ই-পেপার শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

আন্তর্জাতিক ডেস্ক
১৩ নভেম্বর ২০২৬, ২০:০০

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও স্থান পেয়েছেন পাকিস্তানের বিখ্যাত ইসলামিক স্কলার মুফতি তাকি উসমানি। তিনি এবারের তালিকায় সপ্তম স্থানে রয়েছেন। ২০২৭ সালের তালিকা ইতোমধ্যেই আপডেট করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের রাজনীতি, ধর্ম, সমাজ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা মুসলিম ব্যক্তিত্বদের নিয়ে প্রকাশিত এ তালিকায় তার অবস্থান মালয়েশিয়ার জন্য উল্লেখযোগ্য আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) প্রকাশিত ওয়ার্ল্ড অব বাজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের সংস্করণে আনোয়ার ইব্রাহিমকে ১৩তম স্থানে রাখা হয়েছে।

প্রতিবেদনে মালয়েশিয়ার অর্থনৈতিক ও ডিজিটাল রূপান্তর, প্রযুক্তিনির্ভর শিল্পের বিকাশ এবং জ্বালানি খাতে পরিবর্তনে তার সরকারের উদ্যোগের কথা তুলে ধরা হয়েছে। এ ছাড়া ‘মালয়েশিয়া মাদানি’ উন্নয়ন কাঠামোর আওতায় নেওয়া বিভিন্ন পদক্ষেপও গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে আনোয়ার ইব্রাহিমের কূটনৈতিক তৎপরতার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ায় কূটনৈতিক ভূমিকা, থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার উত্তেজনা প্রশমনে তাঁর উদ্যোগ এবং ফিলিস্তিনের পক্ষে ধারাবাহিক অবস্থানের বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, আনোয়ার ইব্রাহিম ১৯৭১ সালে মালয়েশিয়ান ইসলামিক ইয়ুথ মুভমেন্টের (এবিআইএম) প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তিনি দেশটির উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন। ফিলিস্তিনের গাজায় মানবিক সহায়তা, বেসামরিক মানুষের সুরক্ষা এবং আন্তর্জাতিক অঙ্গনে মুসলিম বিশ্বের বিভিন্ন বিষয়ে তাঁর বক্তব্য ও কূটনৈতিক অবস্থানও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

২০২৭ সালের তালিকায় যৌথভাবে প্রথম স্থানে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এ ছাড়া ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো ১৬তম স্থানে রয়েছেন। অন্যদিকে, ফিলিস্তিনের চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ২০২৭ সালের ‘ম্যান অব দ্য ইয়ার’ হিসেবে নির্বাচিত করা হয়েছে।

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

বিশ্বের ৫০০ প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আবারও স্থান পেয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ২০২৭ সালের

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

কর্তব্যের খাতিরে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকেও ছাড় দেননি এক সেনা। সমাধিস্থলে হাসাহাসি করায় ধমক দিয়ে নিয়ম শেখানো

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে নির্বাচিত সিনেটর আব্দুল এল-সায়েদ জানিয়েছেন, আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের সময় পবিত্র

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

ইউরোপের ভূরাজনীতিতে এক ঐতিহাসিক অধ্যায় যোগ করে আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে শুরু হয়েছে ইউরোপীয় পলিটিক্যাল কমিউনিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

প্রভাবশালী মুসলিমের তালিকায় সপ্তম তাকি উসমানি

১৩তম স্থানে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম

ঢাকা-চট্টগ্রাম বৈদ্যুতিক রেল চালুর উদ্যোগ সরকারের

গজারিয়ায় পা হারিয়ে থমকে গেছে জীবন, আলমগীরের মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো মানবিক সংগঠন

মন্ত্রীকে ধমক দিয়েও পদক পেলেন মার্কিন সেনা

মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

৩০ হাজার টাকায় সন্তান বিক্রির অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপে উদ্ধার

যার এক ছাত্র প্রধানমন্ত্রী, আরেকজন চিফ হুইপ

কোরআন ছুঁয়ে শপথ নেবেন আমেরিকার প্রথম মুসলিম সিনেটর  

জোর ইউক্রেন সঙ্কট নিরসন ও নিরাপত্তায়

জলবায়ু অভিযোজন ও দুর্যোগ প্রস্তুতিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান খলিলুরের

মোহাম্মদপুরে ছিনতাইকারী চক্রের হোতা আলামিনসহ গ্রেপ্তার ৩

৮৯ রানে অলআউট হয়ে রেকর্ড ব্যবধানে হারল ভারত

আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় পাকিস্তানের ব্যাপক অভিযান, নিহত ৭৪

তুরস্কে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

কাভার্ডভ্যান বিকল, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট

পঞ্চগড়ে সেচ সুবিধা বাড়াতে নির্মাণ হবে ব্যারেজ: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কেইনের রেকর্ডগড়া ম্যাচ জিতে কোয়ার্টারে ইংল্যান্ড

উদ্ধারের কাছাকাছি গিয়েও পাওয়া গেলো না আসিফ নজরুলের মোবাইল