ই-পেপার বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

ইনজুরি খুব বাজে জিনিস, ভেবেছিলাম কেউ জানতে পারবে না: রাশমিকা

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১১:৪৬

পর্দায় একের পর এক দুর্দান্ত পারফর্ম্যান্স আর মারকুটে অবতারে দেখা মিললেও, শুটিং ফ্লোরের পেছনের গল্পটা সবসময় মসৃণ হয় না। জীবনের ঝুঁকি নিয়ে শট দিতে গিয়ে এবার রীতিমতো হাসপাতালে কিংবা বিছানায় ঠাঁই নিতে হলো দক্ষিণী ও বলিউড তারকা রাশমিকা মানদানা। ‘মাইসা’ সিনেমার অ্যাকশন দৃশ্য ও নাচের শুট করতে গিয়ে ডান হিপের গুরুতর চোট পেয়েছেন এই অভিনেত্রী। অবশেষে সামাজিক মাধ্যমে নিজের ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের জন্য শারীরিক অবস্থার আপডেট শেয়ার করলেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ধরে অনিয়মিত থাকার পর এক দীর্ঘ বার্তা ও নিজের রিকভারি জীবনের কিছু খণ্ডচিত্র শেয়ার করেন রাশমিকা। ছবিতে তাকে ঘরে বসে পাজল মেলাতে, পোষ্যদের সঙ্গে সময় কাটাতে এবং শুভাকাঙ্ক্ষীদের পাঠানো উপহার ও ডেজার্ট উপভোগ করতে দেখা যায়।

চোটের বিস্তারিত জানিয়ে রাশমিকা একটি দীর্ঘ নোটে লেখেন, ‘হাই গাইজ! ইনজুরি সত্যিই খুব বাজে জিনিস আর আমি ভেবেছিলাম বিষয়টা কেউ জানতে পারবে না তবে যাই হোক, সরি আমি কিছুদিন অনুপস্থিত ছিলাম, কিন্তু হাইইইই! আমি এসে গেছি! এটা কিছুদিন আগেই ঘটেছে আর এটা পর পর আমার তৃতীয় ইনজুরি. আমার নিশ্চিতভাবেই নিজের শরীরকে কোনো যন্ত্র না ভেবে একজন মানুষের শরীরের মতো যত্ন নেওয়া শেখা উচিত।’

নিজের অদ্ভুত এই চোটের শারীরিক ব্যাখ্যা দিয়ে একটু রসিকতার সুরেই এই অভিনেত্রী লেখেন, ‘কিন্তু বিষয় হচ্ছে চোটটা আসলে মানে কীভাবে যে বোঝাই। আমাদের হিপের দু’পাশে চারটে করে টেনডন থাকে যা কোমরকে পায়ের সঙ্গে যুক্ত রাখে। আমার ডান হিপের তেমনই একটি টেনডন নাকি বিচ্ছিন্ন হয়ে গেছে। পা ওঠানো বা অন্য কাজের জন্য ওটা আবার জোড়া লাগা প্রয়োজন আর এটা ঘটেছে আমার ‘মাইসা’ সিনেমার নাচের শুটিংয়ের সময় বাপরে! এটা এখন পর্যন্ত আমার করা সবচেয়ে আগ্রাসী সিনেমা।’

তবে ভক্তদের আশ্বস্ত করে তিনি বলেন, ‘কিন্তু চিন্তা করার কিছু নেই ব্যথা করছে ঠিকই, তবে তা একেবারে সহ্য করার বাইরে নয় তাই এই তো বিষয় আর আমার মনে হচ্ছে ঈশ্বর যেন বলছেন- ‘তোমাকে একা ছেড়ে দিলে তো তুমি কখনোই কাজ থেকে বিরতি নেবে না, তাই আমিই ব্যবস্থা করে দিলাম!’ খেয়াল করে দেখলাম, এই সব ইনজুরিগুলো কেমন যেন খামখেয়ালি অদ্ভুত সব ঘটনা। তবে জোরপূর্বক এই ছুটিতে আমার কোনো অভিযোগ নেই! আমি ইদানীং প্রচুর পাজল মেলানোর খেলা খেলছি আমি নিজেও জানতাম না আমি এতে এতোটা ভালো।’

উল্লেখ্য, রবীন্দ্র পুল্লে পরিচালিত ও আনফর্মুলা ফিল্মস প্রযোজিত প্যান-ইন্ডিয়ান অ্যাকশন থ্রিলার ‘মাইসা’ নিয়ে বেশ কিছুদিন ধরে ব্যস্ত ছিলেন রাশমিকা। উপজাতীয় অঞ্চলের পটভূমিতে নির্মিত এই ছবিতে ভারতের প্রথম নারী-প্রধান পানির নিচের মারামারির দৃশ্য শুট করার দাবি করেছেন নির্মাতারা। গত বছরের জুলাইয়ে প্রকাশিত সিনেমাটির প্রথম লুকে রক্তভেজা ও উগ্র অবতারে দেখা মিলেছিল তার। ২০২৬ সালেই প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

শাকিবের অনুরোধ রাখলেন ববিতা

বাংলা চলচ্চিত্রের দুই জনপ্রিয় মুখ বর্ষীয়ান অভিনেত্রী ববিতা ও সুপারস্টার শাকিব খান। অতীতে একসঙ্গে একাধিক

রোমান্টিক ছবির সঙ্গে দেব-শুভশ্রীর বিশেষ বার্তা

টালিউডের রুপালি পর্দায় দেব ও শুভশ্রী গাঙ্গুলীর জুটি মানেই ভক্তদের আলাদা উন্মাদনা। দীর্ঘ অপেক্ষার অবসান

গায়িকা মোনালিকে কুৎসিত ভাষায় আক্রমণ, বললেন— ‘এরা আমার মাকেও ছাড়ছে না’

ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারের নীতি নিয়ে নিজস্ব মতামত প্রকাশ করে সামাজিক মাধ্যমে তীব্র

সিনেমার ব্যস্ততার মাঝে ছোটপর্দায় ফিরছেন ইধিকা

ছোটপর্দায় অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ঢালিউড সুপারস্টার শাকিব খানের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারঃ রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাল ও তেলবীজ প্রকল্পের পিডির সীমাহীন দুর্নীতি ও ‘গুপ্ত শফিক’ হওয়ার নেপথ্যে

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, আলোচনায় যৌথ মহড়া

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

মাহ্দী আমিন ও থাই রাষ্ট্রদূতের বৈঠক, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে জোর

টেকসই উন্নয়ন ও নিরাপদ পানি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর আশ্বাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা