ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

চীনকে ঠেকাতে এআই নীতিমালা স্থগিত করলেন ডোনাল্ড ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
২৩ মে ২০২৬, ১৪:০৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চীনের সঙ্গে প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রের অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে এমন আশঙ্কায় একটি নির্বাহী আদেশে স্বাক্ষর স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশটির প্রযুক্তি খাতে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এআই কোম্পানিগুলোর জন্য নতুন নির্দেশনামূলক কাঠামো তৈরির উদ্দেশ্যে প্রস্তুত করা নির্বাহী আদেশে বৃহস্পতিবার (২২ মে) স্বাক্ষর করার কথা ছিল ট্রাম্পের। বিষয়টি ঘিরে শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর প্রধান নির্বাহীদের উপস্থিতিতে একটি অনুষ্ঠানও আয়োজন করা হয়েছিল। তবে শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন ট্রাম্প।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত আদেশের কিছু অংশ তার কাছে গ্রহণযোগ্য মনে হয়নি। তার ভাষায়, ‘আমরা চীনের চেয়ে এগিয়ে আছি। অন্য সবার চেয়েও এগিয়ে। আমি এমন কিছু করতে চাই না যা এই অগ্রগতিতে বাধা হয়ে দাঁড়াবে।’

রয়টার্সের সূত্র অনুযায়ী, প্রস্তাবিত নীতিমালায় এআই কোম্পানিগুলোর জন্য একটি স্বেচ্ছাসেবাভিত্তিক কাঠামো তৈরির পরিকল্পনা ছিল। এর আওতায় উন্নত এআই মডেল জনসাধারণের জন্য উন্মুক্ত করার আগে প্রতিষ্ঠানগুলোকে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করার কথা বলা হয়েছিল। পাশাপাশি গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন ব্যাংক ও হাসপাতালের সাইবার নিরাপত্তা জোরদারে এআই প্রযুক্তি ব্যবহারের নির্দেশনাও থাকতে পারত।

তবে শেষ পর্যন্ত কোন অংশে আপত্তি ছিল, তা স্পষ্ট করেননি ট্রাম্প প্রশাসন।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের অনেকে আশঙ্কা প্রকাশ করেছেন, কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হলে নতুন এআই মডেল বাজারে আনার গতি ধীর হয়ে যেতে পারে। এতে উদ্ভাবন ব্যাহত হওয়ার পাশাপাশি কোম্পানিগুলোর আর্থিক ক্ষতির সম্ভাবনাও তৈরি হতে পারে।

বিশেষ করে নিরাপত্তা ও ঝুঁকি মোকাবিলার জন্য যদি কোম্পানিগুলোকে মডেলের আচরণ পরিবর্তন করতে হয়, তাহলে তা ব্যবসায়িকভাবে ব্যয়বহুল হতে পারে বলে মনে করছেন খাতসংশ্লিষ্টরা।

যুক্তরাষ্ট্রের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এক্সএআই প্রতিষ্ঠাতা ইলন মাস্ক, মার্ক জুকারবার্গ এবং ট্রাম্পের সাবেক এআই উপদেষ্টা ডেভিড স্যাকস প্রশাসনের ওপর চাপ প্রয়োগ করেছিলেন। এরপরই আদেশটি স্থগিত করা হয় বলে দাবি করা হয়।

তবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক এই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, আদেশে কী ছিল, সেটিই তিনি জানতেন না। ট্রাম্প সই না করার সিদ্ধান্ত নেওয়ার পর তার সঙ্গে কথা হয়েছে।

সাম্প্রতিক সময়ে শক্তিশালী এআই মডেলগুলোর নিরাপত্তা ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শক্তিশালী এআই মডেলগুলোর কারণে ভবিষ্যতে সাইবার হামলা আরও জটিল ও বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এ খাতে নিরাপত্তা কাঠামো জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা চলছে।

ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসন বড় প্রযুক্তি কোম্পানিগুলোর প্রতি তুলনামূলক নমনীয় অবস্থান নিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এর বিপরীতে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সময় এআই ও প্রযুক্তি খাতে নজরদারি ও নিয়ন্ত্রণ বাড়ানোর প্রবণতা দেখা গিয়েছিল।

পাকিস্তানে সামরিক কর্মীদের বহনকারী ট্রেনে বিস্ফোরণ, নিহত ২৪ জন

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমের বেলুচিস্তান প্রদেশে স্থানীয় রোববার সামরিক কর্মীদের বহনকারী একটি ট্রেন লক্ষ্য করে চালানো বিস্ফোরণে

মহাকাশভিত্তিক সৌরশক্তির দিকে ঝুঁকছে ইলন মাস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে যখন নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে তখন বিদ্যুতের চাহিদাও দ্রুত

চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান-যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে ইরানের সঙ্গে চুক্তি প্রায় চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড

ঈদে গরু কোরবানি না করার সিদ্ধান্ত আসামের মুসলিমদের

ভারতের আসামে বিজেপি সরকারের কঠোর আইনি নিষেধাজ্ঞা ও কড়াকড়ির মুখে পবিত্র ঈদুল আজহায় গরু কোরবানি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান জুবায়দুর রহমানের পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠানের ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটির সময়সূচিতে পরিবর্তন

সাংবাদিক গ্রেপ্তারে অ্যামনেস্টির হস্তক্ষেপ উচিত নয়: চিফ প্রসিকিউটর

দেশে প্রথম ২৯ কার্য দিবসে মেহেরপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন ডিএনসিসির তিন হাজার পরিচ্ছন্নতাকর্মী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বাড়লেও যাত্রীর চাপ কম

বাংলাদেশ ও কাজী নজরুল ইসলাম এক অবিভাজ্য সত্তা: প্রধানমন্ত্রী

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ভাড়া ছাড় চালু হচ্ছে সোমবার

তেল-গ্যাস অনুসন্ধানে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নতুন উদ্যোগ

ঈদের আগে রেমিট্যান্সে বড় উত্থান, ২৩ দিনে এলো প্রায় ৩ বিলিয়ন ডলার

বান্দরবান ঘুমধুম সীমান্তে মাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর বিচার শুরু ১ জুন

রংপুরে কৃষক হত্যাসহ ট্রান্সফর্মার চুরির মামলায় ৭ ডাকাত গ্রেপ্তার

একদিনে হাম ও হামের উপসর্গে ১৬ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সৌদি আরবে রপ্তানি বাড়াতে খাতভিত্তিক প্রস্তাব চাইলেন বাণিজ্যমন্ত্রী

বগুড়ায় উন্নয়ন কর্তৃপক্ষ ও মেট্রোপলিটন পুলিশ গঠনের উদ্যোগ

শিশু রামিসাকে ধর্ষণ-হত্যা: সোহেল ও তার স্ত্রীর মামলা বিচারের জন্য বদলি

অটিজম স্পেকট্রাম ডিজিজ কি ও আধুনিক চিকিৎসা

যেসব এলাকায় সোমবার ৯ ঘণ্টা বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

হাতিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত সন্ত্রাসী আটক