ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশকে তুলে ধরলেন সঞ্জয়, কে এই শিল্পী?

আমার বার্তা অনলাইন:
১৩ জুন ২০২৬, ১১:৫০

এবারের ফুটবল বিশ্বকাপ আয়োজন করেছে তিন দেশে, উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে সবখানেই। শনিবার কানাডায় হওয়া উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করেন বাংলাদেশি বংশদ্ভুত সঞ্জয়। তার সঙ্গে ছিলেন বলিউডের হিরোইন নোরা ফাতেহী, মাতান মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট এবং আলিসিয়া কারার মতো বিশ্বখ্যাত ও জনপ্রিয় কানাডিয়ান সংগীতশিল্পীরা। জেসি রেয়েজ এবং ফিলিস্তিনি গায়িকা এলিয়ানা সঙ্গীত পরিবেশন করেন, আলানিস মরিসেট, উইলিয়াম প্রিন্স লাইন-আপ সম্পূর্ণ করেন। এই মঞ্চেই বাংলাদেশকে ভিন্নভাবে উপস্থাপন করে প্রশংসায় ভাসছেন সঞ্জয়।

শনিবার টরন্টো স্টেডিয়ামে কানাডার উদ্বোধনী ম্যাচের আগে আয়োজিত বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত হিসেবে পারফর্ম করেন সঞ্জয়। নোরা ফাতেহি ও ফরাসি হিপ-হপ শিল্পী ভেভেড্রিমের সঙ্গে মঞ্চ মাতান তিনি। অনুষ্ঠানে তারা পরিবেশন করেন ফিফার অফিসিয়াল গান ‘সির সির’। ৮ জুন ফিফার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হওয়ার পর থেকেই গানটি বেশ সাড়া ফেলেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ দিনেই ইউটিউবে ভিডিওটির ভিউ হয়েছে ৩ কোটি ৮৩ লাখ।

ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত অনুষ্ঠানের শুরুতে কানাডার আদিবাসী জনগোষ্ঠীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবেশনা করেন আদিবাসী বংশোদ্ভূত গায়ক উইলিয়াম প্রিন্স। পরে সঞ্জয়, নোরা ফাতেহি ও ভেভেড্রিমের প্রাণবন্ত পরিবেশনায় দর্শকদের উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো স্টেডিয়াম। এ সময় সঞ্জয়কে দেখা যায় বিশেষভাবে তৈরি একটি জ্যাকেট পরিহিত অবস্থায়। জ্যাকেটের ডান হাতের স্লিভে এম্ব্রয়ডারির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল বাংলাদেশের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগার, জাতীয় ফুল শাপলা ও সবুজের মাঝে লাল বৃত্তে অঙ্কিত জাতীয় পতাকার নকশা। শুধু তাই নয়, পারফরম্যান্সের সময় বারবার নিজের স্লিভের দিকে আঙুল নির্দেশ করে বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী নকশাগুলো প্রদর্শন করতে দেখা যায় সঞ্জয়কে। সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ভাইরাল সঞ্জয়ের পারফরম্যান্সের সেই মুহূর্ত। সেখানে বাংলাদেশের এমন অভিনব উপস্থাপনাকে সবাই প্রশংসায় ভাসাচ্ছেন।

সঞ্জয়ের জন্ম বাংলাদেশের চায়ের রাজধানী হিসেবে পরিচিত মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। চট্টগ্রামে কাটিয়েছেন শৈশবের বড় একটি অংশ। তবে এরপর পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান তিনি। বর্তমানে লস অ্যাঞ্জেলেসভিত্তিক এই শিল্পী বাংলা সংগীতের উপাদানকে ইলেকট্রনিক সাউন্ডের সঙ্গে মিশিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করেছেন। সংগীতের লড়াইয়ে তিনি বৈশ্বিক। গ্লোবাল প্ল্যাটফর্মে বিচরণ থাকলেও নিজের শেকড়ের প্রতি তাঁর টান প্রবল। এমনকি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫ এর থিম সং-এও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। এমনকি বলিউডের শ্রেয়া ঘোষালের মতো শিল্পীর সঙ্গেও কাজ করেছেন সঞ্জয়।

সঞ্জয়ের সংগীত প্রযোজনায় কাজ করা শিল্পিদের তালিকায় আছেন হাবিব ওয়াহিদ, তাহসান খান ও জেফার রহমানরা। ২০২৪ সালে মুক্তি পায় হাবিব, সঞ্জয় ও মুজা ত্রয়ীর গান ‘একলা দুনিয়া’। গানটি ইউটিউবে দেখা হয়েছে ৩৭ লাখ বারের বেশি। আর তাহসান, সঞ্জয় ও মুজার গান ‘ভুলে যাব’র ভিউ ছাড়িয়েছে ২৪ লাখ। জেফারের সঙ্গে সঞ্জয়ের গানের শিরোনাম ‘আড়ালে হারালে’, ইউটিউবে গানটি দেখা হয়েছে ৬৫ লাখ বারের বেশি।

আমার বার্তা /জেএইচ

তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনই

আর্জেন্টিনার জয়ে গ্যালারিতে মেতে উঠলেন নাদিয়া-নাঈম

চলতি ২০২৬ ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই আলজেরিয়ার বিপক্ষে দারুণ জয় দিয়ে মিশন শুরু করেছে আর্জেন্টিনা।

ভারতের আহমেদাবাদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ‘ময়না’

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য এক আনন্দের খবর। বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা মনজুরুল ইসলাম মেঘ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা

কলকাতায় হেনস্তার গুঞ্জনে যা বললেন মোশাররফ করিম

দেশের দাপুটে অভিনেতা মোশাররফ করিমের জনপ্রিয়তা ভারতের পশ্চিমবঙ্গেও কম নয়। অথচ সেখানেই নাকি 'অপ্রীতিকর' পরিস্থিতির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ

মালয়েশিয়া সফরের আগে নিয়োগ সিন্ডিকেট বিলুপ্তির দাবি

বাংলাদেশ-আমিরাত বিমান বাহিনীর সহযোগিতা জোরদারে আলোচনা

নতুন বস্ত্র ও পাট সচিব শরফ উদ্দিন, এনএপিডির ডিজি খায়রুল কবীর

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

চাঞ্চল্যকর শিশু আয়াত হত্যা মামলায় আবিরের মৃত্যুদণ্ড

জকিগঞ্জ সীমান্তে উত্তেজনা, বিএসএফের গুলিতে যুবক নিহতের দাবি

ওপর মহলের নির্দেশে সংবাদ করেছি: হেফাজতকাণ্ড মামলায় জিজ্ঞাসাবাদে রুপা-বাবু

মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে: মৎস্যমন্ত্রী

সব উন্নয়ন কর্তৃপক্ষে অনলাইনে নকশা অনুমোদনের নির্দেশ

আদাবরে বিকাশ এজেন্টকে কুপিয়ে ছিনতাই, কব্জি কাটা গ্রুপের ৫ সদস্য গ্রেপ্তার

২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই জয়ের দেখা পেল অস্ট্রিয়া

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে ফিরলেন আরও ৭৮ বাংলাদেশি