ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন
২৮ মে ২০২৬, ১৯:৪৫
আপডেট  : ২৮ মে ২০২৬, ১৯:৪৭

ইরানের হরমুজ প্রণালি রক্ষণাবেক্ষন ও প্রণালি থেকে টোল আদায়কারী কর্তৃপক্ষ কমিটিকে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়। গতকাল মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে এ তথ্য।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রী স্কট বেসেন্ট হরমুজ প্রণালীর কর্তৃপক্ষ কমিটি গঠনকে ইরানে ক্ষমতাসীন ইসলামি শাসকগোষ্ঠীর ‘উন্মত্ত পদক্ষেপ’ উল্লেখ করে এক বার্তায় বলেন, “বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্য থেকে আইন বহির্ভূতভাবে অর্থ আদায়ের জন্য ইরানি সামরিক বাহিনীর সর্বশেষ প্রচেষ্টা প্রমাণ করে যে, ‘অর্থনৈতিক উন্মত্ততা’ দেশটির শাসকগোষ্ঠীকে নগদ অর্থের জন্য মরিয়া করে তুলেছে।”

আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্তকারী ১৬৭ কিলোমিটার দীর্ঘ হরমুজ প্রণালি বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য জলপথগুলোর মধ্যে একটি। পৃথিবীর মোট জ্বালানি পণ্যের এক পঞ্চমাংশ পরিবহন করা হয় এই প্রণালি দিয়ে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর হরমুজ প্রণালিতে অবরোধ জারি করে ইরান। পরে দেশটির ইসলামি প্রজাতন্ত্রী সরকারের পক্ষ থেকে বলা হয়, এখন থেকে হরমুজ প্রণালিতে বিদেশি জাহাজ চলাচল করতে হলে টোল দিতে হবে ইরানকে।

সেই সঙ্গে বলা হয়, হরমুজে যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েলের পতাকাবাহী কোনো জাহাজ দেখলে সেটি লক্ষ্য করে হামলা চালানো হবে।

পরে এ ইস্যুতে রীতিমতো আইন প্রণয়ন করে ইরানের পার্লামেন্ট। সেই আইন অনুযায়ী, হরমুজ প্রণালি তত্ত্বাবধান ও বিদেশি জাহাজগুলোকে অবশ্যই এই প্রণালির বৈধ কর্তৃপক্ষকে টোল দিতে হবে। ইতোমধ্যে ইরানের সামরিক বাহিনীর অভিজাত শাখা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তত্ত্বাবধানে একটি হরমুজ প্রণালি কর্তৃপক্ষ কমিটিও গঠন করা হয়েছে।

তবে শুরু থেকেই ইরানের এ পদক্ষেপের কঠোর সমালোচনা করে আসছে যুক্তরাষ্ট্র, ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ। তাদের যুক্তি, বৈশ্বিক সমুদ্র আইন অনুসারে কোনো আন্তর্জাতিক বাণিজ্য জলপথের ওপর কোনো একক দেশ নিয়ন্ত্রণ আরোপ করতে পারে না; যদি কোনো দেশ এমন পদক্ষেপ নেয়— সেক্ষেত্রে সেটি আইনবিরোধী।

যুক্তরাষ্ট্রের ট্রেজারি মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, যদি কোনো দেশ ইরানের হরমুজ প্রণালি কর্তৃপক্ষকে কোনো প্রকার সহযোগিতা করে, টোল প্রদান করে কিংবা কোনো উপকার বা পরিষেবা গ্রহণ করে, তাহলে সেই দেশও নিষেধাজ্ঞার আওতায় পড়বে।

সূত্র : রয়টার্স

আমার বার্তা/জেএইচ

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে ঝড় চলাকালে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ছয় শ্রমিক নিহত ও

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে আবারও উত্তেজনা তৈরি হয়েছে। এরমধ্যে দেশটির বুশেহরে মার্কিনিদের একটি

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি আরও ৬০ দিন বাড়ানোর একটি কাঠামোগত চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তবে

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

সংঘাতপূর্ণ অঞ্চলে যৌন সহিংসতার অভিযোগে ইসরায়েলকে জাতিসংঘের কালো তালিকায় যুক্ত করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে অনিয়ম পেলে পরীক্ষা বাতিল হবে: শিক্ষামন্ত্রী

সিলেটের সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ

সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু

আমাদের আবার শূন্য থেকে শুরু করতে হয়েছে: ফখরুল

ফরিদপুরে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু

দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত বেড়ে ৪

ঈদে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত

খেলতে গিয়ে ককটেল বিস্ফোরণে আহত দুই শিশু

অফিসিয়ালি ‘ডোনাল্ড ট্রাম্প’ নাম পেলো ভাইরাল মহিষটি!

ভারতে ঝড়ের সময় নির্মাণাধীন সেতু ধসে নিহত ৬

ঈদের দ্বিতীয় দিনেও বাড়ি ছুটছে মানুষ

যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের সমঝোতা চুক্তিতে যা থাকছে

এস আলমের সম্পত্তি জব্দ করলো সাইপ্রাস

ইরাকে নিহত প্রবাসী শ্রাবনের মরদেহ দেশে আনা হলো

কষ্টার্জিত জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

ঢাকায় ঈদের দ্বিতীয় দিনেও চলছে পশু কোরবানি

ইসরায়েলকে ‘কালো তালিকাভূক্ত’ করলো জাতিসংঘ

মেসির নেতৃত্বে বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার