ই-পেপার সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩

ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত যুদ্ধ শেষ হবে না: নেতানিয়াহু

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৬, ১০:১৭
আপডেট  : ১১ মে ২০২৬, ১০:১৮

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে যুদ্ধ চলছে— সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্যু হলো ইরানের ইউরেনিয়াম। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের ইউরেনিয়াম অপসারণের আগ পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না।

গতকাল মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের সিবিএস নিউজের ওয়াশিংটন বিষয়ক শীর্ষ প্রতিনিধি মেজর গ্যারেটকে দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছেন, “আমার মনে হয় (এই যুদ্ধ থেকে) ইতোমধ্যে আমরা অনেক কিছু অর্জন করেছি। এখন যুদ্ধবিরতি চলছে; যুদ্ধ কিন্তু শেষ হয়নি। যতদিন ইরানের ইউরেনিয়াম অপসারণ না করা হবে— যুদ্ধ চলবে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ করতেই হবে।”

ইরানের পরমাণু অপসারণে বল প্রয়োগ করা হবে কি না— এমন এক প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন, “আমি এ প্রশ্নের উত্তর দেবো না। কারণ আমাদের সামরিক সম্ভাব্যতা, পরিকল্পনা এবং এ সংক্রান্ত কোনো বিষয়ে আমি এখানে কথা বলব না।”

উল্লেখ্য, জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা আইএইএ-এর তথ্য অনুসারে, ইরানের কাছে ৪০০ কেজি ইউরেনিয়ামের একটি বড় মজুত আছে, যা ৬০ শতাংশ বিশুদ্ধ। যদি বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীত করা যায়— তাহলে এই ইউরেনিয়াম দিয়ে একের পর এক পরমাণু বোমা বানানো সম্ভব।

গত বছর জুন মাসে আইএইএ এই তথ্য জানানোর পর ইরানের ইউরেনিয়াম হস্তগত করতে ওই মাসেই দেশটিতে সামরিক অভিযান শুরু করেছিল ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। ১২ দিনের সেই অভিযানে ইরানের পরামণু প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি করতে পারলেও ইউরেনিয়ামের কোনো সন্ধান পায়নি যুক্তরাষ্ট্র-ইসরায়েল।

চলতি বছর ৬ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত সুইজারল্যান্ডের রাজধানী জেনেভায় ইরানের পরমাণু প্রকল্প নিয়ে দফায় দফায় ইরান এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রতিনিধিদের মধ্যে সংলাপ হয়েছে; কিন্তু কোনো প্রকার সমঝোতা ছাড়াই শেষ হয়েছে সেই সংলাপ।

এরপর ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রায় ৪০ দিন ধরে যুদ্ধের পর ৮ ফেব্রুয়ারি যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র-ইরান এবং ইসরায়েল তাতে সমর্থন দেয়। এরপর স্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরের জন্য ১১ এপ্রিল ফের সংলাপে বসেন যুক্তরাষ্ট্র ও মার্কিন প্রতিনিধিরা। কিন্তু সেই সংলাপও ব্যর্থ হয়। ২১ ঘণ্টা ধরে বৈঠকের পর কোনো চুক্তিস্বাক্ষর ছাড়াই ফিরে যান দুই দেশের প্রতিনিধিরা।

সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, “ইরান তার গোপন স্থাপনাগুলোতে এখনও ইউরেনিয়াম বিশুদ্ধকরণ চালিয়ে যাচ্ছে। তাদের সক্ষমতা হ্রাস পেয়েছে, কিন্তু শেষ হয়ে যায়নি।”

ইরানের ইউরেনিয়াম কীভাবে অপসারণ করা হতে পারে— এমন এক প্রশ্নের উত্তরে নেতানিয়াহু বলেন, “যদি ইরানের সঙ্গে চুক্তি হয়, তাহলে আপনি সেখানে গিয়ে তা নিয়ে আসতে পারেন— যেমনটা প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন; তবে সামরিক পরিকল্পনার ব্যাপারে আমি কোনো কথা এখানে বলব না।”

“যুদ্ধ কবে শেষ হতে পারে— আমি বলতে পারব না। আমার কাছে কোনো টাইম-টেবিল নেই। আমি শুধু এটুকু বলতে পারি যে এই যুদ্ধ বন্ধের জন্য ইউরেনিয়াম খুবই গুরুত্বপূর্ণ একটি ইস্যু।”

সূত্র : এএফপি

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

বাংলাদেশ লাগোয়া সীমান্তে বেড়া নির্মাণের জন্য আগামী ৪৫ দিনের মধ্যে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে

কারাগার থেকে মুক্তি পেলেন থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন

দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে কারাবাসের সাজাপ্রাপ্ত থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

নেপালে অবতরণের সময় বিমানে আগুন

নেপালের কাঠমান্ডুতে ত্রিভুবন বিমানবন্দরে টার্কিশ এয়ারলাইনসের একটি বিমানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর সব আরোহীকে

মন্ত্রী না হলে সাক্ষাৎ নয়, দিল্লিকে নেপালি প্রধানমন্ত্রীর কড়া বার্তা

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রির পূর্বনির্ধারিত কাঠমান্ডু সফর স্থগিত করা হয়েছে। সোমবার (১১ মে) দুইদিনের সফরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ৫ হাজারি ক্লাবে মুমিনুল

বাংলাদেশ কেন বিশ্বকাপ খেলেনি, খতিয়ে দেখতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

প্রথমবারেই তারেক রহমানের এত কাজ অনেকের সহ্য হচ্ছে না: ধর্মমন্ত্রী

প্রযুক্তিনির্ভর স্মার্ট দেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

৭৩১ শিক্ষার্থীকে ৯২ লাখ টাকার শিক্ষা বৃত্তি দিলো ডিএনসিসি

২২৭৬ নেতাকর্মীকে গুম-হত্যার তদন্ত চেয়ে ফের ট্রাইব্যুনালে বিএনপি

ভারত সংখ্যালঘুদের আপন করলে আরও শ্রদ্ধা করবো: ধর্মমন্ত্রী

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী সহযোগিতায় আগ্রহী ইন্দোনেশিয়া

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে বিদেশি রাইফেলসহ ৭০ হাজার ইয়াবা জব্দ

বাংলাদেশ সীমান্তে বেড়া নির্মাণে বিএসএফকে জমি দিচ্ছে পশ্চিমবঙ্গ

পর্যটকদের নিরাপত্তায় টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টরের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ইসরাফিল রতন

বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি, সন্ধ্যার মধ্যেই ৯ জেলায় ঝড়ের আশঙ্কা

ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার

সাম্প্রদায়িক সম্প্রীতি কঠোরভাবে বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

নেইমারের গোল, তিন ম্যাচ পর জিতল সান্তোস

গাজীপুরে পোশাক কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

ঢাকাসহ ৯ অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয়: প্রধানমন্ত্রী