ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

শীতের সবজিতে ভরপুর বাজার, তবুও পুরোপুরি ফেরেনি স্বস্তি

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১২:১৪

শীতের সবজিতে ধীরে ধীরে ভরে উঠছে রাজধানীর বাজার। বাড়ছে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুর সরবরাহ। আর সরবরাহ বাড়ার সঙ্গে সঙ্গে কমতে শুরু করেছে এসব সবজির দাম। কয়েক দিন আগের তুলনায় নতুন আলু ও কাঁচা মরিচের দামও নেমেছে বেশ খানিকটা। এতে কিছুটা স্বস্তি মিলছে ক্রেতাদের। তবে সবজির বাজারে এখনো স্বস্তি ফিরেছে পুরোপুরি, এমন নয়। বেগুন ও টমেটো কিনতে গুনতে হচ্ছে বাড়তি টাকা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁও, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর ৬ ও মিরপুর ৬০ ফিট এলাকার বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসব বাজারে দেখা যায়, বড় আকারের প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ৫০ টাকায় বিক্রি হচ্ছে। ছোট ও মাঝারি আকারের ফুলকপি ও বাঁধাকপির দাম ৩০ থেকে ৩৫ টাকা। প্রতি কেজি মুলা ৪০ থেকে ৫০ টাকা, শিম ৬০ থেকে ৭০ টাকা এবং বেগুন ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কয়েকটি পণ্যের দাম কমেছে। বড় আকারের ফুলকপির দাম আগের তুলনায় ১০ থেকে ১৫ টাকা কমেছে। মুলার দামও কেজিতে ২০ টাকা পর্যন্ত কমে বর্তমানে ৪০ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ বাড়লে আগামী দিনে এসব সবজির দাম আরও কমতে পারে বলে আশা করছেন তারা।

বাজারে নতুন আলু উঠতে শুরু করেছে। সপ্তাহ দেড়েক আগেও নতুন আলুর প্রতি কেজি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হয়েছে। বর্তমানে তা কমে ১২০ টাকায় নেমেছে। তবে পুরোনো আলু বিক্রি হচ্ছে প্রতি কেজি ২০ থেকে ২৫ টাকায়। নতুন ও পুরোনো আলুর দামে এখনো বড় ব্যবধান রয়েছে।

এদিকে কাঁচা মরিচের দামেও স্বস্তি ফিরেছে। আগে প্রতি কেজি কাঁচা মরিচ ১২০ টাকা বিক্রি হলেও বর্তমানে তা ৬০ থেকে ৮০ টাকায় পাওয়া যাচ্ছে। শীতের সবজির সরবরাহ বাড়ার পাশাপাশি কাঁচা মরিচের দাম কমে আসায় ক্রেতাদের খরচ কিছুটা কমেছে।

বাজারে নতুন মৌসুমের দেশি টমেটোও উঠতে শুরু করেছে। বর্তমানে প্রতি কেজি দেশি টমেটো ১২০ থেকে ১৩০ টাকা এবং আমদানি করা টমেটো ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। মৌসুমের শুরু হওয়ায় দেশি টমেটোর দাম এখনো তুলনামূলক বেশি।

অন্যান্য সবজির মধ্যে প্রতি কেজি ঢেঁড়স, চিচিঙ্গা ও ঝিঙে ৬০ টাকা এবং বরবটি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। বেগুনের দাম রয়েছে ৮০ থেকে ১০০ টাকার মধ্যে। বিভিন্ন ধরনের শাকের মধ্যে প্রতি আঁটি পালংশাক ও লালশাক ২০ থেকে ২৫ টাকা, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ও সরিষাশাক ১৫ টাকা, পুঁইশাক ২০ থেকে ৩০ টাকা, ডাঁটাশাক ২০ টাকা এবং কলমিশাক ১০ টাকায় বিক্রি হচ্ছে।

ক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে কয়েকটি পণ্যের দাম কিছুটা কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও কাঁচা মরিচের দাম আগের তুলনায় কমায় কিছুটা স্বস্তি মিলেছে। তবে সব ধরনের সবজির দাম এখনো ক্রেতাদের নাগালের মধ্যে আসেনি। টমেটো ও বেগুনের মতো কয়েকটি সবজি কিনতে এখনো বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

মিরপুর ৬০ ফিট এলাকায় বাজার করতে এসেছেন মাইনুল হাসান। তিনি বলেন, কয়েক দিন আগেও ফুলকপি, মুলা ও কাঁচা মরিচ কিনতে বেশি টাকা খরচ করতে হয়েছে। এখন এসব সবজির দাম কিছুটা কমেছে। তবে বাজারে সব ধরনের সবজির দাম কমেনি। বিশেষ করে বেগুন ও টমেটোর দাম এখনো বেশি। পরিবারের জন্য একসঙ্গে কয়েক ধরনের সবজি কিনতে গেলে বেশ ভালো অঙ্কের টাকা খরচ করতে হচ্ছে। শীতের সবজির সরবরাহ আরও বাড়লে দাম কমবে বলে আশা করেন তিনি।

কাজীপাড়া এলাকায় কথা হয় ক্রেতা শামীম রেজার সঙ্গে। তিনি বলেন, বাজারে কিছু সবজির দাম কমলেও সংসারের নিত্যদিনের বাজার খরচ খুব একটা কমেনি। আগে যে পরিমাণ টাকা নিয়ে বাজারে গেলে প্রয়োজনীয় সবজি কেনা যেত, এখন একই পরিমাণ টাকায় সবকিছু কেনা কঠিন। কয়েকটি সবজির দাম কমলেও টমেটো, বেগুনসহ কিছু পণ্যের দাম এখনো বেশি।

অন্যদিকে বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ বাড়তে শুরু করায় বাজারে কয়েকটি পণ্যের দাম কমেছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বাড়ায় এসব সবজির দাম আগের তুলনায় কমেছে। তবে সবজির দাম নির্ভর করছে পাইকারি বাজারে কেনা দাম ও সরবরাহের ওপর।

মিরপুর-৬ এলাকার সবজি বিক্রেতা মোজাম্মেল হোসেন বলেন, কয়েক দিন আগের তুলনায় এখন বাজারে শীতের সবজি বেশি আসছে। বিশেষ করে ফুলকপি, বাঁধাকপি ও মুলার সরবরাহ বেড়েছে। এ কারণে এসব সবজির দাম কমেছে। নতুন আলুও বাজারে উঠতে শুরু করেছে। শুরুতে দাম বেশি থাকলেও এখন আগের তুলনায় কম দামে বিক্রি হচ্ছে।

মিরপুর ৬০ ফিট এলাকার বিক্রেতা অনিক বলেন, বাজারে সব ধরনের সবজির দাম একসঙ্গে কমে না। যেসব সবজির সরবরাহ বেশি থাকে, সেগুলোর দাম কমে যায়। আবার যেসব সবজির সরবরাহ তুলনামূলক কম, সেগুলোর দাম বেশি থাকে। বর্তমানে নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে আসতে শুরু করলেও সরবরাহ এখনো পর্যাপ্ত নয়। এ কারণে টমেটোর দাম তুলনামূলক বেশি। তবে সামনে সরবরাহ বাড়লে টমেটোসহ অন্যান্য সবজির দামও কমতে পারে।

আমদানি ব্যয় বাড়ছে, চার মাসে এলসি খোলা বেড়েছে ২৫ শতাংশ

বিশ্ববাজারে জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম বাড়ায় আমদানি ব্যয় বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর)

৯৬ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাবার বড়ি কিনছে সরকার

পরিবার পরিকল্পনা কার্যক্রমের আওতায় ১ কোটি ৯৩ লাখ ৭৫ হাজার সাইকেল খাবার বড়ি (তৃতীয় প্রজন্ম)

ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি প্রবৃদ্ধির ৯৮ শতাংশই স্পেন থেকে এসেছে

চলতি বছরের জুলাই-অক্টোবরে ইইউতে তৈরি পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৭৯

দেশের বাজারে স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল