ই-পেপার বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

পবিত্র কাবার নিদর্শন দিয়ে দ্বীপে ‘মসজিদ’ গড়েছিলেন এপস্টেইন

আমার বার্তা অনলাইন
৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০
আপডেট  : ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০

যুক্তরাষ্ট্রের বিতর্কিত অর্থলগ্নিকারী জেফরি এপস্টেইন তার ব্যক্তিগত দ্বীপে নির্মিত এক রহস্যময় স্থাপনায় ইসলামের পবিত্রতম স্থান কাবা শরিফ থেকে আনা নিদর্শন ব্যবহার করেছিলেন— এমন তথ্য উঠে এসেছে নতুন প্রকাশিত নথিতে।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রকাশিত একটি ছবিতে দেখা যায়, ২০১৪ সালে নিউইয়র্কে নিজের বাসভবনে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়ী সুলতান আহমেদ বিন সুলাইয়েমের সঙ্গে কাবার গিলাফের (কিসওয়া) সূচিকর্ম করা কাপড় পর্যবেক্ষণ করছেন এপস্টেইন। এসব কাপড়ে কোরআনের আয়াত খচিত ছিল এবং সেগুলো একসময় কাবার ভেতর ও বাইরের আবরণ হিসেবে ব্যবহৃত হয়েছিল।

নথিপত্রে আরও জানা যায়, ক্যারিবীয় সাগরের লিটল সেন্ট জেমস দ্বীপে অবস্থিত তার ব্যক্তিগত দ্বীপে একটি নীল-সাদা ডোরাকাটা, সোনালি গম্বুজযুক্ত ভবন নির্মাণ করেন এপস্টেইন, যেটিকে তিনি নিজেই ‘মসজিদ’ বলে উল্লেখ করতেন। যদিও এটি প্রকৃতপক্ষে ধর্মীয় কাজে ব্যবহারের উদ্দেশ্যে নির্মিত হয়েছিল কিনা, তা স্পষ্ট নয়।

দীর্ঘদিন ধরে ভবনটি নিয়ে নানা জল্পনা ছিল— কেউ একে সংগীতকক্ষ, কেউ প্যাভিলিয়ন, আবার কেউ গোপন উপাসনালয় হিসেবে উল্লেখ করেছেন। তবে ইমেইল ও যোগাযোগের নথি বিশ্লেষণে এটির নকশা ও সজ্জায় ইসলামী স্থাপত্যশৈলীর প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।

নথিতে বলা হয়, এপস্টেইন মধ্যপ্রাচ্যের প্রভাবশালী মহলে বিস্তৃত যোগাযোগ গড়ে তুলেছিলেন। এর সূত্র ধরে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার আর্থিক উপদেষ্টা হওয়ারও চেষ্টা করেন। এই সম্পর্কগুলোর মাধ্যমেই তিনি কাবার গিলাফসহ বিভিন্ন মূল্যবান ধর্মীয় নিদর্শন সংগ্রহে সক্ষম হন বলে ধারণা করা হচ্ছে।

কাবার গিলাফ বা ‘কিসওয়া’ মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র। প্রতি বছর নতুন করে এটি তৈরি করা হয় এবং পুরোনো গিলাফের অংশবিশেষ বিশেষ প্রক্রিয়ায় বিতরণ করা হয়। নথিতে উল্লেখ রয়েছে, এমন একটি কাপড় 'লক্ষাধিক মুসল্লির স্পর্শে পবিত্র হয়ে উঠেছে'।

২০১৭ সালে হারিকেন মারিয়ার আঘাতে এপস্টেইনের দ্বীপের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়, যার মধ্যে ওই ভবনের কিছু অংশও নষ্ট হয় বলে জানা গেছে।

২০১৯ সালে যৌন পাচারের অভিযোগে গ্রেপ্তার হন এপস্টেইন। একই বছরের আগস্টে নিউইয়র্কের একটি কারাগারে তার মৃত্যু হয়, যা আনুষ্ঠানিকভাবে আত্মহত্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের ইউরেনিয়াম ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

হরমুজ প্রণালি খুলতে যুক্তরাষ্ট্র আরও কিছু দেশকে সঙ্গে নিয়ে একটি আন্তর্জাতিক জোট গঠনের চেষ্টা করছে।

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

বাংলাদেশ সীমান্ত বরাবর নদী তীরবর্তী অঞ্চলে কুমির ও বিষধর সাপ ছাড়তে চায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী

যুক্তরাষ্ট্রে ফিরে যাচ্ছে বৃহত্তম রণতরী, যুদ্ধ কি তবে শেষ?

বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ড টানা ৩০০ দিনেরও বেশি মোতায়েন থাকার পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের সহায়তা: ৬ লাখ টিবি কিট, শিশুদের ১১ হাজার ওষুধ প্রদান

শরিয়াহ আইন নিয়ে জামায়াতের অবস্থান পরিষ্কার করার আহ্বান

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

পদত্যাগ না করেই নির্বাচনের ঘোষণা দিলেন তামিম ইকবাল

রাষ্ট্রপতিকে অপসারণ ও গ্রেপ্তার করতে হবে: সংসদে নাহিদ ইসলাম

দেশের স্বার্থে আমাদের একসঙ্গে কাজ করতে হবে: সংসদে চিফ হুইপ

ইরানের ইউরেনিয়াম ইস্যুতে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন পুতিন: ট্রাম্প

বিএনপি জুলাই সনদকে প্রতারণার দলিলে পরিণত করেছে: সংসদে নাহিদ

গণভোটের রায় বাস্তবায়নে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

বকেয়া পাওনা ও ৫ শতাংশ সুবিধা আদায়ে গ্রামীণফোনের বিরুদ্ধে শ্রমিকদের মানববন্ধন

তেরেঙ্গানু: মালয়েশিয়ার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক রাজ্য

বিশেষ কাউকে সুবিধা দিতেই কি আইনের বয়সসীমা বাতিল: সংসদে আখতার

হরমুজ প্রণালি খুলতে আন্তর্জাতিক জোট গঠন করছে যুক্তরাষ্ট্র

এনবিআর ভেঙে দুই বিভাগ: অধ্যাদেশ যাচাইয়ে উপদেষ্টার নেতৃত্বে কমিটি

অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপারসহ ১২ কর্মকর্তাকে বদলি

গজারিয়ায় দেশ রূপান্তরের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশে লাখো মানুষের উপস্থিতির প্রত্যাশা

বাংলাদেশ সীমান্তে কুমির-বিষধর সাপ ছাড়তে চায় বিএসএফ

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

নবম পে-স্কেল বাস্তবায়নের সুপারিশের প্রথম ধাপেই চমক