ই-পেপার বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩

৭ হাজার কোটি টাকায় এআই প্রযুক্তি কিনল নেটফ্লিক্স

আমার বার্তা অনলাইন:
২১ জুলাই ২০২৬, ১২:৫৪

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) চলচ্চিত্র প্রযুক্তি প্রতিষ্ঠান ‘ইন্টারপজিটিভ’ অধিগ্রহণে ৫৮ কোটি ৭০ লাখ মার্কিন ডলার (৭ হাজার কোটি টাকা) ব্যয় করেছে বিনোদনভিত্তিক ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। সম্প্রতি প্রকাশিত একটি নিয়ন্ত্রক নথিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরের মার্চে ইন্টারপজিটিভ অধিগ্রহণের ঘোষণা দেয় নেটফ্লিক্স। তবে সে সময় চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করা হয়নি। পরে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে চুক্তিটির মূল্য প্রায় ৬০ কোটি ডলার হতে পারে বলে খবর প্রকাশিত হয়। সর্বশেষ নিয়ন্ত্রক নথিতে ব্যয়ের প্রকৃত অঙ্ক প্রকাশ করা হয়েছে।

ইন্টারপজিটিভের সহপ্রতিষ্ঠাতা হলিউড অভিনেতা ও পরিচালক বেন অ্যাফলেক। অধিগ্রহণের ঘোষণা দেওয়ার সময় তিনি বলেছিলেন, তাদের লক্ষ্য মানুষের সৃজনশীলতাকে আরও শক্তিশালী করা, তার বিকল্প তৈরি করা নয়। প্রতিষ্ঠানটির এআই প্রযুক্তি মূলত চলচ্চিত্রের পরবর্তী সম্পাদনার কাজে ব্যবহৃত হয়। শুটিংয়ে বাদ পড়া দৃশ্য পূরণ, পটভূমি পরিবর্তন, আলোর ত্রুটি সংশোধনসহ বিভিন্ন কারিগরি কাজে এটি সহায়তা করে।

নেটফ্লিক্স জানিয়েছে, ইন্টারপজিটিভের পুরো দল তাদের সঙ্গে যুক্ত হয়েছে। বেন অ্যাফলেকও প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করবেন। তবে নতুন দায়িত্বে তিনি কী ধরনের কাজ করবেন, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র ও বিনোদন শিল্পে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার দ্রুত বাড়ছে। ভিডিও সম্পাদনা, বিশেষ দৃশ্য তৈরি, শব্দ উন্নয়ন এবং দৃশ্যের মান বাড়ানোর মতো বিভিন্ন কাজে এআই প্রযুক্তি ব্যবহার করছেন নির্মাতারা। এতে সময় ও উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি কাজের গতি বাড়ছে বলে মনে করছে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।

তবে এআই ব্যবহারের বিস্তার নিয়ে বিতর্কও রয়েছে। অনেক নির্মাতা ও শিল্পীর আশঙ্কা, অতিরিক্ত এআই ব্যবহার মানুষের সৃজনশীলতার মূল্য কমিয়ে দিতে পারে। অন্যদিকে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর দাবি, এআই মানুষের বিকল্প নয়; বরং নির্মাতাদের কাজকে আরও সহজ ও কার্যকর করার একটি সহায়ক প্রযুক্তি।

নেটফ্লিক্সও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোর পথে এগোচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, তাদের প্রায় ৩০০টি চলচ্চিত্র ও ধারাবাহিকে ইতিমধ্যে জেনারেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইন্টারপজিটিভ অধিগ্রহণের মাধ্যমে নিজস্ব এআই সক্ষমতা আরও শক্তিশালী করতে চায় নেটফ্লিক্স। এর মাধ্যমে ভবিষ্যতে কম সময়ে এবং তুলনামূলক কম খরচে উন্নত মানের কনটেন্ট তৈরি করা সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

সিকিউরিটি টেস্টের বা নিরাপত্তা পরীক্ষা সময় নিজেদের অত্যন্ত উন্নত কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের ওপর

ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিরাপদ রাখতে যে ৫টি সেটিংস পরিবর্তন করা জরুরি

অনলাইন জগতের ক্রমবর্ধমান সাইবার ঝুঁকি, ডাটা চুরি, অনলাইন ট্র্যাকিং এবং অপ্রয়োজনীয় বার্তা থেকে রক্ষা পেতে

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হঠাৎ করেই বাংলাদেশে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জার ব্যবহারে সমস্যায় পড়েন অনেক ব্যবহারকারী। ওয়েবসাইটে

হঠাৎ ডাউন ফেসবুক বিশ্বজুড়ে সমস্যার সম্মুখীন ব্যবহারকারীরা

বিশ্বের বিভিন্ন দেশে রোববার (১৯ জুলাই) ফেসবুক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে প্রবেশে সমস্যার কথা জানিয়েছেন। অনেকেই অভিযোগ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি জাতীয়তাবাদই ভাষা, ধর্ম ও সংস্কৃতিকে ধারণ করে: তথ্যমন্ত্রী

চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব

নির্বাচনী তফসিল আগস্টে, প্রথম ধাপের ভোট অক্টোবরে: আনোয়ারুল ইসলাম

আশ শিফা দিয়ামনি ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড পেলেন খন্দকার রুহুল আমিন সিআইপি

প্রকল্প বাস্তবায়নে নতুন নীতিমালা, ব্যয় নির্ধারণে নতুন কাঠামো: প্রতিমন্ত্রী

আগস্টেই স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটি, ত‍্যাগীরা প্রাধান্য পাচ্ছেন

সৌদির বিরুদ্ধে হুথিদের নৌ অবরোধ ঘোষণার নিন্দা জানাল বাংলাদেশ

দল থেকে বহিষ্কার হলেন এমপি নজরুল, আসন শূন্য হওয়া নিয়ে যা জানালো ইসি

‘নিয়ন্ত্রণ হারিয়ে সাইবার হামলা’, আরেক স্টার্টআপ হ্যাক করল এআই

নৈতিক স্খলন প্রমাণ হওয়ায় গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

প্রশাসনিক কার্যক্রম ডিজিটালাইজসহ ইবি প্রশাসনের কাছে ছাত্রদলের ৯ দফা দাবি

আটক হওয়া বিক্ষোভকারীরা ছাড়া পেয়ে থানা থেকেই যাচ্ছেন যন্তর মন্তরে

জেন-জি আন্দোলন নিয়ে পার্লামেন্টে মোদিকে তীব্র আক্রমণ আখিলেশ যাদবের

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কো রুবিও’র সাক্ষাৎ

মেগা প্রকল্পে বিলম্ব ও ব্যয় বৃদ্ধি: ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত সরকারের

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্লেষণ করেছি: আসিফ মাহমুদ

ভূমি মন্ত্রণালয়ে ন্যস্ত ৫০ প্রশাসন ক্যাডার, হবে এসিল্যান্ড পদায়ন

২৩ জুলাই থেকে ঢাকায় 'টপ থাই ব্র্যান্ডস ২০২৬' ও 'থাই গো’মে গালা' শুরু

ক্রাইম রিপোর্টার আবু হেনা রাসেল আর নেই: শোকাহত ক্র্যাব