ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমার বার্তা অনলাইন
২৬ মে ২০২৬, ১৮:৫৩

হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ৯ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে, আর একটি শিশুর হামে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে গত ৭২ দিনে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা ৫৫৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে ৪৬৭ শিশু ও হাম শনাক্ত ৮৮ শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এই হিসাব ২৫ মে সকাল আটটা থেকে আজ ২৬ মে সকাল আটটা পর্যন্ত সময়ের।

গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে যে ১০ শিশুর মৃত্যু হয়েছে, তাদের মধ্যে ৫ শিশুই ঢাকা বিভাগের। এ ছাড়া ময়মনসিংহ বিভাগে ২ এবং রাজশাহী, সিলেট ও বরিশাল বিভাগে ১ জন করে শিশুর মৃত্যু হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৩ জনের হামের উপসর্গ দেখা দিয়েছে। এই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯৪৫ শিশু। তাদের মধ্যে ৩৬৬ শিশুই ঢাকা বিভাগের। এরপর আছে চট্টগ্রাম (১৯৩), বরিশাল (১৫৭) ও রাজশাহী (৭৩) বিভাগ। গত ২৪ ঘণ্টায় ১ হাজার ১৮১ জন হাসপাতাল থেকে ছুটিও পেয়েছেন।

গত ১৫ মার্চ দেশে প্রথম হাম রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে দেওয়া তথ্য অনুযায়ী, গত ৭২ দিনে হামের উপসর্গ দেখা দিয়েছে ৬৬ হাজার ২৩ জনের। হাসপাতালে ভর্তি হয়েছে ৫২ হাজার ৫৩০ জন। মোট হাম শনাক্ত হয়েছে ৮ হাজার ৭৭২ জনের। এ ছাড়া ৭২ দিনে হাসপাতাল থেকে ছুটি পেয়েছে ৪৮ হাজার ৮০০ জন।

আমার বার্তা/জেএইচ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এদের

২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন

একদিনে হাম ও হামের উপসর্গে ১৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে হামে আক্রান্ত হয়ে ও হাম রোগের উপসর্গ নিয়ে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এ

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দিন যত যাচ্ছে, হামের প্রকোপ বেড়েই চলেছে। আর মায়ের কোল খালি হচ্ছে শিশু সন্তানের মৃত্যুতে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

অফিসিয়ালি ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পেলো ভাইরাল মহিষটি!

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাস

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে আনা হলো

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকায় ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার