ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ ও পেশাদারিত্ব বৃদ্ধিতে কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
২৩ মে ২০২৬, ১৭:৫৫

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ও বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই)-এর যৌথ উদ্যোগে “বিশেষ শ্রেণীর চলচ্চিত্র নির্মাণ, প্রদর্শন ও এর মাধ্যমে পেশাদারিত্ব বৃদ্ধি, সমস্যা ও সম্ভাবনা” শীর্ষক একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) ঢাকার আগারগাঁওস্থ পরমাণু ভবনে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সভাকক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক মো. আল আমিন রাকিব।

মূল প্রবন্ধে বিশেষ শ্রেণির চলচ্চিত্রের গুরুত্ব, নির্মাণ কৌশল, ব্যবহারিক প্রয়োগ এবং সম্ভাবনা তুলে ধরা হয়। এতে বলা হয়, সাধারণ বিনোদনধর্মী বা শিক্ষামূলক চলচ্চিত্রের তুলনায় বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্দিষ্ট পেশাজীবী ও বিশেষজ্ঞদের জন্য নির্মিত হয়ে থাকে। বিশেষ করে চিকিৎসা ও সার্জারি শিক্ষায় এসব চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। চিকিৎসা-সংক্রান্ত জটিল প্রক্রিয়া, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পেশাগত দক্ষতা উন্নয়নে এ ধরনের চলচ্চিত্র কার্যকর অবদান রাখতে সক্ষম।

আলোচক হিসেবে বক্তব্য দেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের অতিরিক্ত সচিব ও মহাপরিচালক মো. হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. শাহ মো. নিসতার জাহান।

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানি বলেন, চলচ্চিত্রের নিজস্ব ভাষার যথাযথ ব্যবহার নিশ্চিত করে বিশেষ শ্রেণির চলচ্চিত্র নির্মাণ করা গেলে তা সংশ্লিষ্ট দর্শকদের জন্য সহজবোধ্য ও কার্যকর হবে। পাশাপাশি এটি সচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় অংশ নিয়ে অভিনেতা সুব্রত চট্টোপাধ্যায় বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীরা বিসিটিআইয়ের মাধ্যমে চলচ্চিত্র ও প্রযুক্তি সংশ্লিষ্ট বহুমাত্রিক সুযোগ পাচ্ছে। এসব সুযোগের যথাযথ ব্যবহার দেশের চলচ্চিত্র শিল্পকে আরও সমৃদ্ধ করবে।

অনুষ্ঠানে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালকগণসহ বিসিটিআই-এর প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ড. এম. মঈনুল ইসলাম।

আমার বার্তা/এমই

শিল্পী সমিতির সদস্য হলেন রুবিনা আলমগীর

অভিনয় ক্যারিয়ারের দুই দশক পার করার পর বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য হলেন রুবিনা আলমগীর।

আনকাট সার্টিফিকেট পেল শাকিব খানের ‘রকস্টার’

ঈদের আনন্দ দ্বিগুণ করতে বড় পর্দায় ঝড় তুলতে আসছে বছরের অন্যতম প্রতীক্ষিত সিনেমা ‘রকস্টার’। আজমান

সাদা টাক্সেডো লুকে কানে চমক ঐশ্বরিয়ার

আবারও কান চলচ্চিত্র উৎসবে নিজের ফ্যাশন উপস্থিতি দিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। ৭৯তম

ছবি শেয়ার করে ভক্তদের সুখবর দিলেন মিম

আসন্ন ঈদুল আজহার সিনেমা বাজারে যুক্ত হলো এক নতুন ধামাকা। উৎসবের আমেজকে বহুগুণ বাড়িয়ে দিতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক