ই-পেপার বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

হলিউডের থ্রিলার সিরিজে প্রিয়াঙ্কার নতুন মিশন

আমার বার্তা অনলাইন
২২ এপ্রিল ২০২৬, ১০:২৬

আবারও হলিউডের পর্দায় দাপট দেখাতে আসছেন প্রিয়াঙ্কা চোপড়া। ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিওর জনপ্রিয় স্পাই থ্রিলার সিরিজ ‘সিটাডেল’-এর নতুন সিজন নিয়ে ফিরছেন এই অভিনেত্রী। এর আগে ‘সিটাডেল’ এর প্রথম কিস্তিতেও অ্যাকশন দেখিয়ে বেশ জমিয়েছিলেন প্রিয়াঙ্কা।

মঙ্গলবার সিরিজটির দ্বিতীয় সিজনের ট্রেলার প্রকাশ করেছে স্ট্রিমিং জায়ান্ট প্রাইম ভিডিও। ধুন্ধুমার অ্যাকশনে ভরপুর এই ট্রেলার প্রকাশের পাশাপাশি জানানো হয় এর মুক্তির তারিখ। আগামী ৬ মে থেকে সিরিজটির স্ট্রিমিং শুরু হতে যাচ্ছে সিরিজটির। প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে এই সিজনেও কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেতা রিচার্ড ম্যাডেনকে।

‘সিটাডেল’ মূলত বিশ্বসেরা একদল এলিট গোয়েন্দাদের গল্প। ম্যান্টিকোর নামের একটি শক্তিশালী অপরাধী চক্রের হাতে ধ্বংস হয়ে যাওয়া এক গোয়েন্দা সংস্থার সদস্য ছিলেন মেসন কেন (রিচার্ড ম্যাডেন), নাদিয়া সিন (প্রিয়াঙ্কা চোপড়া) ও বার্নার্ড অরলিক (স্ট্যানলি তুচি)। স্মৃতিলোপ পাওয়া এই গোয়েন্দাদের পুনরুত্থান ও লড়াই নিয়েই সিরিজের মূল কাহিনী।

নতুন সিজনে দেখা যাবে, পৃথিবীকে এক ভয়াবহ ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করতে এই তিন গোয়েন্দা আবারও অ্যাকশনে নামছেন। নিজেদের লক্ষ্য পূরণে তারা নতুন এক দল গঠন করেন এবং বিশ্বজুড়ে শুরু হয় তাদের শ্বাসরুদ্ধকর মিশন। এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবারের সিজনটি আগের চেয়ে আরও বেশি রোমাঞ্চকর হতে যাচ্ছে।

অ্যামাজন এমজিএম স্টুডিও এবং রুসো ব্রাদার্সের ব্যানারে নির্মিত এই সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে আছেন অ্যান্থনি রুসো ও জো রুসো। শো-রানার ও পরিচালক হিসেবে কাজ করছেন ডেভিড ওয়েইল। প্রিয়াঙ্কার এই নতুন মিশন দেখার অপেক্ষায় এখন ভক্তরা।

শুভেচ্ছা দূত হিসেবে ইউএনএইচসিআরের সঙ্গে তাহসানের চুক্তি নবায়ন

জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) শুভেচ্ছা দূত হিসেবে চুক্তি নবায়ন করেছেন গায়ক ও গীতিকার তাহসান খান।

কাউকে নিয়ে যা ইচ্ছে লেখাটা অযৌক্তিক: সুনেরাহ

সামাজিক মাধ্যমে যাচাই-বাছাইহীন লেখালেখি ও তার নেতিবাচক প্রবণতা নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন অভিনেত্রী সুনেরাহ

অনুদানপ্রাপ্ত ‘সুরাইয়া’ সিনেমায় প্রথমবার একসঙ্গে শ্যামল-তুষি

সময়টা দারুণ উপভোগ করছেন অভিনেত্রী নাজিফা তুষি। রোজার ঈদে মুক্তি পাওয়া ‘প্রেশার কুকার’ সিনেমায় প্রশংসিত

হলিউড তারকা হ্যাথাওয়ের ‘ইনশা আল্লাহ’ বলা নিয়ে নেট দুনিয়ায় ঝড়

সিসেমি স্ট্রিটের লাল রঙের পুতুল এলমোর ‘আসসালামু আলাইকুম’ বলা নিয়ে যখন ইন্টারনেটে বিতর্কের ঝড় বইছে,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

গণমাধ্যম ও রাজনীতিতে জবাবদিহির সংস্কৃতি নিশ্চিত করতে হবে: তথ্যমন্ত্রী

উর্দুভাষী বাংলাদেশিদের স্থায়ী পুনর্বাসনের উদ্যোগ বিবেচনা করা যেতে পারে

স্মার্ট কৃষি কার্যক্রম বাস্তবায়নে সরকারের একগুচ্ছ মহাপরিকল্পনা

সংরক্ষিত নারী আসন: জামায়াত জোটের ১২ প্রার্থীর মনোনয়ন বৈধ, স্থগিত ১

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ ও হাসপাতালে সশস্ত্র আনসার মোতায়েন: স্বাস্থ্যমন্ত্রী

বিমানকে নারিতা ফ্লাইট চালুর প্রস্তুতি নেওয়ার নির্দেশ বিমানমন্ত্রীর

প্রাথমিক শিক্ষা ধাপে ধাপে অষ্টম শ্রেণি পর্যন্ত করা হবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই, সূচি প্রকাশ

জ্বালানি সংকটের শঙ্কায় ক্রয়াদেশ স্থগিত করছেন বায়াররা: বিসিআই সভাপতি

চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল ছাত্রশিবিরের সংঘর্ষ, ইবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ

জঙ্গলে ২৭ বছর কাটিয়ে দেশে ফিরলেন নি‌খোঁজ মালয়েশিয়া প্রবাসী

২০ বদলি, নৌ পুলিশের প্রধান হলেন রেজাউল, রংপুরে নতুন কমিশনার মাবুদ

নিরাপত্তার আশ্বাসে রামেকে কাজে ফিরলেন ইন্টার্ন চিকিৎসকরা

ইথিওপিয়ার রাষ্ট্রপতির স‌ঙ্গে বৈঠক, ঢাকায় দূতাবাস খোলার অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী

ঢাকায় মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের ১০০ দিন: বাণিজ্য চুক্তিকে বললেন ‘ঐতিহাসিক’

অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী

ওয়ানডে সিরিজ শেষেই পাকিস্তানের বিমান ধরবেন মোস্তাফিজ

নির্ভরযোগ্য বন্ধু চীনের সঙ্গে সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় ঢাকা: ফখরুল