ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

লিবিয়ায় জিম্মিদশা: দফায় দফায় মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৫

পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় দুই বছর আগে লিবিয়ায় পাড়ি জমিয়েছিলেন গাইবান্ধার সাইফুল (৩৯)। কিন্তু সেখানে গিয়ে মানব পাচারকারী চক্রের হাতে জিম্মি হন তিনি। ছেলেকে জীবিত ফিরে পাওয়ার আশায় দফায় দফায় পাঁচ লাখ টাকা মুক্তিপণ পাঠান ৭০ বছর বয়সী বাবা আব্দুস সামাদ।

টাকা পেয়েও ছেলের সঙ্গে পরিবারের যোগাযোগ করিয়ে দেয়নি চক্রটি। উল্টো ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ ঘটনায় মানব পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নাটোরের সিংড়া উপজেলার চাঁদপুর গ্রামের মো. মনোয়ার হোসেন (৪০) ও মো. সোহেল রানা (৪৫)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে সিংড়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) মো. ছুফি উল্লাহ জানান, ভুক্তভোগী সাইফুল গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মনমত বিপুজিপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে। প্রায় দুই বছর আগে বাংলাদেশি দালাল সোহেলের মাধ্যমে তিনি লিবিয়ায় যান এবং সেখানে পাচারকারীদের হাতে জিম্মি হন।

ঘটনার শুরু ২০২৫ সালের ৫ আগস্ট। ওই দিন দুপুরে লিবিয়ার একটি নম্বর থেকে সাইফুলের স্ত্রীর ফোনে কল করে ৩০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে সাইফুলকে হত্যার হুমকি দেওয়া হয় এবং মুক্তিপণের অর্ধেক পরিশোধ না করা পর্যন্ত তার সঙ্গে কথা বলতে দেওয়া হবে না বলে জানানো হয়।

ছেলের জীবন বাঁচাতে পরিবারটি টাকা জোগাড়ের চেষ্টা শুরু করে। ১০ থেকে ২৫ আগস্ট পর্যন্ত সুন্দরগঞ্জ থানার বামনডাঙ্গা হল মোড় এলাকার একটি বিকাশের দোকান থেকে অভিযুক্তদের দেওয়া একাধিক নম্বরে মোট পাঁচ লাখ টাকা পাঠানো হয়। কিন্তু টাকা দেওয়ার পরও সাইফুলের সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ করিয়ে দেওয়া হয়নি।

এরপর সোহেল নামে এক ব্যক্তি সাইফুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করে জানান, সাইফুলের সব তথ্য তার কাছে আছে এবং তিনি নিজে লিবিয়ায় গিয়ে তাকে উদ্ধার করে আনবেন। এ জন্য সাইফুলের স্ত্রীকে ঢাকার কদমতলী এলাকায় আসতে বলা হয়। তবে সেখানে গিয়ে যোগাযোগের চেষ্টা করলে সোহেলের ফোন বন্ধ পাওয়া যায়।

পরবর্তীতে অন্য একটি নম্বর থেকে সাইফুলের বাবা আব্দুস সামাদের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে উদ্ধারের কথা বলে আরও ৪২ লাখ টাকা দাবি করা হয়। এ সময় জানানো হয়, লিবিয়ায় অবস্থানরত মোকাররম ও আনোয়ার নামের দুই ব্যক্তির কাছে সাইফুল আটক আছেন এবং তাদের কাছ থেকেই আব্দুস সামাদের নম্বর সংগ্রহ করা হয়েছে।

ছেলের জীবন নিয়ে দুশ্চিন্তা আর একের পর এক মুক্তিপণের দাবিতে দিশেহারা হয়ে পড়েন বৃদ্ধ আব্দুস সামাদ। একপর্যায়ে তিনি জানিয়ে দেন, ছেলের সঙ্গে সরাসরি কথা বলিয়ে না দিলে আর কোনো টাকা দেবেন না। এরপর থেকে তার ও সাইফুলের স্ত্রীর ফোনে আর কোনো কল আসেনি।

এ ঘটনায় প্রতারিত ও শঙ্কিত হয়ে আব্দুস সামাদ বাদী হয়ে গত বছরের ৫ সেপ্টেম্বর সুন্দরগঞ্জ থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দণ্ডবিধির একাধিক ধারায় মামলা করেন। পরে মামলাটির তদন্তভার নেয় সিআইডির টিএইচবি ইউনিট।

তদন্তে পাওয়া তথ্য-উপাত্ত, সাক্ষ্য-প্রমাণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে নাটোরের সিংড়া বাজার থেকে মনোয়ার হোসেন ও সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

সিআইডি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও মামলার তথ্য বিশ্লেষণ করে দেশি-বিদেশি চক্রের অন্য সদস্যদের শনাক্ত, পাচারের রুট নির্ণয় এবং লিবিয়ায় আটক সাইফুলকে উদ্ধারের চেষ্টা চলছে। পাশাপাশি বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তি, এজেন্সি, ভিসা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

দুই ডজন মামলার আসামি, ভাঙাড়ি ব্যবসায়ী থেকে ভূমিদস্যু নাজিমুদ্দিন

তার বেশভূষা দেখলে যে কেউ মনে করবে মস্ত বড় আলেম। স্থানীয়দের কাছে নিজেকে পরিচয়ও দেন

রাজউকের ইমারত পরিদর্শক সাইফুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও ঘুষের অভিযোগ

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৬/১-এর ইমারত পরিদর্শক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম, সেবা

পালংখালী সীমান্তে ২ লাখ ইয়াবাসহ ‘পোটলা’ ফেলে পালাল কারবারিরা

কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল