ই-পেপার বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩

প্রশান্ত কিশোরের উত্থান, একাধিক দুর্গ হাতছাড়া হচ্ছে বিজেপির

আমার বার্তা অনলাইন:
০৪ আগস্ট ২০২৬, ১১:২১
নির্বাচনে জয়ের পর সাবেক ভোটকুশলী প্রশান্ত কিশোর। ছবি: সংগৃহীত

বিজেপি টানা দ্বিতীয় সপ্তাহেও বাজে খবরের মুখো। গত সপ্তাহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিক্ষোভের পর শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল দলের জন্য বড় ধাক্কা। আর এ সপ্তাহের শুরুতেই দুই বিধানসভা আসনের উপনির্বাচনে হেরে গেল বিজেপি। এর একটি বিহারের বাঁকিপুর আসন। এই আসনটি দলীয় সভাপতি নিতিন নবীন ছেড়ে দিয়েছিলেন। অন্যটি মধ্যপ্রদেশের দাতিয়া আসন। দুই রাজ্যেই বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, সাধারণত উপনির্বাচনে শাসক দলই সুবিধা পায় এবং জয়ী হয়। গুজরাটের মাঞ্জালপুর বিধানসভা আসনের ক্ষেত্রেও এমনটাই হয়েছে। সেখানে বিজেপি বড় ব্যবধানে জিতেছে। এই পরিস্থিতিতে বাঁকিপুর ও দাতিয়ায় বিজেপির পরাজয় তাই আরও বেশি কাঁটার মতো বিঁধছে।

বাঁকিপুরের হার বিশেষভাবে যন্ত্রণাদায়ক। গত নির্বাচনে এই আসনে বিজেপি ৫০ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জিতেছিল। বিজেপি নেতারা জানিয়েছেন, এই পরাজয়ের কারণ বিশ্লেষণ করা হবে। বুথভিত্তিক পর্যালোচনাও করা হবে। বিশেষ করে জন সুরাজ পার্টির প্রধান প্রশান্ত কিশোর কীভাবে এত ভোটের ব্যবধান তৈরি করে জিতলেন, তা খতিয়ে দেখা হবে।

নির্বাচনী কৌশলবিদ হিসেবে পরিচিত প্রশান্ত কিশোর এবার সরাসরি রাজনীতিতে নেমে এই আসনে জয় পেয়েছেন এবং তাঁর দলকে বিহার বিধানসভায় একটি শক্ত ভিত তৈরি করে দিয়েছেন। বিজেপির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী, রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) তাদের ভোট প্রশান্ত কিশোরের দিকে সরিয়ে দিয়েছে। তেজস্বী যাদবও মাত্র এক ঘণ্টা প্রচার করেছিলেন।

এখন বিজেপি আরজেডি ও প্রশান্ত কিশোরের মধ্যে সমঝোতার অভিযোগ তুলেছে। বিজেপির এক নেতার মতে, বিধানসভা নির্বাচনের সময় আরজেডি তাদের মূল ভোটব্যাংক ধরে রেখেছিল। একই সঙ্গে তাদের কৌশল ছিল প্রশান্ত কিশোরকে এগিয়ে দিয়ে বিজেপির উচ্চবর্ণের ভোটব্যাংকে ঢোকার সুযোগ তৈরি করা।

আগের নির্বাচনে আরজেডির প্রার্থী রেখা গুপ্তা ৪৬ হাজারেরও বেশি ভোট পেয়েছিলেন। এবার তিনি ১৫ হাজার ভোটও পাননি। বিজেপির ভোটও প্রায় এক-তৃতীয়াংশ কমে গেছে। দলের নেতারা স্বীকার করেছেন, বিজেপির মূল ভোটব্যাংকের একটি অংশ এবার দল থেকে সরে গেছে। কেন এমন হয়েছে, তা পর্যালোচনা করা হবে। নেতারা আরও বলেছেন, প্রশান্ত কিশোর যেভাবে মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন, সেটি ‘ভুল কৌশল’।

সূত্রের খবর, প্রার্থী বদলের সিদ্ধান্তের কারণেও বিজেপি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ভোটারদের মধ্যে এমন বার্তা গেছে যে বিজেপি তাদের ভোটারদের নিশ্চিত ধরে নিচ্ছে এবং তাদের গুরুত্ব দিচ্ছে না। এই আসনে প্রচারের দায়িত্ব বিজেপি স্থানীয় নেতাদের ওপর দিয়েছিল। জাতীয় সভাপতি নিতিন নবীন নিজেও চারবার এই কেন্দ্রে গিয়েছিলেন, কারণ এটি তাঁর দীর্ঘদিনের রাজনৈতিক ঘাঁটি।

তবে বিজেপি নেতারা এটাও অস্বীকার করছেন না যে দলের মূল ভোটব্যাংকের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে নীটের প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে আন্দোলন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নতুন নির্দেশিকা এবং ভারত তিওয়ারি এনকাউন্টার নিয়ে বিতর্ক। কম ভোট পড়ার মধ্যেও এই ক্ষোভের প্রতিফলন দেখা গেছে।

বিহারের বিভিন্ন এলাকায় ছাত্র আন্দোলন এবং পুলিশের পদক্ষেপের কারণেও বিজেপি ধাক্কা খেয়েছে।

এদিকে, দাতিয়ায় পরাজয় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের জন্য আরও মাথাব্যথার কারণ হতে পারে। কারণ দলের ভেতরেরই একটি অংশের কাছ থেকে তিনি ইতিমধ্যে সমালোচনার মুখে রয়েছেন। তবে দাতিয়ার পরাজয়ের দায় মূলত সাবেক রাজ্যমন্ত্রী নরোত্তম মিশ্রের ওপর পড়তে পারে। তিনি এই আসন থেকে তিনবার জিতেছিলেন। কিন্তু এবার তাঁকে প্রার্থী না করায় তিনি প্রকাশ্যেই অসন্তোষ প্রকাশ করেছিলেন। তাঁর সমর্থকেরা ব্যাপক হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন। পরে দলের নির্দেশে তিনি প্রচারেও অংশ নেন। কিন্তু শেষ পর্যন্ত তাঁর নিজের স্থানীয় ভোটকেন্দ্রেই বিজেপি হেরে গেছে।

বিজেপি নেতারা অবশ্য বলেছেন, দাতিয়ার লড়াই কঠিন ছিল। আগের বিধানসভা নির্বাচনেও বিজেপি এই আসনে হেরেছিল, যদিও তখন গোটা মধ্যপ্রদেশে বিজেপির পক্ষে ব্যাপক নির্বাচনী হাওয়া ছিল।

কংগ্রেস এবার শুধু নিজেদের আসনটি ধরে রেখেছে। তবে বিজেপি নেতারা এটাও অস্বীকার করছেন না যে প্রার্থী বাছাইয়ে ভুল, বাঁকিপুর হোক বা দাতিয়া, এই দুই আসনেই পরাজয়ের অন্যতম কারণ হয়েছে।

বিজেপি এখনই উপনির্বাচনের ফলকে যুবসমাজের অসন্তোষ বা বিভিন্ন আন্দোলনের সঙ্গে সরাসরি যুক্ত করতে চাইছে না। তবে ফলাফল প্রকাশের পর দল যে আত্মসমালোচনায় বসবে, তা নিশ্চিত। দলের নেতারা বলেছেন, তাদের মৌলিক কিছু বিষয় নিয়ে নতুন করে কাজ করতে হবে। আগামী দিনে সরকার এবং দলীয় সংগঠন, দুই ক্ষেত্রেই উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যেতে পারে।

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণমাধ্যমে ভার্চ্যুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণের সঙ্গে ভারত সরকারের কোনও সম্পৃক্ততা

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

সম্প্রতি মরক্কো তার প্রধান তিজনিত-দাখলা এক্সপ্রেসওয়ের নামকরণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে করেছে। মরক্কোর সাহারার

বাংলাদেশের ওপর আরোপ করা ট্রাম্পের শুল্ক ফের মামলার মুখে

পারস্পরিক শুল্কের পর এবার যুক্তরাষ্ট্রের আরোপ করা জোরপূর্বক শ্রম শুল্কও মামলার মুখে পড়েছে। এই শুল্কের

রাশিয়া-ইউক্রেনে ভয়াবহ পাল্টাপাল্টি হামলা, প্রাণ গেল ২২ জনের

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। সর্বশেষ হামলায় দুই দেশেই অন্তত ২২
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

মিয়ানমারের গণতান্ত্রিক সরকারঃ রোহিঙ্গা সংকটে কোন নির্দেশনা নেই

টেকনাফের ৫ কোটি টাকা মূল্যের ১ কেজি ক্রিস্টাল মেথ জব্দ

বাগেরহাটের মোংলায় উপকূলীয় এলাকায় পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন

বাগেরহাটে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার

ডোনাল্ড ট্রাম্পের নামে মরক্কোর দীর্ঘতম মহাসড়কের নামকরণ

ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডাল ও তেলবীজ প্রকল্পের পিডির সীমাহীন দুর্নীতি ও ‘গুপ্ত শফিক’ হওয়ার নেপথ্যে

ফার্মগেটে ‘রক্তঝরা জুলাই জাগরণ’ সভায় যোগ দিলেন তারেক রহমান

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন নৌ কমান্ডারের সাক্ষাৎ, আলোচনায় যৌথ মহড়া

বিনিয়োগ ও বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে আগ্রহী সৌদি আরব

চিকিৎসকদের প্রশাসনিক দক্ষতা বাড়াতে চালু হচ্ছে হেলথ ম্যানেজমেন্ট ইনস্টিটিউট

মাহ্দী আমিন ও থাই রাষ্ট্রদূতের বৈঠক, ৭ দিনের মধ্যে ভিসা প্রসেসে জোর

টেকসই উন্নয়ন ও নিরাপদ পানি ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর আশ্বাস

জবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, জকসু এজিএসসহ বেশ কয়েকজন আহত

হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা

বন্ধ কারখানা বেসরকারিতে লাভজনক হবে, বাড়বে কর্মসংস্থান: তথ্য উপদেষ্টা

জুলাইকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ

দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি, ৯৭ শতাংশ বাংলাদেশি পণ্যে শুল্ক সুবিধা