ই-পেপার রবিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩

বেবিচককে ১ হাজার ৬৫০ কোটি টাকা পরিশোধের নির্দেশ

আমার বার্তা অনলাইন
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৭

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণকাজ নিয়ে বিরোধে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) প্রায় ১ হাজার ৬৫০ কোটি টাকা সমপরিমাণ অর্থ পরিশোধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক সালিশি বোর্ড।

গত বৃহস্পতিবার ঢাকায় ঘোষিত রায়ে এ নির্দেশ দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বেবিচক ও বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়ামের (এডিসি) মধ্যে দেনা-পাওনা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে মালয়েশিয়া, যুক্তরাজ্য ও জার্মানির তিন বিচারকের সমন্বয়ে বোর্ডটি গঠন করা হয়েছিল। রায়ের আগে উভয়পক্ষের বক্তব্য শোনা হয়।

রায় অনুযায়ী, এপিসিএস-৪৮ (সম্পূর্ণ) ও ৫২-৫৪ শিরোনামের কাজের বিপরীতে এডিসিকে ৫৮৯ কোটি ৮৬ লাখ ৯৯ হাজার ৭৩ জাপানি ইয়েন এবং ২৭২ কোটি ৯ লাখ ৩০ হাজার ৩৩১ টাকা পরিশোধ করতে হবে। রিটেনশন মানির দ্বিতীয় অংশ হিসেবে আরও ৬০২ কোটি ৭৭ লাখ ১৭ হাজার ৬৯৭ টাকা এবং ৪০০ কোটি ৪২ লাখ ৩৩ হাজার ৫২৭ টাকা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া বিলম্বিত ও অপরিশোধিত অর্থ ও রিটেনশন মানি ছাড়ে দেরির কারণে সৃষ্ট অর্থায়ন চার্জ বাবদ গত ৩১ অক্টোবর পর্যন্ত ২২ কোটি ২৯ লাখ ৭১ হাজার ১৯১ জাপানি ইয়েন এবং ২৯ কোটি ৯৫ লাখ ৫৪ হাজার ৫৪৫ টাকা পরিশোধ করতে হবে।

রায়ে বলা হয়, কাজের পরিধি বৈধভাবে বাড়ানো হয়নি ও কাজের ডিএনপি ২০২৫ সালের ১ জানুয়ারি মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে চুক্তি অনুযায়ী এখনো পারফরম্যান্স সার্টিফিকেট দেওয়ার সময় হয়নি। এডিসির পারফরম্যান্স সিকিউরিটি ফেরত দেওয়ার আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে।

সালিশি বোর্ড উল্লেখ করেছে, অ্যাডজুডিকেশন পদ্ধতির ব্যয় নির্ধারণে বেবিচকের কোনো এখতিয়ার নেই। রায়ের সিদ্ধান্ত উভয় পক্ষের জন্য বাধ্যতামূলক এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে, যদি না পারস্পরিক সমঝোতা বা চূড়ান্ত সালিশি পুরস্কারের মাধ্যমে তা পরিবর্তিত হয়।

বেবিচকের কর্মকর্তারা জানিয়েছেন, রায়ের বিষয়টি মন্ত্রণালয়কে অবহিত করা হবে এবং নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রসঙ্গত, জাপানের মিৎসুবিশি করপোরেশন ও ফুজিটা করপোরেশন এবং দক্ষিণ কোরিয়ার স্যামসাং সিঅ্যান্ডটি করপোরেশন যৌথভাবে ‘অ্যাভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)’ গঠন করে তৃতীয় টার্মিনাল নির্মাণকাজে অংশ নেয়।

ভরিতে ৩ হাজার বাড়ল সোনার দাম

সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬

রমজানের শুরুতে চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের ‘গলাকাটা’ দাম

পবিত্র রমজান মাস শুরু হতে না হতেই চট্টগ্রামের বাজারে নিত্যপণ্যের দাম আকাশ ছুঁয়েছে। মাত্র কয়েক

রমজানে ফলের বাজারে উত্তাপ, বিপাকে সাধারণ মানুষ

রমজান মাস শুরু হতে না হতেই রাজধানীর ফলের বাজারে উত্তাপ ছড়িয়েছে। রোজার আগে যে ফল

আ.লীগ সরকারের বাণিজ্য চুক্তিগুলো পর্যবেক্ষণ করা হবে

রপ্তানি বাণিজ্য বৃদ্ধির মাধ্যমে দেশের বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় কাজ করবে সরকার বলে মন্তব্য করেছেন বাণিজ্য,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করবে সরকার: তথ্যমন্ত্রী

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

সিটি নির্বাচনে দলীয় প্রতীক থাকছে কি না, সিদ্ধান্ত বিএনপির কাছে: ইসি

বগুড়া ও শেরপুরের উপনির্বাচনের সম্ভাব্য তারিখ জানাল ইসি

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী থার্ড টার্মিনাল নিয়ে পদক্ষেপ: আশিক চৌধুরী

আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান

বাসায় কাজে এসে ওষুধ খাইয়ে গৃহকর্ত্রীকে হত্যা, রহস্য উন্মোচন করল পিবিআই

শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো রাজনৈতিক প্রভাব বরদাশত করা হবে না

‘আগে যেভাবে কাজ করেছি এখনও তাই, আমরা নির্বাচিত বোর্ড’

টুকুর বক্তব্য ইতিহাস-ভাষাতত্ত্ব, গণআকাঙ্ক্ষাকে অস্বীকারের শামিল: জামায়াত

হৃদ্‌রোগে আক্রান্ত বিএনপির সেলিমা রহমান, সিসিইউতে ভর্তি

বুড়িগঙ্গায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড

যাত্রাবাড়ীতে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

বাংলাদেশ-সৌদি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় উন্নীত হবে

জ্যেষ্ঠ সাংবাদিক সালিম সামাদ মারা গেছেন

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

হাসিনা-কামালসহ ৬ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

ধামরাইয়ে পূর্ব শত্রুতার জেরে বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

নির্বাচন-পরবর্তী অর্থনীতি ও পোশাক খাতে চ্যালেঞ্জের মুখোমুখি বাংলাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ