ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

কাঁধ ও হাঁটুর আধুনিক চিকিৎসা দেশেই রয়েছে 

অধ্যাপক ডা. জি এম জাহাঙ্গীর হোসেন
২৪ মে ২০২৬, ১০:১৭
আপডেট  : ২৪ মে ২০২৬, ১০:৪৮

কাঁধ ও হাঁটু আমাদের শরীরের অত্যন্ত সক্রিয় ও গুরুত্বপূর্ণ জোড়া। তাই এ অঙ্গগুলোর যথাযথ যত্ন নেওয়া জরুরি। হঠাৎ পড়ে যাওয়া, খেলাধুলায় ধাক্কা খাওয়া, ভারী কিছু তোলা কিংবা দীর্ঘ সময় ভুল ভঙ্গিতে কাজ করার ফলে কাঁধ বা হাঁটুতে আঘাত লাগতে পারে। হাঁটুর ক্ষেত্রে লিগামেন্ট ছিঁড়ে যাওয়া, মেনিকাসে আঘাত বা বয়সজনিত অস্টিওআর্থ্রাইটিস ব্যথার প্রধান কারণ।

অন্যদিকে কাঁধে পেশি বা ল্যাব্রাম ইনজুরি, টেনডনে প্রদাহ (টেনডিনাইটিস) কিংবা জোড়া ছুটে যাওয়া (ডিসলোকেশন) থেকে সমস্যা দেখা দিতে পারে। এ ছাড়া অতিরিক্ত ওজন, নিয়মিত ব্যায়ামের অভাব এবং বয়সজনিত ক্ষয়ও এসব সমস্যার ঝুঁকি বাড়ায়।

তীব্র ব্যথা, হঠাৎ ফুলে যাওয়া, জোড়া নাড়াতে অসুবিধা, হাঁটু লক হয়ে যাওয়া, কাঁধে ক্লিক শব্দ, জোড়া ছুটে যাওয়া, দুর্বলতা বা অস্থিরতা অনুভূত হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

আঘাতের পর প্রথম ২৪ থেকে ৪৮ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে এবং আক্রান্ত স্থানে চাপ কম রাখতে হবে। দিনে কয়েকবার ১৫-২০ মিনিট করে বরফ সেঁক দেওয়া যেতে পারে।

প্রয়োজনে ইলাস্টিক ব্যান্ডেজ ব্যবহার করা যায় এবং হাঁটুর ক্ষেত্রে পা সামান্য উঁচুতে রাখা উপকারী। নিজে নিজে মালিশ করা বা জোর করে ব্যায়াম করা বিপজ্জনক হতে পারে।

হালকা থেকে মাঝারি আঘাতের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যথানাশক ও প্রদাহনাশক ওষুধ দেওয়া হয়। তবে সম্পূর্ণ বিশ্রামে না থেকে সীমিত নড়াচড়া বজায় রাখা জরুরি, যাতে জোড়া শক্ত হয়ে না যায়। প্রয়োজন অনুযায়ী হাঁটুর জন্য নি-ব্রেস এবং কাঁধের জন্য স্লিং ব্যবহার করা হয়, যা জোড়াকে স্থিতিশীল রাখতে এবং পুনরায় আঘাতের ঝুঁকি কমাতে সাহায্য করে।

কাঁধ ও হাঁটুর আঘাত বা ব্যথা ব্যবস্থাপনায় ফিজিওথেরাপি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধাপে ধাপে ব্যথা কমানো, পেশি নমনীয় করা, শক্তি বৃদ্ধি এবং ভারসাম্য উন্নয়নের জন্য নির্দিষ্ট ব্যায়াম করানো হয়। নিয়মিত ব্যায়াম না করলে ব্যথা পুনরায় ফিরে আসতে পারে। কিছু ক্ষেত্রে প্রদাহ কমাতে ও টিস্যু পুনর্গঠনে সহায়তার জন্য স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়।

যদি লিগামেন্ট সম্পূর্ণ ছিঁড়ে যায়, মেনিকাস গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় বা কাঁধের পেশি ও ল্যাব্রাম পুরোপুরি ছিঁড়ে যায়, তবে অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। বর্তমানে আর্থ্রোস্কোপিক পদ্ধতিতে ছোট ছিদ্রের মাধ্যমে অস্ত্রোপচার করা হয়, যা তুলনামূলকভাবে নিরাপদ এবং দ্রুত সুস্থতা নিশ্চিত করে। তাই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।

লেখক : অধ্যাপক, অর্থোপেডিক সার্জারি বিভাগ

জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর), ঢাকা। চেম্বার : বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল

শ্যামলী, মিরপুর রোড, ঢাকা।

হটলাইন : ১০৬৩৩

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দিন যত যাচ্ছে, হামের প্রকোপ বেড়েই চলেছে। আর মায়ের কোল খালি হচ্ছে শিশু সন্তানের মৃত্যুতে।

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

অটিজম স্পেকট্রাম ডিজিজ হলো শিশুদের একটি স্নায়ু-বিকাশজনিত সমস্যা। এতে শিশুর কথা বলা, আচরণ ও সামাজিক

কোরবানীর মাংস কতটুকু খাবেন 

ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, মানবতা ও আনন্দের এক মহিমান্বিত উৎসব। এই সময়ে কোরবানীর

প্লাস্টার খোলার পর ফিজিওথেরাপির কাজ কী

প্লাস্টার খোলার পর খুবই মৃদুভাবে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ধাপে ধাপে কিছু ব্যায়াম করতে। সাধারণত হাড় ভাঙা বা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক