ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে: ডোনাল্ড ট্রাম্প 

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১০:০৪
আপডেট  : ১১ মে ২০২৬, ১০:০৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে এমন মন্তব্য তিনি করেননি। রোববার (১০ মে) মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত জব্দ করার বিষয়ে তিনি বলেন, ‘আমরা কোনো এক সময় সেটি পেয়ে যাব। আমরা যা চাইব তাই। এর ওপর আমাদের নজরদারি রয়েছে।’

ট্রাম্প বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম এখনও দেশটির পারমাণবিক স্থাপনার ধ্বংসস্তূপের নিচে থাকতে পারে। তবে সেটি নিয়ে উদ্বিগ্ন নয় যুক্তরাষ্ট্র।

তিনি আরও বলেন, পুরো বিষয়টি মার্কিন সামরিক বাহিনীর নজরদারিতে রয়েছে। ইউরেনিয়ামের কাছে কেউ যাওয়ার চেষ্টা করলে তাকে উড়িয়ে দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে কিনা, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, আমি বলিনি ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ হয়ে গেছে। আমি বলেছি তারা পরাজিত হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে তাদের বিরুদ্ধে কাজ শেষ। আমরা আরও দুই সপ্তাহ সেখানে থাকতে পারি এবং প্রতিটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারি।

তিনি আরও বলেন, আমাদের কিছু নির্দিষ্ট লক্ষ্য ছিল এবং আমরা সম্ভবত সেগুলোর ৭০ শতাংশ অর্জন করেছি। আমাদের আরও কিছু লক্ষ্য আছে যা আমরা অর্জন করতে পারি। কিন্তু আমরা যদি তা নাও করি, সেটাও হবে কেবল শেষ মুহূর্তের কিছু কাজ। আমরা যদি সেটাও না করি, তারপরও তাদের পুনর্গঠন করতে বহু বছর লেগে যাবে।

এদিকে, ইরানের যুদ্ধবিরতির জবাবকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট । তেহরানের প্রতিক্রিয়া পাওয়ার পরই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি। ইরানকে ঘিরে আবারও কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাবাসের সাজাপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে) দুইদিনের সফরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

প্রথমবারেই তারেক রহমানের এত কাজ অনেকের সহ্য হচ্ছে না: ধর্মমন্ত্রী

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইসরাফিল রতন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

নেইমারের গোল, তিন ম্যাচ পর জিতল সান্তোস

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী