ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে হাইকোর্টের নির্দেশ

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৬, ১৭:১৮

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (২৭ এপ্রিল) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে নুসরাতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু, অ্যাডভোকেট মো. মনিরুজ্জামান ও অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা।

এর আগে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুম।

গত ২২ এপ্রিল নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)।

এর আগে একই দলের যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতা স্থগিত করে ইসি।

আগামী ১২ মে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে ২২ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল বিকেল ৪টা পর্যন্ত। কিন্তু এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম তার মনোনয়নপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। নির্ধারিত সময়ের পর মনোনয়নপত্র জমা দেওয়ায় তার মনোনয়নপত্রটি বাতিল করেছিল কমিশন।

আমার বার্তা/এমই

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান চলাকালে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আট অভিযোগে করা মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতি এবং দুদকের করা পাঁচ মামলায় সাবেক

হাইকোর্টে এমপি মুফতি আমির হামজার আগাম জামিন

মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার

সাবেক মেয়র আইভীকে নতুন করে শ্যোন অ্যারেস্ট কেন অবৈধ নয়: হাইকোর্ট

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে একের পর পর এক মামলায় শ্যোন অ্যারেস্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সংসদে আলোচনা করে জুলাই সনদের বাস্তবায়ন বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে সরকার কঠোর অবস্থানে: আমিনুল হক

রূপপুর বিদ্যুৎকেন্দ্র বাংলাদেশের প্রযুক্তিগত আত্মবিশ্বাসের প্রতীক

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

জুলাই হত্যা মামলায় ইনুর পক্ষে পঞ্চম দিনের যুক্তিতর্ক শেষ

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে রক্ষা পেল মেরিন ড্রাইভের ৩ হাজারেরও বেশি গাছ

ইরানি হামলা মোকাবিলায় সৌদিতে উপসাগরীয় নেতাদের বৈঠক

মেয়াদ শেষে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী-প্রধান উপদেষ্টা ৬ মাস ভিভিআইপি

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী