শেষে উদ্ধার করা সিমেন্ট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়।

আমার বার্তা/এমই

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের আসন্ন কনসার্টের টিকিট বিক্রির নামে অনলাইন প্রতারণা ও চাঁদা দাবির অভিযোগে

অনলাইন জুয়ার ‘গডফাদার’ গ্রেপ্তার, প্রতিদিন ৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ

রাজধানীর গাজীপুর ও কুমিল্লায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া পরিচালনাকারী একটি সংঘবদ্ধ চক্রের ছয় সদস্যকে বিপুল

সুন্দরবনে ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ ডাকাতের আত্মসমর্পণ

সুন্দরবনের ডাকাত ‘ছোট জাহাঙ্গীর’ বাহিনীর প্রধানসহ ২৭ জন সদস্য কোস্টগার্ডের কাছে আত্মসমর্পণ করেছে। এ সময়

মা মারধর করেন, বাবা মোটরসাইকেলে মেয়ের লাশ সড়কে ফেলেন: পুলিশ

খুলনার নিরালা প্রান্তিকা এলাকা থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হওয়া স্কুলছাত্রী আরফানা হোসেন নির্জনা (১৬) বাবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৭৩: স্বাস্থ্য অধিদপ্তর

কোনো ভদ্রলোক আওয়ামী লীগ করে না: বিদ্যুৎমন্ত্রী

ইটভাটা ও শব্দদূষণ রোধে কঠোর পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

নরসিংদীতে ডাকাতিতে বাধা দেওয়ায় একজনকে কুপিয়ে হত্যা

অন্তর্ভুক্তিমূলক ও জলবায়ু-সহনশীল নগর উন্নয়নে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত

দায়িত্ব নিয়ে দেখলাম এটি খুবই সহজ কাজ: বিএসইসি চেয়ারম্যান

টেকনাফে অটোরিকশায় মিলল সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় চীন অন্যতম প্রধান অংশীদার: তথ্যমন্ত্রী

সমৃদ্ধির স্বার্থেই ঢাকার পাশে প্রয়োজন বেইজিংকে: মির্জা ফখরুল

বাংলাদেশ-চীনের সম্পর্ক এখন ইতিহাসের অন্যতম সেরা পর্যায়ে: রাষ্ট্রদূত

মার্কিন হামলায় ইরানের ১০ হাজার মানুষের পানি সরবরাহ বন্ধ

দুর্যোগের স্থায়ী সমাধান করতে চায় সরকার: সালাহউদ্দিন আহমদ

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার পথে বার্নহ্যাম, শপথ নিচ্ছেন কবে?

আতিফ আসলামের কনসার্টের টিকিট বিক্রির নামে প্রতারণা, যুবক গ্রেপ্তার

রাজধানীর মতিঝিলে শুটার বাপ্পিসহ গ্রেপ্তার ৫, উদ্ধার ৩ বিদেশি আগ্নেয়াস্ত্র

সিলেটে হামের উপসর্গ নিয়ে এক দিনে ৩ শিশুর মৃত্যু

অবশেষে উঠে এল জিয়াউর রহমানের পলাতক খুনিকে গ্রেপ্তারের গল্প

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ

ঋণসংকটের সমাধানে জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ার আহ্বান