একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর
প্রকাশ : ১৬ মে ২০২৬, ১৬:১০ | অনলাইন সংস্করণ
আমার বার্তা অনলাইন:

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবঙ আক্রান্ত হয়েছে এক হাজার ৬৯ জন। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৯৬১ জন এবং গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হামরোগীর সংখ্যা ৫৬ হাজার ৫৭২ জন।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ১০৮ জন, গত ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা সাত হাজার ৫২৪ জন।
১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হাম রোগে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪১ হাজার ২৮ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩৬ হাজার ৬৪৫ জন।
গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও দুই জনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৩৭৯ জনের মৃত্যু হয়েছে।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং ১৫ মার্চ থেকে ১৬ মে পর্যন্ত নিশ্চিত হামে ৭৪ জনের মৃত্যু হয়েছে।
আমার বার্তা/এমই
