ই-পেপার বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩৩

হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করল ইরানের প্রতিরক্ষা বাহিনী

আমার বার্তা অনলাইন
১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১০:১৭

নিজেদের পরমাণু প্রকল্প নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে চলমান বৈঠকের মধ্যেই হরমুজ প্রণালীতে সামরিক মহড়া শুরু করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। গতকাল সোমবার থেকে এ মহড়া শুরু হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল।

এক প্রতিবেদনে ইরানের রাষ্ট্রায়ত্ব টেলিভিশন চ্যানেল জানিয়েছে, সম্ভাব্য সামরিক ও নিরাপত্তাজনিত হুমকির কারণে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এই মহড়ার আয়োজন করা হয়েছে। কত দিন এটি চলবে— সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি আইআরজিসি। আরও বলা হয়েছে, যতদিন মহড়া চলবে— ততদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ থাকবে।

ইরানের হরমুজ প্রণালী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যপথগুলোর মধ্যে একটি। জলপথে প্রতিবছর যে পরিমাণ তেল ও তরল গ্যাস (এলএনজি) পরিবাহিত হয়, তার এক চতুর্থাংশ তেল এবং এক পঞ্চমাংশ তরল গ্যাসের পরিবহনের রুট এই হরমুজ প্রাণালী।

আইআরজিসির প্রধান জেনারেল মোহাম্মদ পাকপৌর এই মহড়ার সার্বিক তত্ত্বাবধানে আছেন। ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুসারে, জরুরি পরিস্থিতিতে দ্রুত পাল্টা জবাব দেওয়ার সক্ষমতা যাচাই করতেই এই মহড়া শুরু হয়েছে।

পূর্ব পারস্য উপসাগরের সর্বদক্ষিণে অবস্থিত আবু মুসা দ্বীপ এবং তার চারপাশের জলসীমায় আয়োজন করা হয়েছে এই মহড়ার। সম্প্রতি এই দ্বীপটিকে সামরিকভাবে বেশ সমৃদ্ধ করেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী। আইআরজিসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে এএফপিকে বলেছেন, দ্বীপটিতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র মোতায়েন করার হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলো সর্বোচ্চ ১ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম।

উল্লেখ্য, ইরানের পরমাণু প্রকল্প নিয়ে প্রায় দু’যুগ ধরে তেহরানের সঙ্গে উত্তজনা চলছে ওয়াশিংটনের। ২০১৬ সালে ডোনাল্ড ট্রাম্প প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এ উত্তেজনা বাড়তে থাকে।

২০২৪ সালে দ্বিতীয় মেয়াদে ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর দু’দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়ে যায়। তার ধারাবাকিতাতেই ২০২৫ সালের জুন মাসে ইরান-ইসরায়েলের সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। সে সময়েই তেহরানের বিরুদ্ধে অপারেশন মিডনাইট হ্যামার পরিচালনা করেছিল মার্কিন সেনাবাহিনী।

তারপর থেকে যুদ্ধবিরতি চললেও দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর্যায়ে নেই এখনও।

এর মধ্যে গত ডিসেম্বরে ইরানে ব্যাপকমাত্রায় সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর ফের যুক্তিরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার পারদ চড়তে থাকে। ইরানে ক্ষমতাসীন ইসলামিক প্রজাতন্ত্রী সরকার নিষ্ঠুরভাবে বিক্ষোভ দমন করা শুরু করার পর ট্রাম্প ইরানে সামরিক অভিযানের হুমকি দিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত গত জানুয়ারির মাঝামাঝি বিক্ষোভ শান্ত হয়েছে ইরানে, ট্রাম্পও আর অভিযানের নির্দেশ দেননি।

কিন্তু , অর্থাৎ গত জানুয়ারির মাঝামাঝি আরব সাগরের মধ্যপ্রাচ্য অংশে নিজেদের বিশাল আকৃতির বিমানবাহী যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিঙ্কনসহ বেশ কয়েকটি রণতরী মোতায়েন করে যুক্তরাষ্ট্র। বর্তমানে আরব সাগর, লোহিত সাগর, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের ৫টি বিমানবাহী যুদ্ধজাহাজ এবং শত শত রণতরী টহল দিয়ে বেড়াচ্ছে।

এদিকে গত ৬ ফেব্রুয়ারি থেকে ওমানের রাজধানী মাস্কাটে বৈঠকে বসেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিরা। বর্তমানে সেই বৈঠকের দ্বিতীয় পর্ব চলছে। - সূত্র : এএফপি

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের দেড় বছর পর অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা

ইরানের সঙ্গে সংলাপে পরোক্ষভাবে যুক্ত থাকবেন, ঘোষণা দিলেন ট্রাম্প

ইরানের সরকারি প্রতিনিধিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের যে সংলাপ শুরু হয়েছে, তাতে পরোক্ষভাবে অংশ নেওয়ার

নাভালনিকে 'ব্যাঙের বিষ দিয়ে হত্যার' অভিযোগ অস্বীকার রাশিয়ার

রাশিয়ার সবচেয়ে প্রভাবশালী বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনিকে বিষাক্ত ডার্ট ফ্রগের বিষ প্রয়োগ করে হত্যা করা

সম্মিলিত আফ্রিকান কর্মকাণ্ডে অবদান রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত মরক্কোর

গত ১৪-১৫ ফেব্রুয়ারি আদ্দিস আবাবায় অনুষ্ঠিত আফ্রিকান ইউনিয়নের (AU) রাষ্ট্র ও সরকার প্রধানদের ৩৯তম শীর্ষ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের সঙ্গে মালদ্বীপের প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা নিয়োগ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন চীন ও জাপানের প্রধানমন্ত্রী

তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ওম বিড়লা

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

বুধবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

সরাইলে বাস-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল মা-ছেলের, আহত ৩

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু

বিশ্ব গণমাধ্যমে তারেক রহমানের শপথ

শপথ অনুষ্ঠান প্রত্যক্ষ করলেন বিদায়ী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

বিএনপির মন্ত্রীসভায় তিন মন্ত্রী পেয়ে উচ্ছ্বসিত কুমিল্লাবাসী

প্রথমবার নির্বাচিত হয়েই মন্ত্রী হলেন আফরোজা খানম রিতা

প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিসভাকে ঢাবি সাদা দলের অভিনন্দন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বে বরিশালের জহির উদ্দিন স্বপন

ইতিহাস গড়লেন সিইসি, বিভাজন ছাড়াই ২৯৬ এমপির শপথ

নতুন মন্ত্রিসভায় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পাচ্ছেন

প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দন