দ্রুত সুস্থতা কামনায় লিটন এরশাদের জন্য দোয়া চাইল বাচসাস
প্রকাশ : ১১ জুন ২০২৬, ২২:০৪ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) সিনিয়র সদস্য এবং নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর মহাসচিব লিটন এরশাদ আজ (১১ জুন) সকালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, সকাল আনুমানিক ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মোড়ে রাস্তা পারাপারের সময় একটি বেপরোয়া লেগুনার ধাক্কায় তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয় পথচারী ও আশপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। পরে তাকে রাজধানীর ইসলামী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তার মাথার আঘাতপ্রাপ্ত স্থানে ছয়টি সেলাই দেন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতি (বাচসাস)-এর পক্ষ থেকে আমরা এই দুর্ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা জানাচ্ছি, তিনি যেন লিটন এরশাদকে দ্রুত ও পূর্ণ সুস্থতা দান করেন এবং তাকে শিগগিরই স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনেন। আমিন।
লিটন এরশাদের আশু সুস্থতার জন্য চলচ্চিত্র অঙ্গনের সহকর্মী, শুভানুধ্যায়ী ও দেশবাসীর কাছে দোয়া কামনা করছি।
আমার বার্তা/এমই
