ই-পেপার বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

জুলাই মাসে রপ্তানি ১২ মাসের মধ্যে সবচেয়ে বেশি

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১১:১৯

চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেশের পণ্য রফতানি থেকে আয় হয়েছে প্রায় ৪৭৩ কোটি মার্কিন ডলার। গত এক বছরের মধ্যে কোনো একক মাসে এটিই সর্বোচ্চ রফতানি আয়। তবে গত অর্থবছরের একই মাসের তুলনায় রফতানি আয় সামান্য কমেছে।

রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে মোট রফতানি হয়েছে ৪৭২ কোটি ৭৪ লাখ ডলার। ২০২৫-২৬ অর্থবছরের একই মাসে রফতানি হয়েছিল প্রায় ৪৭৭ কোটি ডলার। সে হিসাবে এবার রফতানি আয় কমেছে শূন্য দশমিক ৯০ শতাংশ।

ইপিবির তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১২ মাসে জুলাইয়ের চেয়ে বেশি রফতানি আয় আর কোনো মাসে হয়নি। গত আগস্টে রফতানি ছিল ৩৯২ কোটি ডলার, সেপ্টেম্বরে তা কমে দাঁড়ায় ৩৬৩ কোটি ডলারে। অক্টোবরে বেড়ে ৪১৩ কোটি ডলার হলেও নভেম্বরে আবার নেমে আসে ৩৮৯ কোটি ডলারে। ডিসেম্বরে রফতানি হয় ৩৯৭ কোটি ডলার।

চলতি বছরের জানুয়ারিতে রফতানি বেড়ে ৪৪১ কোটি ডলারে পৌঁছালেও ফেব্রুয়ারিতে তা কমে ৩৫০ কোটি এবং মার্চে ৩৪৮ কোটি ডলারে নেমে আসে। এপ্রিলে ৪০০ কোটি, মে মাসে ৪৪০ কোটি এবং জুনে ৪২০ কোটি ডলারের পণ্য রফতানি হয়। ফলে জুলাইয়ের ৪৭২ কোটি ৭৪ লাখ ডলারের আয় গত এক বছরের সর্বোচ্চ মাসিক রফতানি হিসেবে বিবেচিত হচ্ছে।

দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকেই জুলাই মাসে এসেছে ৩৮৯ কোটি ডলার। জুন মাসে এ খাতের রফতানি ছিল ৩৩৯ কোটি ডলার। অর্থাৎ এক মাসের ব্যবধানে পোশাক রফতানি বেড়েছে প্রায় ৫০ কোটি ডলার। তবে গত বছরের জুলাইয়ের তুলনায় এ খাতের রফতানি ১ দশমিক ৯২ শতাংশ কমেছে। তখন পোশাক রফতানি হয়েছিল ৩৯৬ কোটি ডলার।

ইভিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিজিএমইএর সাবেক সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ বলেন, সাম্প্রতিক সময়ে রফতানিতে নেতিবাচক প্রবণতার মধ্যে জুলাই মাসে এত বড় রফতানি আয় ইতিবাচক খবর। তবে রফতানি আদেশ কম থাকায় এ পরিসংখ্যান নিয়ে কিছুটা প্রশ্নের সুযোগ রয়েছে। তিনি বলেন, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক ও ইপিবির তথ্য যদি একই চিত্র দেখায়, তাহলে এটি অবশ্যই স্বস্তিদায়ক।

তার মতে, মৌসুমি কারণ, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কিংবা পরিবহন-সংক্রান্ত জটিলতায় জুনের কিছু চালান জুলাইয়ে রফতানি হওয়ায় এ প্রবৃদ্ধি দেখা যেতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি প্রায় ৩ শতাংশ বেড়ে ১৩ কোটি ডলারে পৌঁছেছে। ওষুধ রফতানি বেড়েছে প্রায় ১৯ শতাংশ। পাট ও পাটজাত পণ্যের রফতানি বেড়েছে ৫৪ শতাংশ, যার পরিমাণ প্রায় ৯ কোটি ডলার।

এ ছাড়া হোম টেক্সটাইল খাতের রফতানি প্রায় ১৪ শতাংশ বেড়ে ৮ কোটি ডলারের কাছাকাছি দাঁড়িয়েছে। কৃষিপণ্য রফতানি হয়েছে ৮ কোটি ২৩ লাখ ডলার। যদিও এটি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৯ শতাংশ কম, তবে গত ১২ মাসের অধিকাংশ মাসের তুলনায় রফতানি বেশি হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা

বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি সিইপিএ (কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট)

মান খারাপ, ভারতের সাড়ে ১১ হাজার টন চাল ফেরত পাঠাল বাংলাদেশ

ভারত থেকে আসা ১১ হাজার ৫০০ টন সিদ্ধ চালের একটি চালান বাংলাদেশ গ্রহণ করেনি। বিষয়টি

এগ্রিকালচার শিল্প দক্ষতা পরিষদের সহ-সভাপতি মনোনীত হলেন সাকিফ শামীম

বাংলাদেশের কৃষি ও কৃষিভিত্তিক শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী

রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু নতুন অর্থবছর

রপ্তানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি দিয়ে শুরু হলো বাংলাদেশের নতুন অর্থবছর। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারঃ রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাল ও তেলবীজ প্রকল্পের পিডির সীমাহীন দুর্নীতি ও ‘গুপ্ত শফিক’ হওয়ার নেপথ্যে

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, আলোচনায় যৌথ মহড়া

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

মাহ্দী আমিন ও থাই রাষ্ট্রদূতের বৈঠক, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে জোর

টেকসই উন্নয়ন ও নিরাপদ পানি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর আশ্বাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা