ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

আমার বার্তা অনলাইন
১৩ নভেম্বর ২০২৬, ১৫:০১
আপডেট  : ১৩ নভেম্বর ২০২৬, ১৫:০৮

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় দেশটিতে নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

দেশটির উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এসব অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি গত ১০ দিনে ৭৪ জনকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী।

শুক্রবার (১৩ নভেম্বর) এক বিবৃতিতে পাকিস্তানের সেনাবাহিনী জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মির আলী ও ওরাকজাই জেলায় অভিযান চালিয়ে ৪৩ জনকে হত্যা করেছেন সেনাসদস্যরা। এসময় তাদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়।

অন্যদিকে, গত ৩ নভেম্বর থেকে বেলুচিস্তান প্রদেশে একাধিক অভিযান চালিয়ে আরও ৩১ জনকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এ নিয়ে গত ১০ দিনে দুই প্রদেশে মোট ৭৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে তারা।

বেলুচিস্তানে নিষিদ্ধঘোষিত বেলুচ লিবারেশন আর্মির (বিএলএ) নেতৃত্বে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহ চলছে। প্রদেশটিতে বিদ্রোহী গোষ্ঠীটির তৎপরতা ঠেকাতে নিরাপত্তা বাহিনী বিভিন্ন সময় অভিযান চালিয়ে আসছে।

পাকিস্তানের সেনাবাহিনীর অভিযোগ, অভিযানে নিহত ব্যক্তিরা আফগানিস্তান ও ভারতের সমর্থনপুষ্ট। তবে, কাবুল ও নয়াদিল্লি অতীতেও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে।

এদিকে, অভিযানে অংশ নেওয়া নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রশংসা করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এসময় জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন তারা।

পাকিস্তানের সেনাবাহিনী নিহত ব্যক্তিদের ‘খাওয়ারিজ’ হিসেবে উল্লেখ করেছে। আফগানিস্তানের সমর্থনপুষ্ট বলে দাবি করা সশস্ত্র যোদ্ধাদের বোঝাতে পাকিস্তান সরকার এ শব্দ ব্যবহার করে।

এর মধ্যে নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যরাও রয়েছেন।

তবে, আফগানিস্তান এসব অভিযোগ অস্বীকার করে আসছে। দেশটির তালেবান সরকার ও পাকিস্তানি তালেবান আলাদা সংগঠন হলেও তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতা দখল করে। এরপর থেকে টিটিপির অনেক নেতা ও যোদ্ধা আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় আশ্রয় নিয়ে কার্যক্রম চালাচ্ছেন বলে ধারণা করা হয়।

এ নিয়ে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। টিটিপির সদস্যদের আফগানিস্তানে আশ্রয় নেওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কের টানাপোড়েন আরও বেড়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও স্থান পেয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি তাকি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও স্থান পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২০২৭ সালের

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

কর্তব্যের খাতিরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকেও ছাড় দেননি এক সেনা। সমাধিস্থলে হাসাহাসি করায় ধমক দিয়ে নিয়ম শেখানো

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল