শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠনের পক্ষে শিক্ষামন্ত্রী

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ১৪:৪৭ | অনলাইন সংস্করণ

  আমার বার্তা অনলাইন:

শিক্ষকদের জন্য আলাদা পে-স্কেল গঠন করা উচিত বলে মনে করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।‎

‎সোমবার (৬ এপ্রিল) দুপুরে ময়মনসিংহের অ্যাডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষার কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময় সভায় একজন শিক্ষক মেধাবীদের শিক্ষকতা পেশায় ধরে রাখতে শিক্ষকদের অর্থনৈতিক উন্নয়নের ব্যাপারে জানতে চান।

‎উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, ‘এই জায়গাটিতে আমার মন্তব্য হলো— আমরা ফিন্যান্সিয়ালি তাঁদের আরও যে সাপোর্টটা দেব, এই সাপোর্টটা অন্যান্য স্কেলের সঙ্গে তুলনামূলক দিলে চলবে না। এই তুলনা দিলেই কেবল তুলনা চলতে থাকে, মামলা হতে থাকে, আন্দোলন হতে থাকে।’ ‎

‎তিনি আরও বলেন, ‘আমি মনে করি, শিক্ষকদের জন্য আলাদা একটা পে-স্কেল গঠন করা উচিত। হোয়েদার হাই অর লো, ডাজ নট ম্যাটার; ইটস কমপ্লিটলি ডিফারেন্ট।’


আমার বার্তা/এমই