ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্লাস্টার খোলার পর ফিজিওথেরাপির কাজ কী

ডা.মো. সাইদুর রহমান
২৪ মে ২০২৬, ১০:২২
আপডেট  : ২৪ মে ২০২৬, ১০:৩৯

প্লাস্টার খোলার পর খুবই মৃদুভাবে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ধাপে ধাপে কিছু ব্যায়াম করতে।

সাধারণত হাড় ভাঙা বা ফ্র্যাকচারের পর হাড়কে নির্দিষ্ট জায়গায় স্থির রাখতে প্লাস্টার ব্যবহৃত হয়। প্লাস্টার থাকার সময় সন্ধি অনড় থাকায় পেশি দুর্বল হয়ে যায় এবং পরবর্তী সময়ে চলাচলের সীমাবদ্ধতা দেখা দেয়। এ অবস্থায় ফিজিওথেরাপি চিকিৎসা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কখনো কখনো প্লাস্টার খোলার পরবর্তী জটিলতায় ভুগতে থাকেন অনেক রোগী। কারণ, দীর্ঘ দিন জয়েন্টের মুভমেন্ট না করার ফলে বিভিন্ন জয়েন্ট শক্ত হয়ে যায়, মাংসপেশি দুর্বল হয়ে যায় এবং নাড়াতে কষ্ট হয়।

পুনরায় স্বাভাবিক জীবনে ফিরে যেতে প্লাস্টার–পরবর্তী সময়ে রোগী একজন ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে থেকে নিয়মিত কিছু ব্যায়াম করলে দ্রুত স্বাভাবিক অবস্থায় ফেরা সম্ভব।

কী ধরনের ব্যায়াম কার্যকর

প্লাস্টার খোলার পর খুবই মৃদুভাবে ফিজিওথেরাপিস্টের তত্ত্বাবধানে ধাপে ধাপে কিছু ব্যায়াম করতে হয়। এটি তিনটি পর্যায়ে হতে পারে।

পর্যায় ১

প্রথম কয়েক দিন—মৃদু রেঞ্জ অব মোশন: যেখানে খুব ধীরে ও মৃদুভাবে, কোনো জোর না দিয়ে সচলতা বাড়ানোর চেষ্টা করা হয়। যেমন কবজি ও আঙুলের ক্ষেত্রে হাত মুঠো করা ও খোলা, হাত পাশাপাশি মুভমেন্ট করা, বাঁকানোর অভ্যাস।

তারপর কনুই ভাঁজ করা ও খোলা। গোড়ালির ক্ষেত্রে পায়ের আঙুলগুলো ওপর দিকে বাঁকা করা ও নামানো, গোড়ালি রোটেশন করা। এসব খুবই আস্তে করতে হবে যেন আঘাত না লাগে, ব্যথা না বাড়ে। দিনে কয়েকবার করা যেতে পারে।

পর্যায় ২

স্ট্রেংথ অ্যান্ড মোবিলিটি এক্সারসাইজ: এটি ধীরে ধীরে সন্ধি ও পেশির শক্তি বাড়াতে সাহায্য করবে। যেমন একটি স্ট্রেস বল বা পুটি ব্যবহার করে হাতের শক্তি বাড়ানো। আঙুলের রেজিস্ট্যান্স বাড়াতে রাবার ব্যান্ড এক্সারসাইজ।

হালকা ওজন তোলা বা বহন করার চেষ্টা। মৃদু পরিশ্রমের কাজ শুরু করা, যেমন কি–বোর্ড টেপা, বাসনকোসন ধোয়া ইত্যাদি।

পর্যায় ৩

স্বাভাবিক কার্যক্রমে ফিরে আসা: হাড়ের শক্তি ও নমনীয়তা বাড়াতে এবং সন্ধির ক্ষমতা বাড়াতে ধীরে ধীরে ওজন বহনকারী ব্যায়াম, দ্রুত হাঁটা, স্ট্রেনদেনিং ইত্যাদি। ধীরে ধীরে ভারী কাজ ও ব্যায়াম, খেলাধুলায় অভ্যস্ত হওয়া।

মনে রাখবেন

হাড় ভাঙার পর স্বাভাবিক কার্যক্রমে ফিরতে তাড়াহুড়া না করে ধীরে ধীরে ধৈর্য ধরে এগোতে হবে, নয়তো আঘাত ও হাড়ে আবার মাইনর ফ্র্যাকচার হতে পারে। ব্যথা বেড়ে যেতে পারে। ব্যথা হলে অ্যাকটিভিটি বন্ধ করে চিকিৎসকের পরামর্শ নিন। প্রথম দিকে স্টিফনেস ও অস্বস্তি অনুভূত হতে পারে, এটা ধীরে ধীরে কেটে যাবে। তবে বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক এর পরামর্শ নিয়ে রাখা উচিত।

লেখা :

ডা.মো. সাইদুর রহমান, সহকারী অধ্যাপক, চেয়ারম্যান ও চিফ কনসালট্যান্ট, রিঅ্যাকটিভ ফিজিওথেরাপি সেন্টার, শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউ,ফনিক্স টাওয়ার (লিফটের- ৫) তেজগাঁও,ঢাকা। হটলাইন: ০১৭১৬৪৫৩২১০

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দিন যত যাচ্ছে, হামের প্রকোপ বেড়েই চলেছে। আর মায়ের কোল খালি হচ্ছে শিশু সন্তানের মৃত্যুতে।

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

অটিজম স্পেকট্রাম ডিজিজ হলো শিশুদের একটি স্নায়ু-বিকাশজনিত সমস্যা। এতে শিশুর কথা বলা, আচরণ ও সামাজিক

কোরবানীর মাংস কতটুকু খাবেন 

ঈদুল আজহা মুসলিম উম্মাহর জন্য ত্যাগ, মানবতা ও আনন্দের এক মহিমান্বিত উৎসব। এই সময়ে কোরবানীর

কাঁধ ও হাঁটুর আধুনিক চিকিৎসা দেশেই রয়েছে 

কাঁধ ও হাঁটু আমাদের শরীরের অত্যন্ত সক্রিয় ও গুরুত্বপূর্ণ জোড়া। তাই এ অঙ্গগুলোর যথাযথ যত্ন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক