ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

সন্তান জন্মের পর কঠিন সময় পার করেছিলেন কিয়ারা

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১৩:২০

মা হওয়ার পরবর্তী শারীরিক ও মানসিক পরিবর্তনের চ্যালেঞ্জ এবং সেই সময়ে অভিনেতা স্বামী সিদ্ধার্থ মালহোত্রার নিরবচ্ছিন্ন সমর্থনের কথা জানিয়েছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। সম্প্রতি এক পডকাস্টে অংশ নিয়ে কিয়ারা জানান, মা হওয়ার পর হরমোনজনিত পরিবর্তনের কারণে তিনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং যেকোনো ছোট বিষয়েই তার কান্না পেত।

রাজ শামানির পডকাস্টে কিয়ারা জানান, গত বছরের জুলাইয়ে কন্যাসন্তান সারায়ার জন্মের পর তিনি মানসিকভাবে বেশ অস্থির সময় পার করছিলেন। সে সময় সিদ্ধার্থ তার নতুন সিনেমার প্রচারণায় ব্যস্ত থাকলেও প্রতিদিন গভীর রাতে বাসায় ফিরে কিয়ারা ও সন্তানের পাশে থাকতেন।

কিয়ারা বলেন, সেই সময়ে আমার আবেগ নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছিল। যেকোনো তুচ্ছ ঘটনায় আমি কেঁদে ফেলতাম। হয়তো তাকে (সিদ্ধার্থ) সারাদিন কাছে না পাওয়ার কারণে এমনটা হতো।

কিয়ারা আরও জানান, তাদের সন্তানের চিকিৎসকের পরামর্শে সিদ্ধার্থ প্রতিদিন রাতে তাকে গাড়িতে করে ঘুরতে নিয়ে যেতেন। কিয়ারার ভাষ্যমতে, চিকিৎসক সিদ্ধার্থকে বলেছিলেন আমাকে প্রতিদিন রাতে ড্রাইভএ নিয়ে যেতে যাতে আমি বাইরের মুক্ত বাতাস নিতে পারি। কারণ সারাদিন বাচ্চাকে খাওয়ানো আর ঘুমানোর রুটিনে আমি হাঁপিয়ে উঠতাম। সিদ্ধার্থ আমাকে শুধু সঙ্গই দেয়নি, বরং কোনো উপদেশ না দিয়ে ধৈর্য ধরে আমার সব কথা শুনত।

মা হওয়ার মাত্র পাঁচ মাস পর গত ডিসেম্বরেই কাজে ফেরেন কিয়ারা আদভানি। জানান, অন্তঃসত্ত্বা থাকাকালীন সাত মাস তিনি ‘টক্সিক’ সিনেমার শুটিং করেছেন, যার মধ্যে বেশ কিছু কঠিন অ্যাকশন দৃশ্যও ছিল।

২০২৫ সালের ১৫ জুলাই কন্যাসন্তান সারায়ার জন্ম দেন এই তারকা দম্পতি। কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রা ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

সবুজ আভায় মোহ ছড়ালেন পূর্ণিমা

ঢালিউডের আলোচিত ও লাস্যময়ী সুন্দরী নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। নব্বই দশক থেকে শুরু করে এখনও

শারীরিক অবনতি ঘটছে কারিনার, মেয়েকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা বাবার

সামাজিক মাধ্যমে প্রিয় মুখ, কনটেন্ট ক্রিয়েটর ও তরুণ অভিনেত্রী কারিনা কায়সার এখন জীবন-মৃত্যুর মাঝামাঝি অবস্থানে

মুক্তি পাচ্ছে দেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’

১৪ মে সিনেমাওয়ালার ফেসবুক পেজে মুক্তি পাচ্ছে বাংলাদেশের প্রথম মাইক্রো ড্রামা সিরিজ ‘সিলভার সাদিয়া’। গতকাল

কারাবন্দী মায়েদের জন্য কিম কারদাশিয়ানের মানবিক উদ্যোগ

দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রের বিচারব্যবস্থা ও কারা সংস্কার নিয়ে কাজ করছেন মিডিয়া ব্যক্তিত্ব ও উদ্যোক্তা কিম
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

প্রথমবারেই তারেক রহমানের এত কাজ অনেকের সহ্য হচ্ছে না: ধর্মমন্ত্রী

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইসরাফিল রতন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

নেইমারের গোল, তিন ম্যাচ পর জিতল সান্তোস

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী