ই-পেপার মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

আমার বার্তা অনলাইন:
০৯ জুন ২০২৬, ১০:৪০

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, আলোচনার মাধ্যমে ইরান যুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ভালো অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (৮ জুন) ফক্স নিউজকে এই কথা বলেন তিনি।

ভ্যান্স বলেন, ইরানিরা এই যুদ্ধ দীর্ঘায়িত করতে চায় না। এটি তাদের স্বার্থের অনুকূলে নয়। আমার মনে হয়, তারা আলোচনার টেবিলে আসছে এবং কিছু বাস্তব প্রস্তাবও দিচ্ছে। অবশ্যই আমরা সেগুলো যাচাই করবো।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, যদি আমরা এই চুক্তিতে পৌঁছাতে পারি, তাহলে এটি হবে আমেরিকান জনগণের জন্য এক বড় বিজয়।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, আগামী দুই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘চূড়ান্ত বিজয়’ ঘোষণা করতে যাচ্ছে। সাউথ ক্যারোলাইনার সিনেটর লিন্ডসে গ্রাহামের পক্ষে আয়োজিত এক সমাবেশে ভার্চ্যুয়ালি অংশ নিয়ে তিনি এ আভাস দেন। লিন্ডসে গ্রাহাম মঙ্গলবারের প্রাইমারি ভোটে (দলীয় বাছাই) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ট্রাম্প বলেন, আমরা এখন আলোচনা করছি এবং তারা (ইরান) একটি খুব ভালো চুক্তি করতে চায়। তারা আমাদের সবকিছু দিতে রাজি আছে, তারা আমাদের কোনো পরমাণু অস্ত্র না রাখার প্রতিশ্রুতি দিতেও রাজি আছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও বলেন, আমি মনে করি, আমরা এই লড়াইয়ে জয়ী হচ্ছি। তবে আগামী দুই সপ্তাহের মধ্যে আপনারা সত্যিই জিততে যাচ্ছেন, যখন আমরা চূড়ান্ত বিজয় ঘোষণা করব। এটি একটি পরিপূর্ণ বা চূড়ান্ত বিজয় হবে, এটি খুব শিগগিরই ঘটবে। আর তখন তেলের দাম হুড়মুড় করে কমে যাবে।

অবশ্য ‘দুই সপ্তাহের’ মধ্যে উল্লেখযোগ্য অগ্রগতির এ ধরনের প্রতিশ্রুতি ট্রাম্প এবারই প্রথম দেননি। গত ৮ এপ্রিল ইরানের সঙ্গে যে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল, তা প্রাথমিকভাবে দুই সপ্তাহ স্থায়ী হওয়ার কথা ছিল। আর ওই সময়ের মধ্যে যুদ্ধ অবসানে উভয় পক্ষের একটি চুক্তি চূড়ান্ত করার কথা ছিল।

সূত্র: আল-জাজিরা

আমার বার্তা /জেএইচ

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

আগামী দুই থেকে তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড

হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

বিশ্বের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ সময়

ইলনকে আরও পড়াশোনা করতে বললেন ইরানি কনস্যুলেটর

বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক সোমবার (৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্ট দিয়ে নতুন

১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

ক্যারিবিয়ান সাগরের দ্বীপরাষ্ট্র কিউবায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির উত্তর-পশ্চিম উপকূলের কাছে আঘাত হানা এই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসছে চার প্রান্তিকে রিটার্ন দাখিলের সুবিধা, প্রথম প্রান্তিকে দিলে করছাড়

বিটিভিতে বিশ্বকাপ ‘জনগণের টাকা খরচ করা ছাড়াই’

স্থানীয় সরকার নির্বাচনে যেকেউ অংশ নিতে পারবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

দুই-তিনদিনের মধ্যে ইরানের সঙ্গে চুক্তি হতে পারে, জানালেন ট্রাম্প

হরমুজের কাছে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত

ইলনকে আরও পড়াশোনা করতে বললেন ইরানি কনস্যুলেটর

১৫০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কিউবা

দুই দশক পর কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

আলিম পরীক্ষায় সব কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন বাধ্যতামূলক

যুক্তরাজ্যে জব্দ ২৫ মিলিয়ন ডলারের সম্পদ দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু: গভর্নর

বাজেটে যেসব পণ্যের দাম কমতে ও বাড়তে পারে

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে মোসাদ্দেক

চ্যাটজিপিটিতে আসছে ‘লকডাউন মোড’, কী কাজে লাগবে

ভারতের ওপর খুশি নয় বিএনপি সরকার

ইরান যুদ্ধের লক্ষ্য অর্জনে ভালো অবস্থানে আছে যুক্তরাষ্ট্র: ভ্যান্স

ইনজুরিতে ইউরোপিয়ান ফুটবলে খেলা ফুটবলারকে হারাল আর্জেন্টিনার প্রতিপক্ষ

ট্রাম্পের ১ লাখ ডলারের এইচ-১বি ভিসা ফি বাতিল করল আদালত

যৌন অসদাচরণের অভিযোগে আইসিসির প্রধান প্রসিকিউটর করিম খান বরখাস্ত

দূষণের তালিকায় ১৬তম ঢাকা, শীর্ষে পাকিস্তানের লাহোর