ই-পেপার সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩৩

এফবিসিসিআইয়ের পরিচালক পদে লড়বেন ড. মো. সাদী-উজ-জামান

সালাম মাহমুদ:
১৬ মার্চ ২০২৬, ১৩:৪৭

বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর আসন্ন নির্বাচনে পরিচালক পদে প্রার্থী হতে যাচ্ছেন দেশের স্বনামধন্য আবাসন শিল্প প্রতিষ্ঠান নতুনধরা এসেটস লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পোদ্যোক্তা ও সমাজসেবক ড. মো. সাদী-উজ-জামান।

ড. সাদী-উজ-জামানের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী মহলে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। ব্যবসায়ী নেতাদের মতে, দীর্ঘদিন ধরেই তিনি ব্যবসায়ীদের অধিকার, সুযোগ ও নীতিগত চ্যালেঞ্জ নিয়ে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। জাতীয় গণমাধ্যমে নিয়মিত লেখালেখি, টেলিভিশনের টকশোতে অংশগ্রহণ এবং সরকারি-বেসরকারি বিভিন্ন সেমিনার ও আলোচনায় ব্যবসায়ীদের পক্ষে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন তার পরিচিতি আরও সুদৃঢ় করেছে।

তারা মনে করছেন, ড. সাদী-উজ-জামানের মতো একজন অভিজ্ঞ, ব্যবসায়ীবান্ধব ও নীতিনিষ্ঠ উদ্যোক্তা এফবিসিসিআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পেলে ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে কার্যকর ও ইতিবাচক ভূমিকা রাখবেন। বিশেষ করে আবাসন, অবকাঠামো, নির্মাণ এবং উদ্যোক্তা উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতে নীতিগত সহায়তা জোরদারে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ড. সাদী-উজ-জামান এফবিসিসিআই নির্বাচনে শওকত আজিজ রাসেলের নেতৃত্বাধীন ‘প্রগতিশীল ব্যবসায়ী পরিষদ’ প্যানেল থেকে পরিচালক পদে প্রার্থী হতে যাচ্ছেন।

উল্লেখ্য, ড. মো. সাদী-উজ-জামান বর্তমানে এফবিসিসিআইয়ের জেনারেল বডি (২০২৩–২০২৫) সদস্য এবং স্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড ডেভেলপারস-এর কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি রিয়েল এস্টেট, হাউজিং, ইনফ্রাস্ট্রাকচার ও ইয়াং এন্টারপ্রেনারশিপ বিষয়ক একাধিক স্ট্যান্ডিং কমিটির সদস্য। আবাসন খাতে দীর্ঘ প্রায় দুই দশকের অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতার কারণে ব্যবসায়ী মহলে তিনি একজন গ্রহণযোগ্য ও আস্থাশীল নেতৃত্ব হিসেবে বিবেচিত হচ্ছেন।

ব্যবসায়ীদের আশা, পরিচালক পদে নির্বাচিত হলে ড. সাদী-উজ-জামান এফবিসিসিআইকে আরও গতিশীল করে তুলবেন এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ও ব্যবসাবান্ধব পরিবেশ গঠনে কার্যকর অবদান রাখবেন।

আবাসন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি দেশে-বিদেশে অনেক সম্মাননা ও অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন। এর মধ্যে ট্রাব অ্যাওয়ার্ড, সার্ক কালচারাল অ্যাওয়ার্ড, এজাহিকাফ আইকনিক অ্যাওয়ার্ড, নেপালে গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড, মালদ্বীপে বিজনেস পার্টনারশীপ আইকনিক অ্যাওয়ার্ড, ভারতে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশীপ অ্যাওয়ার্ড বিশেষভাবে উল্লেখযোগ্য। তিনি টেলিভিশন সাংবাদিকদের ঐতিহ্যবাহী সংগঠন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) এর উপদেষ্টার পদ অলংকৃত করেছেন।

আমার বার্তা /জেএইচ

পদত্যাগ করলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আইয়ুব মিয়া

রাষ্ট্রমালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া।  সোমবার (১৬

তেলের জন্য আইএমএফ-বিশ্বব্যাংক থেকে অর্থ জোগানের চেষ্টা করবো

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় অর্থ বরাদ্দে সরকার কোনো কার্পণ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর

কেন্দ্রীয় ব্যাংকের সরবরাহ করা নতুন নোট ব্যাংকে লাপাত্তা, ফুটপাতে চড়াদাম

বাংলাদেশ ব্যাংক বিশেষ কাউন্টার খুলে গ্রাহক পর্যায়ে নতুন নোট দেওয়া বন্ধ করলেও ব্যাংকগুলোর চাহিদা মতো

পাইকারি ও খুচরা বাজারের মূল্য তারতম্য অনুসন্ধানে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি

পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের অযৌক্তিক ব্যবধানের কারণ অনুসন্ধানে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর খাল খনন কর্মসূচিকে সাধুবাদ জানাই: জামায়াত আমির

ইউজিসির নতুন চেয়ারম্যান ঢাবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ

লটারি বাতিল, স্কুলে ভর্তি করা হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম

ব্রাহ্মণবাড়িয়ার ৪০০ খাল পুনরুদ্ধার করা হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

খুলনায় দুর্বৃত্তের গুলিতে সাবেক ছাত্রদল নেতা নিহত

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক ইন্ডাস্ট্রি গড়ার উদ্যোগ নিয়েছি: প্রধানমন্ত্রী

এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

নিত্যপণ্যের দামে সামঞ্জস্য আনতে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি: বাণিজ্যমন্ত্রী

মাতুয়াইল ল্যান্ডফিল এলাকায় ইকো পার্ক করার ঘোষণা ডিএসসিসি প্রশাসকের

বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন

৫ বছরে ২০ হাজার কি.মি. খাল খনন, জনগণের আয় হবে দ্বিগুণ: প্রধানমন্ত্রী

স্কুল ভর্তিতে লটারি থেকে পরীক্ষায় ফেরত যেতে চাই: মাহ্‌দী আমিন

ভোট সুন্দর হলে আপত্তি উঠে পরে, এবারও তাই হয়েছে: সিইসি

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

ঈদযাত্রায় বেশি ভাড়া না, কোথাও কোথাও কম নেওয়া হচ্ছে: সড়কমন্ত্রী

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত: সিইসি

ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক এসএমএ ফায়েজের পদত্যাগ