ই-পেপার বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মদিনায় সৌদির পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করল হুথিরা

আমার বার্তা অনলাইন:
১০ নভেম্বর ২০২৬, ১০:৫৭

সৌদি আরবের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনা পূর্ব-পশ্চিম পাইপলাইনে ফের হামলা করেছে ইরানি মদতপুষ্ট ইয়েমেনি গোষ্ঠী হুথি। সোমবার পাইপলাইনটিতে ড্রোন হামলা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে সৌদির জ্বালানি মন্ত্রণালয়।

সৌদি আরবের সরকারি সংবাদমাধ্যম সৌদি প্রেস এজেন্সিকে (এসপিএ) জ্বালানি মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, সোমবার দেশটির পশ্চিমাঞ্চলীয় মদিনা এলাকায় পাইপলাইনটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়; এতে সেখানে ‘সীমিত আকারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, তবে অল্প সময়ের মধ্যেই সেই আগুন নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়েছে।

“এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পাইপলাইনের কার্যক্রমও ব্যাহত হয়নি”, আলজাজিরাকে বলেছেন ওই কর্মকর্তা।

হামলার পেছনে কারা রয়েছে তা সরাসরি উল্লেখ না করলেও সৌদির একাধিক কর্মকর্তা এ হামলার জন্য হুথি বিদ্রোহীদের দায়ী করেছেন।

আরব উপদ্বীপজুড়ে বিস্তৃত ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পূর্ব-পশ্চিম পাইপলাইন সৌদি আরবের জ্বালানি খাতের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা; যুক্তরাষ্ট্র-ইরান চলমান যুদ্ধে পাইপলাইনটির গুরুত্ব আরও বেড়েছে।

কারণ হরমুজ প্রণালিতে অবরোধ এবং তার জেরে সে পথে জ্বালানি রপ্তানি ঝুঁকিপূর্ণ হওয়ায় এই পাইপলাইন দিয়েই সাগরে জাহাজ থেকে জাহাজ পদ্ধতিতে তেল রপ্তানি করে আসছে সৌদি আরব।

এর আগে গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পূর্ব-পশ্চিম পাইপলাইনে হামলা করেছিল হুথিরা। সে সময় এ স্থাপনাটির বেশ ক্ষয়ক্ষতিও হয়েছিল।

ক্ষয়ক্ষতি মেরামত করে পাইপলাইনটি সক্রিয় হওয়ার দু’মাসের মধ্যে ফের এটি লক্ষ্য করে হামলা করল হুথিরা।

সূত্র : আলজাজিরা

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

ইসরাইলে নতুন গঠিত পার্লামেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার

হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের কারখানা ধ্বংসের দাবি সৌদি জোটের

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদনের কারখানা এবং কারখানাটির সঙ্গে সংশ্লিষ্ট আরও ২টি স্থাপনা

ইসরায়েলকে বিশ্ব শান্তির জন্য গুরুতর হুমকি মনে করেন ৭৮ শতাংশ ব্রিটিশ

বিশ্বশান্তির জন্য ইসরায়েলকে গুরুতর হুমকি মনে করেন যুক্তরাজ্যের ৭৮ শতাংশ নাগরিক। গত সপ্তাহে প্রকাশিত ন্যাশনাল

গাড়ি দুর্ঘটনা : সাময়িক লকডাউন হোয়াইট হাউসে, গ্রেপ্তার ২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের ঠিক বিপরীতে লাফায়েট পার্কের নিরাপত্তা সংক্রান্ত সাইনবোডের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসরাইলে নতুন পার্লামেন্টের শপথ গ্রহণ আজ, সরকার গঠন করছে আইজেনকোট

সিলেটে আঞ্জুমানের ১০ সালা দস্তারবন্দী বৃহস্পতিবার শুরু

কপ-৩১ সম্মেলনে অংশ নিতে তুরস্কে প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় মর্যাদায় অভ্যর্থনা

সমবায়ের বৈশ্বিক রূপান্তর, বাংলাদেশের সংকট ও উত্তরণের পথ

উন্নয়নের প্রত্যাশায় দক্ষিণ বুড়িশ্চরে সড়ক পরিদর্শনে বিএনপি নেতৃবৃন্দ

আজ মোঃ আবু সাঈদের জন্মদিন

সাড়ে চার বছর পর ন্যায়বিচার, জ্যেষ্ঠতাসহ দুদকের চাকরি ফিরে পেলেন শরীফ উদ্দিন

আরও ৫ শিশুর মৃত্যু হামের উপসর্গে, নতুন আক্রান্ত ১,৪৪৪

স্বাস্থ্য খাতে ইতিহাসের সর্বোচ্চ বাজেট বরাদ্দ দিয়েছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী

মিয়ানমারে পাচারের সময় ৭০ টন সিমেন্টসহ ৫ জন আটক

বাসে আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার

ডিসেম্বরের মধ্যে সিইপিএর খসড়া চূড়ান্ত করতে একমত বাংলাদেশ-দক্ষিণ কোরিয়া

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়ার সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

কুষ্টিয়া জেলা সাইবার ক্রাইম ইনচার্জ আতিকুর রহমানের পদোন্নতি

গণতন্ত্রের স্মৃতি, ক্ষমতার কারবার আর সাধারণ মানুষের হিসাব

ডিজিটাল সরকারের নিরাপত্তায় সাইবার সুরক্ষা নিশ্চিত করা জরুরি: আইসিটি মন্ত্রী

মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি

হাসিনার প্রত্যর্পণে আইনি জটিলতা দেখছে না সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে ছাত্রলীগ-যুবলীগের আগুন, ধাওয়া-পাল্টা ধাওয়া

ধোঁয়ায় শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হওয়ায় শ্বাস নিতে কষ্ট হচ্ছে রোগীদের