ই-পেপার বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শিশু হেমাটোলজি সোসাইটির সভাপতি আফিকুল, সম্পাদক কিবরিয়া

আমার বার্তা অনলাইন:
২৪ জুন ২০২৬, ১৩:১৭

শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের বার্ষিক সাধারণ সভা (এজিএম) মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ইপনা সেমিনার হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় ৪০ জন শিশু হেমাটোলজি ও অনকোলজি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভাইস চ্যান্সেলর এবং শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. আবদুল মান্নান। সভায় সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আফিকুল ইসলাম।

সভায় সর্বসম্মতিক্রমে শিশু হেমাটোলজি ও অনকোলজি সোসাইটি অব বাংলাদেশের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. আফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ডা. চৌধুরী সামছুল হক কিবরিয়া।

বার্ষিক সাধারণ সভায় সোসাইটির বিগত কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং দেশে শিশু ক্যান্সার ও রক্তরোগের চিকিৎসাসেবার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

অনুষ্ঠানের সমাপনী পর্বে অধ্যাপক ডা. মো. আনোয়ারুল করিম এবং অধ্যাপক ডা. জোহরা জামিলা খান নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানান। তারা আশা প্রকাশ করেন, নতুন কমিটির নেতৃত্বে সোসাইটির কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিশু ক্যান্সার ও রক্তরোগ চিকিৎসায় দেশে বিশ্বমানের সেবা নিশ্চিত করার প্রচেষ্টা আরও জোরদার হবে।

আমার বার্তা /জেএইচ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বর্ষাকাল শুরু হতেই বাড়ছে মশাবাহিত ডেঙ্গু জ্বরের প্রকোপ। দেশের ৫৮টি জেলায় ছড়িয়েছে ডেঙ্গু জ্বর। সারাদেশে

২৮ জুন ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন শুরু, পাবে ২ কোটি ৩৫ লাখ শিশু

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও

হামের প্রাদুর্ভাব: উপসর্গে প্রাণ গেল আরও ৩ জনের, মোট মৃত্যু ৬৮৬

দেশে হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন মারা গেছে। আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

চার মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার ১৪৪ কোটি টাকা

তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান ইস্যুতে দিল্লির ব্যাখ্যা ‘সন্তোষজনক’ নয়

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

১৭ বছর পর সত্যিকারের কার্যকর সংসদ পেয়েছে দেশ: সংসদ স্পিকার

ফ্রান্সই বিশ্বকাপ জিতবে ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

সংসদে বিরোধীদের সমালোচনা করে কোরআনের আয়াত শোনালেন এমপি মাহফুজুল্লাহ

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৭: স্বাস্থ্য অধিদপ্তর

বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে: প্রাণিসম্পদমন্ত্রী

মুদিদোকান ও বিউটি পারলার আসছে ভ্যাটের আওতায়: অর্থমন্ত্রী

রোহিঙ্গাদের ১৩৭ কোটি টাকার মানবিক সহায়তা দিচ্ছে অস্ট্রেলিয়া

টিসিবি জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

আগামী অর্থবছরে মূল্যস্ফীতি ৭.৫ শতাংশে নামানোর লক্ষ্য: অর্থমন্ত্রী

দেশের ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

পার্শ্ববর্তী দেশের বৈষম্যের কারণে আমরা ঠিকমতো পানি পাচ্ছি না: ত্রাণমন্ত্রী

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

হাসিনার পতনের পর প্রথমবার ভারত থেকে আসছে ট্রেনের বগি

প্রধানমন্ত্রী তারেক রহমান বেইজিং পৌঁছেছেন

মোংলার জয়মনিতে কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান