ই-পেপার বুধবার, ১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩

আফগানিস্তানে গভীর রাতে পাকিস্তানের হামলা, শিশুসহ নিহত ১৩

আমার বার্তা অনলাইন:
১০ জুন ২০২৬, ১২:৩১

আফগাস্তিানের কুনার, খোস্ত ও পাক্তিকা প্রদেশে বিমান চালিয়েছে পাকিস্তান। দেশটির এ হামলায় শিশুসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় পাকিস্তানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছে আফগানিস্তান। বুধবার (১০ জুন) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহ ধরে পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত তূলনামূলক শান্ত ছিল। মঙ্গলবার রাতে আবার হামলা হয়েছে। এটি সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

আফগানিস্তানের তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এক্সে এক পোস্টে বলেন, হামলায় নিহতদের মধ্যে ১১ জন শিশু, একজন নারী ও একজন বৃদ্ধ রয়েছেন।

তিনি বলেন, এ ঘটনায় আরও অন্তত ১৪ নারী এবং শিশু আহত হয়েছে। পোস্টে তিনি এ আগ্রাসন ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা জানান।

আল জাজিরা বলছে, এ ঘটনায় পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইসলামাবাদ এর আগে আফগানিস্তানে হামলার দায় স্বীকার করেছিল। ওই সময়ে তারা বলেছিল, টিটিপি সংশ্লিষ্ট যোদ্ধাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।

আফগানিস্তান সীমান্তবর্তী পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের হাসান খেল এলাকায় টিটিপি সংশ্লিষ্টরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালানোর একদিন পর এই বিমান হামলা চালানো হয়েছে।

পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বলছে, এই হামলার জেরে একটি তীব্র বন্দুকযুদ্ধ শুরু হয়, এতে পাকিস্তানের কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী ফেডারেল কনস্ট্যাবুলারির ছয় সদস্য নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হন।

আফগানিস্তানের মধ্যে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। বিমান হামলার জবাবে আফগানিস্তান সীমান্ত পেরিয়ে পাকিস্তানের ওপর হামলা চালালে ফেব্রুয়ারির শেষের দিকে লড়াই তীব্র আকার ধারণ করনে।

আফগানিস্তানের বিরুদ্ধে তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) যোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে। গোষ্ঠীটি পাকিস্তানের অভ্যান্তরে প্রাণঘাতী হামলা চালিয়ে আসছে।

তবে আফগানিস্তান বরাবরই এ অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, পাকিস্তান শত্রুভাবাপন্ন গোষ্ঠীগুলোকে আশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না।

গত মে মাসে জাতিসংঘ বলছে, ২০২৬ সালের প্রথম তিন মাসে আন্তঃসীমান্ত সংঘর্ষে অন্তত ৩৭২ জন আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ সময় আরও ৩৯৭ জন আহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

ডিপসিকসহ শতাধিক প্রতিষ্ঠানের কালো তালিকাভুক্তি স্থগিত করল যুক্তরাষ্ট্র

বেইজিংয়ের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি এড়াতে চীনের কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রতিষ্ঠান ডিপসিক, মেমরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান ‘সিএক্সএমটিসহ’

হিজবুল্লা ইস্যুতে ইসরায়েলকে নিন্দা, সিরিয়ার সহযোগিতা চাইলেন ট্রাম্প

বিশ্বের বৃহত্তম সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হিজবুল্লাকে দমনের নামে লেবাননে যে সামরিক অভিযান চালাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা

বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠাচ্ছে ভারত

ভারতের কর্তৃপক্ষ কোনো ধরনের মৌলিক বিচারিক প্রক্রিয়া ছাড়াই পশ্চিমবঙ্গ রাজ্যের মূলত বাঙালি মুসলিম জাতিগোষ্ঠীর মানুষদের

এবার ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ থামাতে চান ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার উচিত ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে পৌঁছানো এবং তিনি যুদ্ধের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকনাফে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ২১ হাজার পিস ইয়াবা জব্দ

বাকলিয়ায় আলোচিত শিশু ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

১ বছরের মধ্যে সব নারী চা শ্রমিকের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেবো: প্রধানমন্ত্রী

বিআরটিএর কর আদায়ে চুক্তির ব্যয় বাড়ল ২১ কোটি ৪২ লাখ টাকা

ইলেকট্রনিক্স উৎপাদন ও প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া

আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী

শ্যামলের পায়ে টহল পুলিশের গুলি, এক মাসের মধ্যে ২ লাখ টাকা দিতে নির্দেশ

মারাত্মক ট্যাকলের পরও মেসিকে কার্ড দেখানো হয়নি, সমালোচনার মুখে রেফারি

জনগণের অর্থ আর বিদেশে পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

তিন দিনে ইসলামী ব্যাংককে সাড়ে ৬ হাজার কোটি টাকা দিল বাংলাদেশ ব্যাংক

কুষ্টিয়া হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, অপরিষ্কার পরিবেশ দেখে ক্ষোভ

রাশিয়া থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে ইউরিয়া সার আনবে সরকার

বাজেটকে গণবিরোধী বলায় সমালোচকদের কড়া জবাব দিলেন প্রধানমন্ত্রী

মানুষের ভাগ্য পরিবর্তনে বিশ্বাস করে এই সরকার : প্রধানমন্ত্রী

ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাইয়ের এক তারিখ থেকে পুরোদমে শুরু ফ্যামিলি-কৃষক-ইমাম কার্ড কর্মসূচি

বিদ্যুৎ উৎপাদন না করেও অর্থ পরিশোধের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে

ডিসেম্বরের আগেই জলাবদ্ধতাসহ সিডিএ-এর তিন প্রকল্প শেষ হবে

বিশাল জনসংখ্যা জনসম্পদে পরিণত করতে পারেন শিক্ষকরাই: শিক্ষামন্ত্রী

এমপিও বন্ধ হতে যাওয়া প্রতিষ্ঠানপ্রধানদের তালিকা প্রকাশ