ই-পেপার বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩

১৮ বছরেই নিভে গেল ‘গডজিলা’ খ্যাত কাইলির জীবনপ্রদীপ

আমার বার্তা অনলাইন:
২২ জুলাই ২০২৬, ১৩:০২

পর্দায় যার নীরব ইশারায় শান্ত হতো দানবীয় ‘কং’, বাস্তব জীবনে সেই ইশারার ভাষা থামিয়ে চিরতরে চলে গেলেন অভিনেত্রী কাইলি হটল। বিশ্বজুড়ে লাখ লাখ ভক্তের হৃদয় জয় করা এই জনপ্রিয় বধির তারকা মাত্র ১৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। উদীয়মান এই অভিনেত্রীর অকালপ্রয়াণে বিনোদন জগৎসহ পুরো হলিউডে নেমে এসেছে শোকের ছায়া।

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের বরাত দিয়ে জানা গেছে, গত মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে আছড়ে পড়ে। আশঙ্কাজনক অবস্থায় স্থান থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়ার পথেই মৃত্যু হয় কাইলির।

চালকসহ বাকি দুজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়। অতিরিক্ত গতির কারণেই এই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ। জন্মগতভাবে বধির কাইলি আমেরিকার ইশারা ভাষায় (এএসএল) কথা বলতেন। তার পুরো পরিবারই বধির। মেয়ের এই আকস্মিক বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কান্নাভেজা ইশারা ভাষায় এক বার্তা দেন তার বাবা জোশুয়া হটল।

শোকস্তব্ধ বাবা বলেন, “কাইলির মা এবং তার চার ভাই-বোন সম্পূর্ণ ভেঙে পড়েছে। তারা বাড়িতে একসাথে বসে শোক পালন করছে। আমি এখন মেরিল্যান্ডে যাচ্ছি কাইলির দেহ বাড়িতে ফিরিয়ে আনতে।”

মেয়েকে হারানোর চরম যন্ত্রণার মাঝেও পরম উদারতা দেখিয়ে ১৯ বছর বয়সী চালকের উদ্দেশ্যে জোশুয়া বলেন, “আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দুর্ঘটনাকে তোমার বাকি জীবন নষ্ট করতে দিও না।”

জেন্ডায়ার হাজার বছর পুরনো ইরানি কানের দুল ঘিরে তোলপাড়

হলিউড পরিচালক ক্রিস্টোফার নোলানের নতুন চলচ্চিত্র ‘দ্য ওডিসি’-এর বিশ্বব্যাপী প্রচারের অংশ হিসেবে লন্ডনে আয়োজিত এক

ধীরে ধীরে নতুন এক মানুষ হয়ে উঠছি: মৌসুমী

এ মাসের শুরুর দিকেই একসঙ্গে বিয়ে ও মাতৃত্বের খবর দিয়েছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। একটি অনুষ্ঠানে

সিনেমার অনেক প্রস্তাব পেয়েও রাজি নন তটিনী

বর্তমান সময়ের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। একের পর এক নাটকে অভিনয় করে

বিয়ে করলেন মিস্টার বিস্ট

পর্দার সামনে বিশাল সব আয়োজন, আকাশচুম্বী বাজেট আর রুদ্ধশ্বাস সব চমক ইউটিউবের দুনিয়ায় যার উপস্থিতি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিদেশে অবস্থানরত গবেষকদের দেশের উচ্চশিক্ষায় যুক্ত করতে উদ্যোগ ইউজিসির

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন