ই-পেপার বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

নতুন মৌসুমে ওমরায় ১২ লাখের বেশি মুসুল্লি 

আন্তর্জাতিক ডেস্ক
২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৫০
আপডেট  : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৬

১০৯টি দেশ থেকে ১২ লাখের বেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তারা নতুন মৌসুমের ওমরাহযাত্রী । গত বছরের একই সময়ের তুলনায় এবার ওমরাহ ভিসায় সৌদি আরবে আসা যাত্রীর সংখ্যা ৩০ শতাংশ বেড়েছে। একই সময়ে ইস্যু করা ওমরাহ ভিসার সংখ্যাও বেড়েছে ২৭ শতাংশ।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্যের বরাতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, নতুন ওমরাহ মৌসুমের শুরু থেকে ৩০ মহররম পর্যন্ত ১০৯টি দেশ থেকে ১২ লাখের বেশি মুসল্লি ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন। বিপুলসংখ্যক মুসল্লির সেবা ও যাত্রা সহজ করতে সৌদি ওমরাহ কোম্পানি এবং বিভিন্ন দেশের ওমরাহ এজেন্টদের মধ্যে ৪ হাজার ২০০টির বেশি চুক্তি সম্পন্ন হয়েছে।

সৌদি সরকারের ভিশন ২০৩০-এর অংশ হিসেবে ওমরাহ ব্যবস্থাপনায় ডিজিটাল সেবার ব্যবহারও বাড়ানো হয়েছে। এর আওতায় ‘নুসুক’ (Nusuk) অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই ওমরাহসংক্রান্ত বিভিন্ন সেবা ও প্রয়োজনীয় পারমিট গ্রহণের সুযোগ রয়েছে।

২০২৬ সালের হজ সফলভাবে সম্পন্ন হওয়ার পর নতুন ওমরাহ মৌসুমকে সামনে রেখে সৌদি আরব প্রশাসনিক ও ডিজিটাল ব্যবস্থাপনায়ও বিভিন্ন প্রস্তুতি জোরদার করেছে। এর লক্ষ্য বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত আল্লাহর মেহমানদের ইবাদত ও ভ্রমণ আরও সহজ, সুশৃঙ্খল ও স্বাচ্ছন্দ্যময় করা।

উল্লেখ্য, সৌদি আরবের ভিশন ২০৩০-এর অন্যতম লক্ষ্য হলো ওমরাহযাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা এবং ভবিষ্যতে আরও বেশি মুসল্লির জন্য ওমরাহ পালনের সুযোগ তৈরি করা। সূত্র: দ্য গেট টু হারামাইন

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

১ হাজার ৪৭৬ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। গত কাল ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

স্ত্রী সিতি হাসমাহ মোহাম্মদ আলীর মৃত্যুর এক দিন পরেই শারীরিক অসুস্থতাজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এজ্জাহরা এল মনসুরি

মরক্কোর রাজনীতিতে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব

বহুপাক্ষিকতা, ফিলিস্তিন ও বৈশ্বিক ন্যায়বিচারের নতুন আহ্বান

বিশ্বব্যাপী আস্থা সংকট, সংঘাত, ভূরাজনৈতিক উত্তেজনা, প্রযুক্তিগত বৈষম্য ও আন্তর্জাতিক আইন প্রয়োগের প্রশ্নে যখন জাতিসংঘ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজী নজরুলের জামিনে ‘কোনো আপত্তি’ করছে না মরিয়মের বাবা

মালয়েশিয়ার কুয়ালা টেরেঙ্গানু ক্রিস্টাল মসজিদ

প্রবীণদের মর্যাদায় আধুনিক সমাজের দায়

জাতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদককে বহিষ্কার

প্রায় ১ হাজার ৫০০ জন রোহিঙ্গা শরণার্থীকে মিয়ানমারে পাঠাল মালয়েশিয়া

চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার ও মামলা হবে: ডিএনসিসি প্রশাসক

নুসরাত হত্যা : সিরাজ উদদৌলাসহ ৪ জনের খালাস চেয়ে আপিল

সেমির লড়াইয়ে নামছে বাংলাদেশ ও পাকিস্তান, বৃষ্টি হলেই বিপদ!

চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

চীন-পাকিস্তান আমাদের চিকিৎসকদের জন্য দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে ভর্তি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

১০ ম্যাচের নিষেধাজ্ঞা, তবু আর্জেন্টিনা ক্যাম্পে প্যারেদেস

চট্টগ্রামে মাদক কারবার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, গ্রেপ্তার ৩

দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক হবে, তারিখ-মাস ঠিক হয়নি: দীনেশ ত্রিবেদী

অক্টোবর-নভেম্বরে এলএনজির ঘাটতি নেই, আসছে ১৯ কার্গো: পেট্রোবাংলা

ফুটপাতে উচ্ছেদ অভিযানে সিটি করপোরেশনের গাড়িতে আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন ফাতিমা এজ্জাহরা এল মনসুরি